west bengal

বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

বন্দেভারত এক্সপ্রেস যাত্রায় ইটবৃষ্টিতে শুরু হলো তদন্ত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷ দ্বিতীয় দিনের সফরে বিপত্তির মুখে বন্দে ভারত এক্সপ্রেস। মালদহে ঢোকার আগেই নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে বেশ কয়েকজন ইট-পাথর ছোঁড়ে। বিকেল পাঁচটা ১০ মিনিট নাগাদ কুমারগঞ্জ স্টেশনের কাছে বন্দে ভারতের সি-১৩ কোচে পাথর এসে পড়ে। এটি ছিল ট্রেনের শেষের দিক থেকে দ্বিতীয় কামরা৷ ইটের আঘাতে সি১৩ কোচের দরজার কাচ ভেঙে যায়। যার জেরে গাড়ির গতি কিছুটা মন্থর হয়ে যায়৷ তবে যাত্রায় কোনও অসুবিধা হয়নি বলেই রেল সূত্রে খবর। রেল সূত্রে খবর, এই ঘটনার পর নির্ধারিত স্টপেজ মেনে…
Read More
বাড়ছে শীত, উত্তরে শুরু তুষারপাত

বাড়ছে শীত, উত্তরে শুরু তুষারপাত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে এবং আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনাও রয়েছে৷ আসলে উত্তরবঙ্গের অবস্থা দেখেই হয়তো এমন পূর্বাভাস। সিকিমে তুষারপাত হচ্ছে। মনে করা হচ্ছিল দার্জিলিঙেও হয়তো তাই হবে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সিকিম আবহাওয়া দফতর। তাদের আভাস, বুধবারেও সেই রাজ্যে তুষারপাত হলেও বাংলায় হবে না। উলটে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। জানান হয়েছে, দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সহ একাধিক এলাকায় শীত বাড়তে শুরু করবে। ভোরবেলা হাওয়ার বেগ বেশি থাকার কারণে জাঁকিয়ে…
Read More
কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

রাতের অন্ধকারে কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এটিএম মেশিন ভাঙ্গার চেষ্টা হয়েছে। পুলিশকে খবর দিলে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কোচবিহারের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা এবং এটিএম-এ চুরির চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এটিএম ভাঙার চেষ্টা করা হলেও এটিএম ভাঙতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা।
Read More
আজই হবে ববিতার মামলার শুনানি

আজই হবে ববিতার মামলার শুনানি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার৷ এবার সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই উঠল প্রশ্ন৷ ফলে আরও একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ ববিতার চাকরি বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি অঙ্কিতার চাকরি অবৈধ৷ এই মর্মে এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেছেন অনামিকা। আজ এই মামলার শুনানি। অনামিকার বক্তব্য, শুধু চাকরি ফেরালেই হবে না, এতদিনের বেতন বাবদ তিনি যে…
Read More
শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

বালি পাথর নিয়ে মাফিয়ারাজের অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আহত হলেন শিলিগুড়ি পুরনিগমের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে BJP। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিরোধী দলনেতাকে দেখতে গেলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন। অমিত জৈন যেমনটা জানান, গতকাল রাতে তার ওয়ার্ড থেকে এক ব্যক্তি তাকে ফোন মারফত জানান বালি পাথর নিয়ে কিছু সমস্যার কারণে বেশ কয়েকজন তার বাড়ি ঘেরাও করে। তা শুনেই ঘটনাস্থলে পৌঁছান অমিত জৈন। সেইসময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে মারধর করা হয়…
Read More
বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার প্রকাশ্যে আসছে নতুন তথ্য। ঘটনার দিন এবং তার পরের দিন ২ বার ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার মূল অভিযুক্ত আনারুলের৷ ২১ মার্চ রাত ৮টা বেজে ৫০ মিনিট এবং ২২ মার্চ দু’বার ফোনে তাঁদের কথা হয় বলে আদালতে দাবি করছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবিতে অন্যদিকে মোড় নিল বগটুই–কাণ্ড৷ কারণ এই ঘটনার সঙ্গে এবার অনুব্রত যোগ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিন সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷…
Read More
মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও পড়েছে হাড় কাঁপানো শীত। চলছে শৈত প্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে লোকের আনাগোনা কম রাস্তাঘাটে। সকাল থেকে যারা কাজে বেরিয়েছিলেন তাদের গায়ে ছিল গরম পোশাক। অনেকে শীত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের তাপ নেন। পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে কাঠের আগুনে হাত পা গরম করেন। পথচারীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়েছে হাড় কাঁপানো শীত। এর সাথে কুয়াশা। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে কাঠ পুড়িয়ে আগুন তাপেন তারা।
Read More
উঠছে অভিযোগ, যাত্রার শুরুতেই একাধিক প্রশ্নের মুখে বন্দে ভারত পরিষেবা

