west bengal

আবারও এক অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

আবারও এক অভিযোগের তীর রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে

সময়টা খুব একটা ভালো যাচ্ছেনা বিজেপির। একের পর এক অভিযোগে জড়াচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা। পূর্বেই অনেক অভিযোগের আঙুল উঠেছে তার বিরুদ্ধে, এবার কি তবে আরো এক নতুন অভিযোগে জড়াতে চলছেন শুভেন্দু অধিকারী? এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় কাঁথি থানায় এফআইআর দায়ের করলেন মৃতের স্ত্রী। স্বামীর মৃত্যুর সত্যতা উদঘাটনে এবার এই অভিযোগ দায়ের করেছেন সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, এতদিন আতঙ্কে মুখ বন্ধ করে ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে এখন তাঁর মনে হয়েছে স্বামীর মৃত্যুর বিচার পাওয়া সম্ভব। মৃত্যু রহস্য প্রকাশ্যে আনতে চাইছেন তিনি। উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলি লেগে প্রাণ হারিয়েছিলেন…
Read More
এবার আরো এক সুযোগ রাজ্যবাসীর দুয়ারে এনে দিতে চলেছে রাজ্য সরকার

এবার আরো এক সুযোগ রাজ্যবাসীর দুয়ারে এনে দিতে চলেছে রাজ্য সরকার

একের এক সুযোগ সুবিধা রাজ্যবাসীর দুয়ারে দুয়ারে এনে দিচ্ছে রাজ্য সরকার। একের পর এক অভিনব পন্থায় কাজ করে চললেছে রাজ্য সরকার। দুয়ারে সরকারে, দুয়ারে রেশনের পর এবার শুরু হতে চলেছে ‘দুয়ারে কেএমসি’। এবার ‘দুয়ারে সরকারে’র আদলে কলকাতা পুরসভার উদ্যোগে শীঘ্রই চালু হবে এই কর্মসূচি। কবে থেকে শুরু তার দিনক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি দেবে পুরসভা। দুয়ারে সরকারের মতোই পুরওয়ার্ড ভিত্তিক শিবির করে এই কর্মসূচি চলবে। পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, অ্যাসেসমেন্ট ও মিউটেশনের কাজ হবে এই কর্মসূচির মাধ্যমে। বাড়ির কাছেই শিবিরে গিয়ে পরিষেবা নিতে পারবেন সাধারণ মানুষ। এবার থেকে বিভিন্ন কাজে আর পুরসভা ছুটতে হবে না। পরিষেবার কাজে আরও…
Read More
তবে কি এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু হতে চলেছে রাজ্য কেন্দ্রের সংঘাত

তবে কি এবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে শুরু হতে চলেছে রাজ্য কেন্দ্রের সংঘাত

রাজ্যে উত্তাল পরিস্থিতি ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। উঠে এসেছে বহু তথ্য। গ্রেফতার হয়েছে একের পর এক। উঠে এসেছে একাধিক নাম। তবে এবার রাজ্যের এই উত্তাল পরিস্থিতিতে এবার সামিল হতে চলছে কেন্দ্রও। সংঘাতে জড়াতে চলেছে কেন্দ্র এবং রাজ্য। কারণ কসবা ভুয়ো টিকাকাণ্ডে তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দু'একদিনের মধ্যেই এফআইআর দায়ের করা হবে। টিকাকরণ শিবির নিয়ে ইতিমধ্যে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল পাণ্ডা দেবাঞ্জন দেব এবং তাঁর কয়েকজন সহযোগীকে। দেবাঞ্জনের সঙ্গে কাজ করেছেন, এমন কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরায় একাধিক তথ্য উঠে আসছে। আর্থিক তছরুপের অভিযোগও উঠেছে। বেআইনি লেনদেনের বিষয়ে জানা গিয়েছে। সেই…
Read More
সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

সংক্রমণের সংখ্যায় আবারো বাড়লো চিন্তা

ফের ঊর্ধ্বমুখী বাংলার করোনা সংক্রমণ। ক্ষণিক স্বস্তির পর আবার কিছুটা অস্বস্তি বাড়াল। রাজ্যে সামান্য বাড়ল সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৯৫ জন। গত কয়েক দিন ধরেই উত্থান-পতন ঘটেছে দৈনিক আক্রান্তের সংখ্যায়। সংক্রমণের নিরিখে আজ আবার উত্তর ২৪ পরগনা শীর্ষে! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে এখানে, সেখানে আক্রান্ত ৯৩ জন। এরপরেই রয়েছে দার্জিলিং। সেখানে একদিনে আক্রান্ত ৮৮ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৭ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৯ হাজার ২১৮ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১৪৯০ জন। এ নিয়ে…
Read More
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্মদিন আজ

