west bengal

লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

লকডাউনে দেদার সিমেন্ট বোঝাই লরি চলছে মালদহে

করোনা পরিস্থিতির মধ্যে লকডাউন অমান্য করে গৌড় মালদা স্টেশনের রেক পয়েন্ট থেকে দেদার ভাবে লরি বোঝাই করে সিমেন্ট সরবরাহ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ী সংগঠনের কয়েকজন বড় মাথা জড়িত রয়েছে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছেন তৃণমূলের ইংরেজবাজারের টাউন সভাপতি তথা প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তেওয়ারি। লকডাউন পরিস্থিতিতে ওই রেক পয়েন্ট থেকে শুধুমাত্র কেন সিমেন্ট বোঝাই লরি চলাচল করছে সে ব্যাপারেও প্রশাসনকে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথবাবু। যদিও এ প্রসঙ্গে প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। মালদা টাউন স্টেশন সংলগ্ন রেক পয়েন্ট থেকেই মূলত বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী লরি বোঝাই করে জেলা তথা…
Read More
চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

চোপড়ায় তৃনমুল নেতার চা বাগান থেকে গাছ কাটার অভিযোগ উঠেছে

তৃনমূল নেতার চা বাগানের গাছ উপড়ে ফেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বুধবার সকালে এমনই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় উত্তর দিনাজপুর জেলার চোপড়া গ্রাম পঞ্চায়েতের বিলাসী মৌজার বাগডোগরা গ্রামে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় ঝাড়বাড়ী গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানার (ছোটে) সাড়ে চার বিঘা চা বাগানের প্রায় চার থেকে পাঁচ হাজার গাছ উপড়ে ফেলা হয়েছে এবং কিছু গাছ কেটে ফেলে রেখে গেছে রাতের অন্ধকারে। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের বিরুদ্ধে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতা তথা ঝাড়বাড়ী তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য হাসান কামাল রানা জানান, গতকাল রাতে…
Read More
সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

সেফ হাউসের উদ্বোবন করলেন মালদহের জেলা শাসক

পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে বাচামারি জি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম সেফহোমের ব্যবস্থা করা হয়। পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষের উদ্যোগে স্কুলের ৩০ টি বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা রোগীদের থাকা, খাওয়া, অক্সিজেনেরও ব্যবস্থা করা হয়। মঙ্গলবার দুপুরে এই সেফহোমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ, ব্লক স্বাস্থ্য আধিকারিক জয়দীপ মজুমদার, মালদা থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা। সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। এই পরিস্থিতিতে করোনা পজিটিভ হলে, সেই রোগীদের হালকা উপসর্গ থাকলে, হাসপাতালে না নিয়ে…
Read More
লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে সংকটে মালদার পান চাষীরা

লকডাউনের জেরে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন মালদার পান চাষীরা। এতদিন বৃষ্টি কম হওয়ার কারণে পানের বোরজ শুকিয়ে যাবার ফলে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছিল। যার ফলে উৎপাদন অনেকটাই কম হয়ে পড়েছে। তার ওপর চলছে লকডাউন। যার জেরে বেচাকেনা একেবারেই বন্ধ। আর এরপরই আসতে চলেছে ঘূর্ণিঝড় যশ। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পানের বোরজের যে একেবারে দফারফা হয়ে যেতে পারে তা নিয়ে এখন থেকে দুশ্চিন্তায় পড়েছেন মালদার চাষিরা। ইতিমধ্যে যতটা পেরেছেন পানপাতা ভেঙে বাজারে পাইকারদের কাছে বিক্রি করার চেষ্টা চালাচ্ছেন চাষিরা । কিন্তু লকডাউনের জেরে খদ্দেরদের অভাবে পান প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। তাই প্রতিদিনই অসংখ্য পানপাতা ভেঙে নষ্ট করে ফেলে দিতে হচ্ছে…
Read More
কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

কালিয়াচকে তৃণমূল কংগ্রেসের প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

বিধানসভা নির্বাচনে কালিয়াচকে তৃণমূল জয়ী হওয়ায়, দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিনবার কালিয়াচকের আলিনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির বাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। পুরো বিষয়টি কালিয়াচক থানার পুলিশ এবং দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রুমি বিবি ও তার স্বামী মহম্মদ এহেসানুল হক। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ এমনকি পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হয়েছে জেলা তৃণমূলের…
Read More
যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

