west bengal

যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘট এর প্রভাব আলিপুরদুয়ারে

যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘট এর প্রভাব আলিপুরদুয়ারে

বকেয়া ডিএ-র দাবিতে আজ ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। ধর্মঘটের সমর্থনে মিছিল করলেন সরকারি কর্মীদের একাংশ। যৌথ সংগ্রামী মঞ্চের ডাকা ধর্মঘট এর প্রভাব আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার আদালতের গেটে তালা ঝুলিয়ে সামনে আন্দোলনরত ধর্মঘট সমর্থনকারীরা। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর দাবিতে একই ছবি জেলার বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে। অফিস গুলি খোলা থাকলেও,কর্মীদের উপস্থিতি অন‍্যান‍্য দিনের তুলনায় কম।
Read More
ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে

ডিএর দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে

বকেয়া মহার্ঘ্য ভাতার (ডিএ) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘট নিয়ে তৃণমূলের সঙ্গে চাপানউতর শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। আজ, শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের প্রভাব লক্ষ্য করা গেল কোচবিহারে। কোচবিহার শহরের বেশিরভাগ স্কুল কলেজ এবং সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতির হার নেই বললেই চলে। বেশ কয়েকটি দপ্তরে তালা ঝুলিয়ে দেয় ধর্মঘট সমর্থনকারীরা। এদিন কোচবিহার শহরে ধর্মঘট সমর্থনকারীরা দফায় দফায় মিছিল বের করে কোচবিহার শহরে।
Read More
ধর্মঘটকে ব্যর্থ করতে সরকারি অফিস এবং স্কুলে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের

ধর্মঘটকে ব্যর্থ করতে সরকারি অফিস এবং স্কুলে গিয়ে হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চের পক্ষ থেকে শুক্রবার ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সেই ধর্মঘট কে ব্যর্থ করতে দিনহাটা সরকারি অফিস এবং বিভিন্ন স্কুলে গিয়ে কর্মীদের হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের। আগামীকাল ধর্মঘটে সামিল হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিতে দেখা যায় তৃণমূল নেতাদের। আর এই ঘটনার পর স্বাভাবিকভাবেই গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সরকারি কর্মচারীরা।
Read More
মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম

মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম

বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে মৃত তিন কিশোরের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, নদী থেকে বালি পাথর তোলার অনুমতি দেওয়া সহ অবিলম্বে বালি পাথর লুঠ বন্ধের দাবিতে বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমাশাসককে স্মারকলিপি দিলো সিপিআইএম। এদিন মহকুমা পরিষদের প্রাক্তণ সভাধিপতি তাপস সরকারের নেতৃত্বে সিপিআইএম কর্মীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। এরপর তারা স্মারকলিপি প্রদান করেন। পাশাপাশি সম্প্রতি বালাসন নদীতে বালি পাথর তুলতে গিয়ে তিন কিশোরের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি করেছে সিপিআইএম কর্মীরা।
Read More
আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

আদালতের নির্দেশে অস্বস্তি বাড়লো চাকরি প্রার্থীদের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নবম-দশম শ্রেণির মামলায় সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এদিন স্পষ্ট জানান হয়েছে, কোনও স্থগিতাদেশ নয় সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্য জানিয়েছেন, কমিশন সর্বশেষ সিদ্ধান্ত নেবে চাকরি থাকবে কি না। এতএব, ৮০৫ জনের চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। আদালতের বক্তব্য, ন্যাচারাল জাস্টিস কোনও স্ট্রেট জ্যাকেট হতে পারে না। ওএমআর শিট বিকৃতি হয়নি বা এটা তাদের নয় বলে কোনও মামলাকারী বলেননি। এই মামলায় হাইকোর্টে এসএসসি জানিয়েছিল, কমিশনের অফিসের সব ওএমআর সিট নষ্ট করা হয়েছে। কোনও…
Read More
সম্প্রতি ঘটে যাওয়া নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত 

সম্প্রতি ঘটে যাওয়া নিশীথকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করলো আদালত 