তিনি নেই৷ অথচ আজও ভীষণভাবেই রয়েছেন৷ রাজ্যের ইতিহাসে তার মতো আর কেউ নেই৷ তার মতো এতো বছর টানা কেউ মুখ্যমন্ত্রী হননি৷ একটানা ২৩ বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। কথা হচ্ছে সিপিএমের প্রবাদ প্রতিম নেতা ও রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর। আজ জ্যোতি বসুর ১০৮ তম জন্মদিন৷ বিধানসভার প্রতিটি ইঞ্চিতে আজও তাঁর ছোঁয়া টের পাওয়া যায়৷ অথচ নিয়তির পরিহাস এমনই তাঁর মৃত্যুর এক যুগেরও কম সময়ে বামশূন্য হয়েছে বিধানসভা। বাংলার পরিষদীয় রাজনীতির ইতিহাসে এই প্রথমবার। বিধানসভায় বাম-কংগ্রেস বিধায়ক নেই। ফলে বিধানসভার অলিন্দে সেই অর্থে কোনও কমরেডের দেখা মিলল না এদিন৷ প্রসঙ্গত, একুশের ভোটযুদ্ধে একটি আসনও পায়নি বামেরা। এই পরিস্থিতিতে অনাড়ম্বরভাবে পালিত…
Read More
ভাড়া না বাড়লেও ধীরে ধীরে বাড়ছে বাসের সংখ্যা

ভাড়া না বাড়লেও ধীরে ধীরে বাড়ছে বাসের সংখ্যা

দীর্ঘদিন ধরে বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকরা। তাদের দাবি নূন্যতম হলেও বাসের ভাড়া বাড়ানো হোক। এদিকে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভাড়া বাড়াতে চায়না রাজ্য সরকার। এই নিয়েই চলছে দ্বন্দ্ব। তবে এবার বাসভাড়া অপরিবর্তিত থাকলেও ধীরে ধীরে রাস্তায় বাসের সংখ্যা বৃদ্ধি করতে শুরু করল মালিক সংগঠনগুলি। কলকাতা ও লাগোয়া অধিকাংশ মালিক সংগঠনই রাস্তায় আরও বাস নামানো হবে বলে জানিয়েছে। সোমবার পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বাসমালিকদের বৈঠক ব্যর্থ হয়। বাসমালিকরা ন্যূনতম ভাড়া ১০ টাকা করার দাবি জানালেও তাতে কান দেননি পরিবহণমন্ত্রী। উলটে সরকারের তরফে জানানো হয়েছে অক্টোবর পর্যন্ত ভাড়াবৃদ্ধির সম্ভাবনা নেই। এর পরই বাস রাস্তায় নামানো নিয়ে ধন্দে পড়েন…
Read More
জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাঙালির সর্বসেরা দাদার বাড়িতে রাজ্যের দিদি

জন্মদিনের শুভেচ্ছা জানাতে বাঙালির সর্বসেরা দাদার বাড়িতে রাজ্যের দিদি

হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাদা৷ আজ সৌরভের ৪৯ তম জন্মদিন৷ পঞ্চাশের দোর গোড়ায় পা দিলেন বিসিসিআই সভাপতি তথা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন মহারাজ। গোটা দেশ থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মহারাজ। তাঁকে শুভেচ্ছা জানাতে মহারাজের বাড়ি পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন পর্যন্ত মহারাজের জন্মদিনে ফোনে কিংবা সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, এদিন তিনি স্বয়ং পৌঁছে গেলেন সৌরভের বাড়িতে। বৃহস্পতিবার বিকেলে সৌরভের বেহালার বাড়িতে আসেন ‘দিদি’। মুখ্যমন্ত্রী উপহারও তুলে দেন মহারাজের হাতে। পালটা মুখ্যমন্ত্রীকে সিল্কের শাড়ি এবং মিষ্টি উপহার দেন সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।  মহারাজের জন্মদিন বলে কথা, দিনটা বাংলা এবং…
Read More
করোনার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম ভাবে তৈরী হচ্ছে রাজ্যের হাসপাতালগুলো

করোনার তৃতীয় ঢেউকে রুখতে সব রকম ভাবে তৈরী হচ্ছে রাজ্যের হাসপাতালগুলো

সবে মাত্র করোনার দ্বিতীয় ঢেউ সামলে উঠছে দেশ। এরইমাঝে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। আর এই তৃতীয় ঢেউয়ে সব চেয়ে বেশি আক্রান্ত সবে শিশুরা, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। এবার সেই মতো প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালে পরিকাঠামো বাড়ানোর প্রস্তুতি তুঙ্গে। করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসা নিয়ে সতর্ক বেসরকারি হাসপাতালগুলিও। হাসপাতালের পরিকাঠামো বাড়ানো এবং কর্মচারীদের প্রশিক্ষণ এর উপর জোর দেওয়া হচ্ছে। রাজ্যে করোনা আক্রান্ত শিশুর সংখ্যা বাড়লে বেড সংখ্যা বাড়ানোর ব্যবস্থা রাখছে সব হাসপাতালই। অন্যদিকে শিশুদের চিকিৎসা পদ্ধতি বা পরিষেবার ক্ষেত্রে অনেক বেশি সংবেদনশীল ও সজাগ থাকার প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় অগস্ট মাসের মধ্যে করোনা মোকাবিলার যাবতীয় প্রস্তুতি সেরে…
Read More
না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন মন্ত্রী