উঠছে অভিযোগ, যাত্রার শুরুতেই একাধিক প্রশ্নের মুখে বন্দে ভারত পরিষেবা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত বছর শেষে রাজ্যে যাত্রা শুরু করেছে প্রথম শ্রেণির ট্রেন বন্দেভারত এক্সপ্রেস৷ কিন্তু প্রথম সফরেই গুচ্ছ অভিযোগ৷  এ রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসে ওয়াইফাইয়ের বন্দোবস্ত থাকলেও সেই সুবিধা মেলেনি৷ শৌচাগারেও ছিল জলের টান, দুই কামরার মধ্যবর্তী দরজার সেন্সরেও সমস্যা দেখা দেয়৷ ফলে ঠিকঠাক দরজা খোলোনি৷ এমনকি সময় মতো সব যাত্রীর কাছে চা-প্রাতরাশ পৌঁছে দিতে না-পারার মতো অভিযোগও রয়েছে৷ সব মিলিয়ে বঙ্গে বন্দেভারতের প্রথম বাণিজ্যিক যাত্রার অভিজ্ঞতা মিশ্র৷ কারণ একাধিক পরিষেবাগত সমস্যা থাকলেও যাত্রা শুরু থেকে বিভিন্ন স্টেশনে পৌঁছনো নিয়ে বন্দে-ভারত যে-সময়ানুবর্তিতা দেখিয়েছে, তাতে কমবেশি সকলেই খুশি৷ তবে পরিষেবায় পূর্ণ মান পাওয়া নিয়ে সংশয় থেকেই গেল৷ কিন্তু ট্রেনের…
Read More
নতুন করে বড় অভিযোগ

নতুন করে বড় অভিযোগ

বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যে দ্বন্দ্ব চলছে ভাড়া নিয়ে, একাধিক বিক্ষোভের পর মামলা অবধি গড়িয়েছে এই দ্বন্দ্ব। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই দ্বন্দ্বের মাঝেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে বেঁধে দেওয়া ভাড়াই নিতে হবে বেসরকারি বাস এবং মিনিবাসগুলিকে, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে সম্প্রতি এমনই জানিয়েছিল পরিবহন দফতর। কিন্তু বেসরকারি বাস মালিকরা তেমনটা ভাবছেন না। বাসের ভাড়া কত হবে সেটা তাঁরা নিজেরাই ঠিক করতে চান। এই ইস্যুতে আবার রাজ্য সরকারের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন তাঁরা। বেসরকারি বাস মালিকদের বক্তব্য, গত ৯ বছর ধরে বেসরকারি বাসের ভাড়া সরকারের তরফে বাড়ানো হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের কোনও ভাবনাও নেই বলেই…
Read More
একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন

ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়নের উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে আন্দোলন সংগঠিত করেছিলেন। কোন সুরাহা না মেলায় সোমবার থেকে কর্মবিরতির ডাক দিল ওয়েস্ট বেঙ্গল সিকিউরিটি (সি)ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার শিলিগুড়ি ডাবগ্রাম পলিটেকনিক কলেজের গেটের সামনে অস্থায়ী নিরাপত্তাকর্মীদের মিলিত হয়ে বিক্ষোভ করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীদের দায়িত্বে থাকা বেসরকারি সংগঠনের ওপর তাদের ক্ষোভ। নিরাপত্তা কর্মীদের সংগঠনের উত্তরবঙ্গের দায়িত্বে থাকা জয় লোধ জানান, "দীর্ঘদিন এই কর্মীদের নেয‍্য পাওনার জন‍্য লড়াই সংগঠিত করে চলেছি। কিন্তু যে এজেন্সি এদের দায়িত্ব ভাড়ে রয়েছে তাদের কোন হেলদোল নেই। আজ অবশেষে কর্মবিরতির পথে হাঁটতে হলো তাদের। যতদিন না এর সুষ্ঠু কোন মিমাংসা হয় ততদিন চলবে এই কর্মবিরতি।"
Read More
নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ রেলের তরফে

