west bengal

মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

মহিলাদের কটূক্তির প্রতিবাদে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত চা বিক্রেতা

দোকানে বসে রাস্তার মহিলাদের কটূক্তির প্রতিবাদ করায় এক চা বিক্রেতাকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো কয়েকজন হামলাকারীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মালদা শহরের গয়েশপুর এলাকায়। এই হামলার ঘটনার পর ওই চা বিক্রেতার আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। সেই সময় অভিযুক্তরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ । যদিও এই হামলার ঘটনায় ওই চা বিক্রেতার দোকান ভাঙচুর করেছে দুষ্কৃতীরা বলে অভিযোগ। এই ঘটনায় আক্রান্ত চা বিক্রেতা চিকিৎসাধীন রয়েছেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই হামলার বিষয়ে আক্রান্ত চা বিক্রেতা রোহিত সবজি, ভোলা সবজি সহ পাঁচ জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। …
Read More
বিজেপি নেতাদের “গো ব্যাক” শ্লোগান এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

বিজেপি নেতাদের “গো ব্যাক” শ্লোগান এবং কালো পতাকা দেখানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা

দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভের মুখে পড়তে হল। তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিজেপি নেতাদের কালো পতাকা দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজেপি নেতারা এদিন চোপড়ার ঘটনায় পুলিশের সঙ্গে মিলিত হন। ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে আজ দার্জিলিং জেলার বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন। চোপড়া থানার সামনে এদিন তৃনমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন। বিজেপি নেতারা সেখানে পৌঁছাতে তৃনমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। বিজেপি নেতাদের গো ব্যাক শ্লোগান এবং কালো পতাকা…
Read More
পরকীয়া সম্পর্কের সন্দেহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

পরকীয়া সম্পর্কের সন্দেহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ

মোবাইলে অশ্লীল মেসেজ পাঠানোর প্রতিবাদ করেছিলেন গৃহবধূ। এনিয়ে পরকীয়া সম্পর্কের সন্দেহ করে বসে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা। আর এই নিয়ে শুরু হয় পরিবারে অশান্তি। আর তারই জেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন গৃহবধূ। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে  চাঁচল থানার কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের নুরগঞ্জ এলাকায়। প্রতিবেশী এক যুবক ওই গৃহবধূর মোবাইলে অশালীন মেসেজ পাঠাতো বলে অভিযোগ। আর তা জানতে পেরে শ্বশুর বাড়িতে শুরু হয় গোলমাল । তারই জেরে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ছবি বিবি (২২) । নুরগঞ্জ এলাকার বাসিন্দা নুর আলমের সাথে বিগত তিন বছর আগে বিয়ে হয় ছবি খাতুনের। গত…
Read More
ঈদ উৎসবের মরশুমে দুস্থ সংখ্যালঘুদের নতুন বস্ত্র দান করলেন নব নির্বাচিত তৃণমূল বিধায়ক গৌতম পাল

ঈদ উৎসবের মরশুমে দুস্থ সংখ্যালঘুদের নতুন বস্ত্র দান করলেন নব নির্বাচিত তৃণমূল বিধায়ক গৌতম পাল

দেশ জুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ক্রমশই বেড়েই চলেছে করোনা সংক্রামকের সংখ্যা।বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমতো অবস্থায় রাজ্যের মানুষদের বারবার সচেতন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারণ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে জারি হয়েছে আংশিক লকডাউন। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নব নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের জন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশা থাকার জন্য। হাতে আর কয়েকদিন তার পরেই সংখ্যালঘু মানুষেরা খুশির ঈদে মেতে উঠবে। খুশির ঈদ হলেও দুস্থ্য মানুষদের মনে খুশি নেই করোনা ভাইরাসের জন্য আংশিক লকডাউনের ফলে। দুস্থ্য সংখ্যালঘু মানুষদের ঈদ উৎসব জাতে ভালো ভাবে কাটে সেই কারণে এগিয়ে এলেন…
Read More
জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত ৬৯ জন

জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত ৬৯ জন

শহরবাসীকে আবারও কোভিড পরিস্থিতি নিয়ে সচেতনতার বার্তা দিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চাট‍্যাজি। তিনি বলেন করোনাকে নিয়ে কোন ছিনি বিনি খেলবেন না। সোমবার জলপাইগুড়ি শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ জন। আক্রান্তদের বাড়ি ও বাড়ি সংলগ্ন এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি কনটেনমেন্ট জোন করার প্রক্রিয়া শুরু করল পুরসভা। করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ উদ্বেগ জনক এবং ধার বেশী, আতঙ্কিত হবেন না । সকলকেই মাস্ক পড়ার , হাত স‍্যানিটা্ইজ করার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তা দেন।
Read More
আগামী দিনে কোন ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে!

আগামী দিনে কোন ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে!