যশ মোকাবিলায় প্রস্তুত মালদা পুলিশ প্রশাসন

করোনা আবহের মাঝেই চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। যশের মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। মূলত এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু তার সাথে বহু জেলায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তার সংকেত মিলছে মঙ্গলবার থেকেই। যশ এর প্রভাব যে জেলাগুলির মধ্যে পড়বে তার মধ্যে রয়েছে মালদা জেলাও। বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলায়। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেছে। জেলার বিভিন্ন প্রান্তে হচ্ছে বৃষ্টি। মালদার মানিকচক দিয়ে বয়ে গেছে গঙ্গা নদী। নদীতেও বেড়েছে জলস্তর। নদী তীরবর্তী এলাকা গুলোতে বইছে ঝড়ো হাওয়া। বেড়েছে নদীর স্রোত। প্রশাসন থেকে বারবার সতর্ক করা হয়েছে…
Read More
লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লক ডাউনে সিমেন্ট পাড়াপাড় করায় একটি ট্রাক আটক করলো পুরাতন মালদহ থানার পুলিশ

লকডাউনের মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়া যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এরই মধ্যে সিমেন্ট বোঝাই লরি অবাঞ্ছিত ভাবে চলাচলের বিরুদ্ধে রাস্তায় গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন বেশকিছু লরির মালিকেরা। এমনকি এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকার স্থানীয় বাসিন্দারাও অবাঞ্ছিত ভাবে যানবাহন চলাচলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানা মঙ্গলবাড়ী এলাকায় । ওই এলাকার রাজ্য সড়কে বিক্ষোভকারী ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুরাতন মালদা থানার পুলিশ । এরপরই সিমেন্ট বোঝাই লরিটি আটক করে নিয়ে যায় পুলিশ। স্থানীয় এলাকার লরি চালকদের একাংশের বক্তব্য, করোনা সংক্রমন রুখতে রাজ্য সরকার লকডাউনের নির্দেশ দিয়েছে। এই লকডাউন পরিস্থিতিতে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস…
Read More
রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জ – বারসুই সড়ক নির্মানের জন্য বিহারের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পরই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পালনে তৎপর হলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ-বারসই সড়ক যোগাযোগ ব্যাবস্থা গড়ে তোলার জন্য বিহার রাজ্যের বলরামপুরের বিধায়কের সাথে সোমবার বৈঠক করলেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রামে বিহারের বারসই জেলার বলরামপুরের বিধায়ক মেহবুব আলমের সাথে মিলিত হয়ে বৈঠক করেন রায়গঞ্জের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী। বৈঠকে দুই রাজ্য সরকারের জনপ্রতিনিধিই রায়গঞ্জ-বারসই রাজ্য সড়ক এবং মহানন্দা নদীর উপর সেতু নির্মানের উপরে জোর দেন। দুই রাজ্যের বিধায়কই তাদের সরকারের কাছে দ্রুত রায়গঞ্জ-রারসই সড়ক নির্মানের জন্য আবেদন জানাবেন বলে জানিয়েছেন। একটা সেতু আর সড়ক যোগাযোগ না থাকার কারনে বিহার…
Read More
চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

চাঁচলে করোনা সংক্রমণের দৈনিক হার কমছে, স্বস্তি স্বাস্থ্য দপ্তরে

লকডাউনের জেরে অনেকটাই কমেছে করোনার সংক্রমণ। যার কারণে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরি হওয়া নতুন করোনা বিভাগে রোগীর সংখ্যা ধীরে ধীরে কমছে। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেক রোগী। এর ফলে জেলা স্বাস্থ্য দপ্তরে কর্তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়েছে ।  জেলা স্বাস্থ্য দপ্তরের এক কর্তা জানিয়েছেন, লকডাউনের পর থেকে সংক্রমণ অনেকটাই কমেছে। লালারসের নমুনা সংগ্রহের পর যে পরিমাণ পজিটিভ রিপোর্ট আসছিল, এখন তা অনেকটাই কমেছ, ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস এসেছে। লকডাউনের মধ্যে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্যানিটাইজার ও মাক্স ব্যবহার করার জন্য মানুষকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে, পাশাপাশি খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেড়ানো জন্য প্রচার করা হচ্ছে। …
Read More
করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক

করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে বৈঠক

করোনার পরিস্থিতি নিয়ে উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন উত্তরবঙ্গে কোভিডের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুশান্ত রায়। বৈঠকে তিনি জেলায় করোনা চিকিৎসার জন্য আরও ১০০ টির মত বেড বাড়ানোর পাশাপাশি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ দ্রুত শুরু হবে বলে জানান। এছাড়া করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, “করোনার তৃতীয় ঢেউএ শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাই আমরা এখন থেকেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শিশুদের জন্য ২০ বেডের পেডিয়াট্রিক ইন্সেন্টিভ কেয়ার ইউনিট(PICU) খোলার প্রস্তুতি নিচ্ছি।” এদিনের বৈঠক থেকে করোনা আক্রান্ত রোগীদের বেসরকারী হাসপাতালে না গিয়ে সরকারি হাসপাতালের পরিষেবা নেওয়ারও অনুরোধ করেন। সুশান্ত বাবু…
Read More
মালদায় গ্রেপ্তার চার টোটো ছিনতাইকারী