সম্প্রতি এক বড় দুর্ঘটনার সম্মুখীন হন নিশীথ প্রামাণিক, এবার নিশীথের কনভয়ে হামলার ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের সুর এবার মিলে গেল। তাঁরা প্রত্যেকেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি তুলেছেন। এই ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। দিনহাটার বুড়িরহাট এলাকায় নিশীথের জনসংযোগ কর্মসূচি চলছিল। অভিযোগ উঠেছে, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঘিরে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷ এর পরই কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় লক্ষ্য করে ঢিল…
Read More
বাড়তে থাকা অ্যাডিনো ভাইরাস নিয়ে কতটা তৈরি রাজ্য প্রশাসন

বাড়তে থাকা অ্যাডিনো ভাইরাস নিয়ে কতটা তৈরি রাজ্য প্রশাসন

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই মাঝে আবার রাজ্যে ছড়িয়ে পড়েছে অ্যাডিনোভাইরাস আতঙ্ক। শেষ কয়েকদিনে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি বর্তমানে অত্যন্ত ঘোরালো হয়ে ওঠায় রাজ্যের স্বাস্থ্য দফতর এ বিষয়ে নয়া গাইডলাইন জারি করেছে। হাসপাতালগুলিতে ভেন্টিলেটর-সহ আইসিইউ, সিসিইউ তৈরি রাখার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে প্রচার শুরু করা হচ্ছে। করোনার মতোই অ্যাডিনো ভাইরাস বেশ ছোঁয়াচে। শ্বাসকষ্টের পাশাপাশি শুকনো কাশি বা কখনও বুকে কফ জমে নিউমোনিয়া হচ্ছে শিশুদের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী…
Read More
দোল উৎসবের মেতে উঠলো কোচবিহারবাসী

দোল উৎসবের মেতে উঠলো কোচবিহারবাসী

দোল উৎসবের মেতে উঠল কোচবিহার। কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে সকাল থেকেই ভিড় পড়েছে দর্শনার্থীদের। কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন কে প্রথমে আবির ছোয়ানোর পর কোচবিহার বাসী শুরু করে আবির খেলা। রাজ আমল থেকে এই নিয়মই দোল উৎসব হয়ে আসছে কোচবিহারের মদনমোহন মন্দিরে। তাই সকাল থেকেই আজ ভিড় ছিল চোখে পড়ার মতো।
Read More
সৌভিক দে-র সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ‘বরফি’-এর টিজার বিশাল সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে

সৌভিক দে-র সাসপেন্স থ্রিলার বাংলা ছবি ‘বরফি’-এর টিজার বিশাল সাড়া ফেলেছে সিনেমাপ্রেমীদের মধ্যে

“৬০এর পরে” ও 'বিজয় দশমী' বানানোর পর বাংলা সিনেমার বিখ্যাত তরুণ পরিচালক সৌভিক দে নিয়ে আসছেন এক নিবিড় হত্যা রহস্য বরফি (বরফি)। এমএস ফিল্মস অ্যান্ড প্রোডাকশনের সহযোগিতায় প্রযোজক মীনা শেঠি মণ্ডলের সাসপেন্স থ্রিলারের টিজার দারুণ সাড়া পাচ্ছে। টিজারটি একটি রহস্যময় সংলাপ দিয়ে শুরু হয় "তিনি ১৪ বছর ধরে নিখোঁজ, কলেজের পড়াশোনা শেষ করার সাথে সাথে তিনি কোথায় নিখোঁজ, জানি না বরফি আমাদের সাথে যোগাযোগ করবে কি না?" ছবিটির গল্প কলকাতায় রহস্যজনক হত্যাকাণ্ড নিয়ে। পুলিশের সন্দেহ একজন সিরিয়াল কিলার এই সব করছে। পুলিশ কি সিরিয়াল কিলারকে ধরতে পারবে? এটাই এই ছবির মূল বিষয়। ছবিটির পরিচালক সৌভিক দে জানিয়েছেন, এটি একটি রাজনৈতিক…
Read More
ফের ফালাকাটা জয়গাঁ রুটে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

