07
Jul
বর্ষা মানেই ইলিশ, এটাই বাঙালির ঐতিহ্য৷ ভোজন রসিক বাঙালি মানেই পাতে ইলিশের রেসিপি৷ ইলিশের গন্ধেই যেন অর্ধক ভোজন সারা৷ কিন্তু যোগানের অভাবে গত মরশুমে ইলিশ তৃপ্তি হয়নি বঙ্গবাসীর৷ দাম এতটাই চড়া ছিল যে তা মধ্যবিত্তের নাগালের বাইরে৷ এই বছরও বাজারে ইলিশের আকাল৷ সাধ থাকলেও সাধ্যের মধ্যে নেই রুপোলি শস্য৷ তার উপর বহু অসাধু ব্যবসায়ী ইলিশের নামে চন্দনাও চালাচ্ছেন৷ রুপোলি রঙে ধোকা খাচ্ছে বাঙালি৷ দেখতে গেলে গত ৩-৪ বছর ধরেই বর্ষার মরশুমে ইলিশের অকাল৷ বাজারে পর্যাপ্ত জোগান নেই৷ গত দুই মাস সাগরে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য সরকার৷ ১৫ জুন সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়৷ গত দু’দিন সাগরে জাল…