মালদায় গ্রেপ্তার চার টোটো ছিনতাইকারী

৩৪নম্বর জাতীয় সড়কে গাড়ি ছিনতাইয়র অভিযোগে গ্রেফতার হল চার ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছিনতাই করার সরজাম। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম জীত দাস,অনিমেশ মন্ডল,বিপ্লব কর্মকার,অজয় রায়। এদের মধ্যে প্রথম জনের বাড়ি মালদার ইংরজবাজরে। বাকিদের বাড়ি মালদা থানা এলাকায়। একদিকে লক ডাউন অন্যদিকে কাজ নেই। স্বাভাবিক ভাবেই জেলায় ছোট-খাটো চুরি ছিনতাইয়ের ঘটনা প্রকাশ্যে আসে। শুক্রবার রাত্রিবেলা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানেই ওই চারজন সন্দেহ ভাজন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে জিঞ্জাসাবাদ করলে গাড়ি…
Read More
ফের বিপর্যয়ের আতঙ্ক: বাংলায় ফিরে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়

ফের বিপর্যয়ের আতঙ্ক: বাংলায় ফিরে আসছে ভয়ানক ঘূর্ণিঝড়

বাংলা সবে আমপানের ক্ষয়ক্ষতির থেকে সেরে উঠেছে, স্মৃতি এখনও স্থায়ী। এর মধ্যেই ধেয়ে আসছে এক নতুন বিপর্যয়, ঘূর্ণিঝড় ইয়াস। সেই সঙ্গে দিঘার উপকূলে বিপর্যয়ের আতঙ্কও। গত ২০ মে, আচমকাই বৃষ্টি শুরু হয় ফলে সমুদ্র ভয়ানক চেহারা ধারণ করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে উপকূলের বাসিন্দারা আশ্রয় নিয়েছিলেন ফ্লাড সেন্টারে। আমফানের ক্ষয়ক্ষতি থেকে সবেই সেরে উঠেছিল সকলে। কিন্তু সেদিনের ভয়াবহ দৃশ্য ফিরিয়ে আনলো নতুন বিপর্যয়।প্রতিবছর ঘূর্ণিঝড়ে উপকূল বাসিন্দারা অভ্যস্ত। এবারে আবার নতুন করে আসছে এক ভয়ানক ঘূর্ণিঝড় 'ইয়াস'। পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা আমপানের সময় আইসিডিএস কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। প্রবল ঝড়ে ঘর জমি জলে প্রায় ডুবে গেছিল।ঝড়বৃষ্টির সময় সারা রাত জলে ভাসে এই জায়গাগুলি। যেখানে…
Read More
করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া কর্মসুচী নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি

করোনা আক্রান্তদের পাশে থাকতে নয়া কর্মসুচী নিল উত্তর দিনাজপুর জেলা বিজেপি

দেরীতে হলেও এবার রাজনৈতিক দল হিসেবে করোনা আক্রান্ত রোগী থেকে রোগীর পরিবার এবং সাধারন মানুষের পরিষেবায় নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। টেলি মেডিসিন, বিনামূল্যে অক্সিজেন সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ উত্তর দিনাজপুর জেলা বিজেপির লকডাউনের মধ্যে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি৷ জরুরি পরিবহন পরিষেবা, বিনামূল্যে অক্সিজেন, ওষুধ, খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করল বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটি। লকডাউন পরিস্থিতিতে জেলা জুরে একাধিক পরিকল্পনা গ্রহণ করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। করোনা আক্রান্তদের বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি টেলি মেডিসিন পরিষেবা শুরু করল বিজেপি৷ শনিবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি…
Read More
কালিয়াচকে হাজারের বেশি ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই

কালিয়াচকে হাজারের বেশি ফেন্সিডিল সহ গ্রেপ্তার দুই

বাংলাদেশে পাচার করার আগে প্রচুর পরিমাণে ফেন্সিডিলসহ ২ পাচারকারীকে আটক করল বিএসএফ।শুক্রবার গভীররাতে কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে ৬-৭ জন পাচারকারী সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে ফেন্সিডিলের বস্তা পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা বলে অভিযোগ। বিএসএফের গোয়েন্দা শাখার গোপন খবর পেয়ে বিএসএফের ২৪ নং ব্যাটালিয়নের জওয়ানরা ঘিরে ফেলে পাচারকারীদের। বিএসএফের ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও দুই পাচারকারী ধরা পড়ে যায় বিএসএফ জওয়ানদের হাতে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, অপূর্ব মন্ডল (২০) এবং দীপক মন্ডল (৩৩)। দুই জনের বাড়ি কালিয়াচক থানার উমাকান্ত টোলা গ্রামে। ধৃতদের কাছ থেকে বিএসএফ উদ্ধার করেছে ১৩৫০ টি ফেন্সিডিলের বোতল। যার বাজার মূল্য প্রায়…
Read More