গত ২ মে পশ্চিম বঙ্গ বিধানসভা নির্বাচনে ফল ঘোষণার পর প্রশান্ত কিশোর নিজেই বলেছিলেন, তিনি আর এই পেশায় থাকতে চান না। আগামী দিনে কোন ভূমিকায় দেখা যাবে প্রশান্ত কিশোরকে? এ নিয়ে অনেকেরই জল্পনা ছিল। পঞ্জাবে প্রশান্ত কিশোরকে প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে নিয়োগ করেছিলেন পঞ্জাবে মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তবে প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে হয়তো কাজ চালিয়ে নাও যেতে পারেন প্রশান্ত কিশোর । প্রিন্সিপাল অ্যাডভাইসর হিসেবে প্রশান্তের নিয়োগকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে। এই মামলায় ইতিমধ্যেই পঞ্জাব সরকারকে নোটিশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। দলের অনেক নেতাদের প্রশান্ত বলেছেন যে, তিনি এই দায়িত্বভার নিয়ে কাজ চালিয়ে যেতে ইচ্ছুক নন। যদিও এ ব্যাপারে চূড়ান্ত করে কিছু জানাননি। এ নিয়ে প্রশান্ত কিশোরের…
Read More
সরকারি নির্দেশিকা মেনে ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ অব‍্যাহত

সরকারি নির্দেশিকা মেনে ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ অব‍্যাহত

সরকারি নির্দেশিকা মেনে করোনা অতিমারিতে বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ অব‍্যাহত। এখন কোভিড আবহে বিদ‍্যালয়ের পঠন পাঠন বন্ধ থাকলেও নিয়ম করে বিদ‍্যালয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করছে বিদ‍্যালয় কর্তৃপক্ষ ।সোমবার দুপুরে ছাত্র ছাত্রীদের পরিচয় (আই কার্ড) অভিভাবক এবং অভিভাবকরা সঙ্গে নিয়ে মধ‍্যাহ্ন কালীন আহারের সামগ্রী বিদ‍্যালয় থেকে স্বাস্থ্য বিধি মেনে নিচ্ছে। ফনীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত সিংহ বলেন কোভিড সংক্রমণ এড়াতে স্বাস্থ্য বিধি মেনে নূন‍্যতম শারীরিক দূরত্ব ৬ফুট বজায় রেখে , মাস্ক পড়ে ও হাত স‍্যানিটাইজ দিয়ে ধুয়ে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করা হচ্ছে অভিভাবক অভিভাবিকাদের। শিক্ষার্থী প্রতি দেওয়া হচ্ছে ২কেজি চাল, ১কেজি আলু ও…
Read More
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে  হয়রানির শিকার সাধারণ মানুষ

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে এসে হয়রানির শিকার সাধারণ মানুষ

সারাদেশে চলছে করোনার মতন মহামারী রোগ।আর এই মহামারী রোগ দূর করতেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসা করানোর উদ্যোগ। তবে হাসপাতালে চিকিৎসা করাতে এসে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে সকলকে।চিকিৎসা করাতে এসে প্রচুর মানুষ জানান হাসপাতালে নাকি শুধু মাত্র একশো কুড়ি জনেরই চিকিৎসা করানো হয় সারাদিনে।এ বিষয়টি শোনার পর একরোগী অভিযোগ করেন যে প্রতিদিনের মত এভাবেই এসে ঘুরে যেতে হবে সকলকে। তবে এরকম একটি বড় সমস্যা যাতে আগামী দিনে না হয় তার দিকে তাকিয়েই এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন সুশ্রতনগর ব্যবসায়ী সমিতির সদস্যরা,এ বিষয়টি নিয়ে ব্যবসায়ী সমিতির সেক্রেটারি নবনীল দত্ত বাবু জানান সরকারি পক্ষ থেকে যদি প্রতিটি ক্লাবে…
Read More
সোমবার জলপাইগুড়িতে উপচে পড়া ভিড় ভ্যাকসিনের লাইনে

সোমবার জলপাইগুড়িতে উপচে পড়া ভিড় ভ্যাকসিনের লাইনে

রবিবার বন্ধ ছিল ভ্যাকসিনের কাজ, একারনে সোমবার জলপাইগুড়িতে ভ্যাকসিন নিতে উপচে পড়লো সাধারণ মানুষ।ভ্যাকসিন নিতে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেন সাধারণ মানুষ।প্রথম প্রথম করোনা ভ্যাকসিন নিতে অহিনা দেখা গিয়েছিল মানুষের মধ্যে, করোনার দ্বিতীয় ঢেউ এ মৃত্যুর সংখ্যা বেশী, সেই কারনে ভ্যাকসিনের চাহিদাও বেশী।জলপাইগুড়ি সদর হাসপাতাল সংলগ্ন ফার্মাসি কলেজে ভ্যাকসিন সেন্টারে সোমবার ভ্যাকসিন নিতে ভোররাত থেকে লাইনে সাধারণ মানুষএর ভিড়।রবিবার এই ভ্যাকসিন সেন্টার বন্ধ থাকার কারণে আজ সোমবার ভিড় বেশি বলে মনে করা হচ্ছে।অনেক মানুষই দ্বিতীয় ডোজ নেবার জন্য ভোর থেকেই লাইনে দাড়িয়ে ছিলেন।যদিও প্রথম ডোজ আপাতত বন্ধ রয়েছে।কবে দেওয়া হবে তা জেলা স্বাস্থ্য দপ্তর সঠিক বলতে পারছেন না। তাই…
Read More
বিবাহ অনুষ্ঠান চলাকালীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গাজোলের  বিজেপি নেতার