নজরদারি বাড়াতে নয়া উদ্যোগ রেলের তরফে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্যে এবার থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস৷ এই ট্রেনে যাত্রী সুরক্ষায় রাখা হচ্ছে সিসি টিভি ক্যামেরা৷ তবে শুধু বন্দে ভারত নয়, এবার থেকে দেশের সব প্রিমিয়াম এক্সপ্রেস ট্রেনেই থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা৷ পাশাপাশি সাধারণ এক্সপ্রেস, লোকাল বা সাধারণ প্যাসেঞ্জার ট্রেনেও সিসি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা চলছে৷ রেলের তরফে ইতিমধ্যেই এক বেসরকারি সংস্থাকে সিসি ক্যামেরার বরাত দেওয়া হয়েছে। রিপোর্টে অনুযায়ী, ৭০৫ কোটি টাকা ব্যয়ে মোট ১৫ হাজার কোচে ক্যামেরা বসানোর বরাত দিয়েছে রেল। এর মধ্যে শতাব্দী, দুরন্ত, বা রাজধানী এক্সপ্রেসের মতো প্রথম সারির ট্রেনগুলি তো আছেই, পাশাপাশি সিসি ক্যামেরার আওতায় চলে আসবে লোকালও৷ অর্থাৎ EMU এবং DMU…
Read More
বড় সুখবর, ডি.এল.এড পরীক্ষায় উত্তীর্ণ হল উনত্রিশ হাজার প্রার্থী

বড় সুখবর, ডি.এল.এড পরীক্ষায় উত্তীর্ণ হল উনত্রিশ হাজার প্রার্থী

নতুন বছরের শুরুতে নতুন সুখবর। উঠতে থাকা একাধিক অভিযোগের মাঝেই, ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে। চলতি বছর নভেম্বর মাসে ডিএলএড পরীক্ষা হয়৷ চূড়ান্ত পর্বের ওই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৪২ হাজারেরও বেশি পরীক্ষার্থী৷ তার মধ্যে প্রায় ৩৯ হাজার প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রথম বিভাগে ডিস্টিংসন সহ পাস করেছেন ২৮৭২৬ জন। প্রথম বিভাগে পাশ করেছেন ১০২৪৫ জন। ৯ জন পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ পেয়েছেন। প্রথম বিভাগে পাশ করা মহিলা পরীক্ষার্থীর সংখ্যা কুড়ি হাজার এর বেশি। ডি.এল.এড-এ দু'বছরের কোর্সের চারটি সেমিস্টারে নেওয়া হয়। পর্ষদ সভাপতি গৌতম পাল পরীক্ষার আগেই জানিয়েছিলেন, "দীর্ঘদিন ধরে ডি.এল.এড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ আসছে। তার জন্যই আমরা স্কুল-সরকারি কলেজে পরীক্ষা নেওয়ার…
Read More
বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে পর্যটকদের ঢল নামলো লতাবাড়ি গ্ৰীন পার্কে

বছরের শেষ দিনে শনিবার পর্যটকদের ঢল নামলো স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত আলিপুরদুয়ার জেলার লতাবাড়ি গ্ৰীন পার্কে। সারা বছরই বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আগমন হয় এই গ্ৰীন পার্কে। বছরের শেষে প্রচুর জনসমাগম লক্ষ‍্য করা গেল গ্ৰীন পার্কে‌। কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰীন পার্ক স্বনির্ভর মহিলা দল দ্বারা পরিচালিত। এলাকার 24 জন মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এখানে যুক্ত রয়েছে। পর্যটকদের আগমন হওয়ায় খুশি স্বনির্ভর দলের মহিলারা।
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ

সাতসকালে জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের পারমুন্ডা এলাকায় পথ অবরোধ এলাকাবাসীরদের। বেহাল রাস্তা সংস্কারের পাশাপাশি গজলডোবা- শিলিগুড়ি রাস্তায় যাতায়াতের চরম সমস্যা বলে এলাকাবাসীদের অভিযোগ। এদিন রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ বলে স্থানীয়রা জানান। নিত্যযাত্রী এবং স্থানীয়দের দাবি শিলিগুড়ি যেতে আমবাড়ি দিয়ে ঘুর পথে যেতে অনেক সময় লাগছে। যাতায়াতের সুব্যবস্থা করা হোক এবং ঘুরপথে যেন আর যেতে না হয় সেই ব্যবস্থা করা হোক প্রশাসনের তরফে।
Read More