11
Dec
ধীরে ধীরে আতঙ্ক বাড়াচ্ছে দেশের বাড়তে থাকা ওমিক্রনের সংখ্যা৷ নতুন করে চিন্তা বাড়ছে এই সংক্রমণ নিয়ে৷ এই ওমিক্রন আতঙ্কের মাঝেই কলকাতায় চাঞ্চল্য৷ কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিনী৷ ওই রোগিনী আলিপুরের বাসিন্দা৷ করোনা রিপোর্ট পজেটিভ আসার পরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ স্বাস্থ্যদফতরের তরফে ইতিমধ্যেই বিধিনিষেধ জারি করা হয়েছে যে, ওমিক্রনের প্রভাব যে সকল দেশে ছড়িয়ে পড়েছে, সেই সব দেশ থেকে আগত যাত্রীদের কলকাতা বিমানবন্দরেই কোভিড টেস্ট করা হবে৷ সেই টেস্ট করতে গিয়েই এই প্রথম কলকাতায় কোনও বিদেশ ফেরত যাত্রীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলল৷ ১৮ বছরের ওই তরুণীর করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পরেই তাঁকে…