বিবাহ অনুষ্ঠান চলাকালীন বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু গাজোলের বিজেপি নেতার

বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক বিজেপি নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়সাবৈল গ্রামে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর জখম ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু সেখানে চিকিৎসকরা  তার মৃত্যুর কথা জানিয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনার পিছনে নিছকই কোন ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে অবশ্য এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারেনি গাজোল থানার পুলিশ। তবে ওই বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের…
Read More
করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদান ওপাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়িতে এম্বুলেন্স মিছিল

করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদান ওপাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়িতে এম্বুলেন্স মিছিল

সংক্রমণ কালে করোনা যোদ্ধাদের পাশে থাকার বার্তা নিয়ে শিলিগুড়ি এম্বুলেন্স মিছিল। করোনা সংক্রমণ সময় বাড়ি পরিবার সব ভুলে মানুষের সেবা করছে, ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক সহ বিভিন্ন সেবা বিভাগের কর্মরত সাহসী মানুষেরা। তাদের উৎসাহ প্রদানের পাশাপাশি সংক্রমণ কালে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকেরা। এদিন শিলিগুড়ির সেবক রোড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সকলের পাশে থাকার ও সাবধানে থাকার বার্তা তুলে ধরে শিলিগুড়ি এম্বুলেন্স চালকের সংগঠন।
Read More
উচ্চমাধ্যমিকের ব্লক টপার ও তার বন্ধুর একত্রে গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উচ্চমাধ্যমিকের ব্লক টপার ও তার বন্ধুর একত্রে গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উচ্চমাধ্যমিকের ব্লক টপার হওয়া মেধাবী ছাত্র সহ আর এক যুবকের একই গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে আমবাগানে একটি গাছে দুই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।তাদের পরিবারের অভিযোগ কেউ বা কারা যুবককে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল(১৮) ও চৈতন্য মণ্ডল।(১৭)।পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা মনোজ মণ্ডল ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয় সে । গোটা মোথাবাড়ি এলাকায় প্রথম…
Read More
শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন

শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা বিধানসভা কেন্দ্রের নব নিযুক্ত বিধায়ক হিসেবে শুক্রবার বিধানসভায় শপথ গ্রহণ করলেন বিজেপি জয়ী প্রার্থী দীপক বর্মন। শপথ গ্রহণ করার পর দীপক বর্মন শনিবার সকালে ফিরে এলেন ফালাকাটায়। ফালাকাটায় ফিরে জানোজোয়ারে ভেসে গেলেন তিনি ।এদিন সকালে উত্তরবঙ্গ এক্সপ্রেসে ফালাকাটা স্টেশনে নামার পর দলের কর্মী সমর্থকরা সম্বর্ধনা প্রদান করে তাকে বরণ করেন।সাংবাদিকদের প্রশ্নের উত্তর তিনি জানান এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে । বিরোধী দলের বিধায়ক হিসেবে নিজের বিধানসভা এলাকার উন্নয়ন কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা দল ও এলাকার মানুষের সাথে কথা বলে ঠিক করবো ।
Read More
দেড়শো বছর আগেও, “নিউ নরম্যাল” সূত্রে বাঁচার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ

দেড়শো বছর আগেও, “নিউ নরম্যাল” সূত্রে বাঁচার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ

'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহলভরে…।' জন্মের দেড়শো বছর পরেও তিনি প্রাসঙ্গিক। তাঁর ভাবধারা আজও অক্ষুণ্ণ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ বিশ্বকবির ১৬০তম জন্মজয়ন্তী। বর্তমানে দেশজুড়ে আতঙ্কের পরিস্থিতি। কোভিড-১৯ অতিমারি প্রাণ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তবে এই মহামারীর মাঝেও তাঁর লেখনী ভরসা জুগিয়েছে হাজার হাজার দেশবাসীকে। রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্যে বার বার মহামারীর প্রসঙ্গ এসেছে। বড্ড বাস্তববাদী ছিলেন কবিগুরু। আর সেই কারণেই লিখেছিলেন, '...ম্যালেরিয়া-প্লেগ-দুর্ভিক্ষ কেবল উপলক্ষমাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। আমরা এতদিন একভাবে চলিয়া আসিতেছিলাম আমাদের হাটে বাটে গ্রামে পল্লীতে একভাবে বাঁচিবার ব্যবস্থা করিয়াছিলাম, আমাদের সে ব্যবস্থা…
Read More