20
Feb
চলতি মাসের শুরু দিক থেকেই শীতের দেখা প্রায় নেই বললেই চলে। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। অর্থাৎ, শীত এবার সত্যি সত্যি 'আলবিদা' জানাচ্ছে। হাওয়া অফিসের বক্তব্য, আগামী সপ্তাহ থেকেই তাপমাত্রা বাড়বে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। এমনিতেই শেষ কদিন ধরে দক্ষিণে হাওয়ার প্রভাব বেড়েছে। সেই রেশ বজায় থাকবে বলেই জানান হয়েছে। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে রাজ্যে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। সেটাই শীত বিদায়ের অন্যতম বড় কারণ। ফেব্রুয়ারিতে যদিও বা কিঞ্চিৎ আভা পাওয়া যায় শীতের, মার্চের প্রথম সপ্তাহ থেকে…