ফের ফালাকাটা জয়গাঁ রুটে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম

দীর্ঘ দু'যুগ ধরে বন্ধ থাকার পর সোমবার থেকে ফের ফালাকাটা জয়গাঁ রুটে নতুন করে যাত্রীবাহী বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। এখন থেকে প্রতিদিন ওই বাসটি ফালাকাটা ও জয়গাঁর মধ্যে যাতায়াত করবে। কারন ভুটানের সীমান্ত শহর হওয়ার দরুন প্রতিদিন ফালাকাটা থেকে প্রচুর ব্যবসায়ী জয়গাঁয় যাতায়াত করেন। এতদিন ধরে ওই যাত্রীদের বেসরকারি পরিবহনের উপরেই নির্ভর করতে হতো। এছাড়াও পুজোর মধ্যেই বারো কোটি টাকা খরচ করে ত্রিশটি সিএনজি বাস কিনবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। যার জন্যে কোচবিহার ও কলকাতার মধ্যে তৈরি করা হবে মোট সাতটি সিএনজি রিফিলিং স্টেশন। ওই সাতটির মধ্যে ফালাকাটা বাস স্টেশনেও তৈরি করা হবে সিএনজি রিফিলিং স্টেশন।…
Read More
আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা

আগাম বসন্ত উৎসব পালন করলেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগাম বসন্ত উৎসব পালন করলেন জলপাইগুড়ি‌র তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। YRG Care Jalpaiguri নামে একটি সংস্থার উদ‍্যোগে জলপাইগুড়ি শহর ও শহরতলীর আশেপাশের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। একে অপরকে আবির মাখিয়ে, মিষ্টিমুখ করিয়ে শোভাযাত্রা করেন তারা। নাচ, গান ও আনন্দ করে মনোমুগ্ধকর একটি দিন পালন করেন সকলে। YRG Care সংস্থার সদস্যরা জানান, "তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে আমরা কাজ করি। তাদের স্বাস্থ্য, খাদ্য সংস্থানের পাশাপাশি সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করি। ট্রান্সজেন্ডার মানুষদের নিয়ে বর্ণ বৈষম্য দূর করার জন্য সকলকে এক ছাতার তলায় এনে সচেতনতা প্রচার‌ও করা হয়। বসন্ত উৎসব উপলক্ষে এমন…
Read More
পূর্ব রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মানিক

পূর্ব রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মানিক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দেশে এবং দেশের বাইরের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া মানিক। আগামী সপ্তাহে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। আসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যকে মোট ৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু তার এক টাকাও নির্দিষ্ট সময়ের মধ্যে দেননি মানিক ভট্টাচার্য। সেই প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানিক ভট্টাচার্যের যাবতীয়…
Read More
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

গত ২১শে ফেব্রুয়ারি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় স্টেডিয়ামে বেশ কিছু গর্ত করা হয়। সেই গর্তগুলো ভর্তি করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে,পাশাপাশি মাঠে যে সমস্ত জায়গায় ঘাস নষ্ট হয়েছিল জল দিয়ে সেই সমস্ত জায়গার ঘাস ঠিক করা হচ্ছে। আজ মাঠের পরিদর্শন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি বলেছিলাম একমাস সময় দিলে আমি এই মাঠ পুনরায় খেলারযোগ্য করে দেব। আমি তিন চারদিন আগে এসে যে পরিস্থিতি দেখেছিলাম মাঠের, তার পরিবর্তন হয়েছে। আশা করছি আর ১০-১৫ দিনের মধ্যে খেলার যোগ্য হয়ে। সামনেই শিলিগুড়ি মহাকুমা ক্রিড়া পরিষদের পক্ষ থেকে ফুটবল টুর্নামেন্টের…
Read More
নিখোঁজ ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

নিখোঁজ ছেলেকে খুঁজতে থানার দারস্থ বাবা

পরীক্ষা ভালো না হওয়ায় ছেলেকে বাড়িতে বকাবকি করেছিলেন বাবা। এরপর প্রাইভেট টিউশনি‌তে যাওয়ার নাম করে আচমকাই নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণীর এক ছাত্র। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকায়। শনিবার ওই ছাত্রকে মালদার ফরাক্কায় পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নবম শ্রেণির ওই ছাত্রের নাম শুভদীপ দাস। জলপাইগুড়ি‌র হোলি চাইল্ড স্কুলের ছাত্র সে। ছেলের আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় একরকম দিশেহারা হয়ে পড়েন তার বাবা সুদীপ দাস। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন তিনি। অভিযোগ দায়ের করতে এসে থানার মধ্যেই বারবার কান্না‌য় ভেঙে পড়েন। তিনি বলেন, ছেলের পরীক্ষা ভালো না হওয়ায় তাকে বাড়িতে বকাবকি করছিলেন। এজন্য টিউশনি…
Read More