না ফেরার দেশে পাড়ি দিলেন প্রাক্তন মন্ত্রী

শোকের ছায়া নেমে এলো রাজনীতিতে। একজন বিশিষ্ট কাছের মানুষকে হারালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। প্রাক্তন আইপিএস তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং। বৃহস্পতিবার সকালে কলকাতায় মৃত্যু হয় তাঁর। নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। এর পাশাপাশি ডায়ালিসিস চলছিল। পরশু দিন শ্বাস কষ্ট একটু বেশি হয় সেই কারণে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ জীবন যুদ্ধের সেই লড়াই শেষ হল। সিঙুর – নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূলে যোগ দেন রচপাল সিং। ২০১১ সালে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার সময়ে তারকেশ্বর কেন্দ্র…
Read More
আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ

আজই, উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা প্রকাশ

কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন এক সপ্তাহের মধ্যে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল বুধবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছেন যে বৃহস্পতিবার অর্থাৎ আজ দুপুর ১২ টা থেকে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশ করতে চলেছেন। সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। কখনো মেধা তালিকা প্রকাশ করা হয়, আমার কখনো নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়। শুধু তাই নয় গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে ইন্টারভিউ লিস্ট প্রকাশের পরপরই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেওয়ার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীবস্কুল সার্ভিস কমিশনের উচ্চ পদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা সচিব কে দেন। অন্যদিকে কমিশনের…
Read More
প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

২০১৭ সালের টেট সংক্রান্ত যাবতীয় আবেদনের নিষ্পত্তি হল সোমবার। বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ টেট মামলায় নির্দেশ দিয়েছে, যত দ্রুত সম্ভব ২০১৭ সালে বিজ্ঞপ্তি জারি হওয়ায় টেট পরীক্ষার ফলপ্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ২০১৭ সালের টেট পরীক্ষা হয়েছিল তার মামলা করেন ইমন চৌধুরী। তার আইনজীবী জানান টেট পরীক্ষার বিজ্ঞপ্তি বের হয় ২০১৭ সালে এবং মাঝে চার বছর কোন পরীক্ষা নেওয়া হয়নি। সেই টেট পরীক্ষা ২০২১ সালের জানুয়ারি মাসে হয়। এই সময়কালে অনেকে সিটে বসার উপযুক্ত হলেও বয়স বাড়ার ফলে নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হওয়া যায় না। এখন টেট পরীক্ষা দিতে হলে ডি.এল.এড করা অতি আবশ্যক। কিন্তু সেই ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন…
Read More
গৃহীতও হলো না ইস্তফা পত্র

গৃহীতও হলো না ইস্তফা পত্র

আবার সরগরম রাজ্য রাজনীতি। গ্রহণ করা হলো না ইস্তফাপত্র। মোদীর মন্ত্রিসভা গঠনের মাঝেই একের পর এক ইস্তফাপত্র বিজেপি এলো শিবিরে। বড়সড় বিড়ম্বনার মুখে পড়তে হয় বঙ্গ বিজেপিকে। যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমিত্র খাঁ। বিষ্ণুপুরের সাংসদ জানান যুব মোর্চার পদ ছাড়লেও নরেন্দ্র মোদীর আদর্শের জন্য তিনি বিজেপিতেই আছেন। এদিন দাবি করেন । পরে কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে নিজের সিদ্ধান্ত বদল করলেন তিনি। নাটকীয় পট পরিবর্তন। ফেসবুক পোস্টে জানালেন তিনি যুব মোর্চার সভাপতি পদেই থাকছেন। মাত্র কয়েকঘণ্টার মধ্যে সৌমিত্র খাঁর এই অবস্থান বদল নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে স্বয়ং এই ইস্তফার…
Read More
দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে রাজ্যে

দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায় স্বস্তি দিচ্ছে রাজ্যে

কিছুটা স্বস্তির পর আবারও চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। কিন্তু এরইমাঝে স্বস্তি দিচ্ছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। হাজারের নিচেই রয়েছে দৈনিক সংক্রমণের সংখ্যা, এটাই স্বস্তি। আজকের বাংলার করোনা তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। তবে সংক্রমণের নিরিখে আজ উত্তর ২৪ পরগনাকে টপকে গিয়েছে দার্জিলিং! গত একদিনে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে দার্জিলিংয়ে, সেখানে আক্রান্ত ৯৫ জন। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ৯৪ জন। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, একদিনে শহরে আক্রান্ত ৮৫ জন। ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৮ হাজার ২২৩ জন। এদিকে, করোনাকে হারিয়ে এক…
Read More
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ বিধানসভায় বাজেট পেশ করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আগামী অর্থবর্ষে ৩০৮৭২৭ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী বলেন, ‘৬০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলা। আমফানে ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকারও বেশি। কেন্দ্রের কাছে আবেদন করে আমাদের টাকাই আমরা পেয়েছি। ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। বেসরকারি বাসের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব। কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও বাংলা এগিয়ে। কৃষক বন্ধু প্রকল্পের জন্য ২ হাজার কোটির বেশি বরাদ্দ। স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য ১ হাজার ৯০০ কোটি…
Read More