west bengal

আগামী দুদিন ভারী বৃষ্টির সম্বনা রাজ্যে

আগামী দুদিন ভারী বৃষ্টির সম্বনা রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে গত কয়েকদিন থেকেই দুর্যোগপূর্ণ অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। জলমগ্ন বেশ কিছু অংশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হবে। বর্ষণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহন্তে। উত্তর বাংলাদেশে অবস্থান করা নিম্নচাপটি ধীরে ধীরে অগ্রসর হয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে বাংলার উপর দিয়ে যাবে। যার প্রভাবে তুমুল বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা। এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই…
Read More
সত্যতা যাচাইয়ের জন্য এবার করা হলো পলিগ্রাফ টেস্ট-এর আবেদন

সত্যতা যাচাইয়ের জন্য এবার করা হলো পলিগ্রাফ টেস্ট-এর আবেদন

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য আবেদন করেছে কেন্দ্রীয় তদন্ত্রকারী সংস্থা সিবিআই। তবে পলিগ্রাফ টেস্ট করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। আর এক্ষেত্রে সম্মতির প্রয়োজন হয় অভিযুক্তের। এই পলিগ্রাফ টেস্ট নিয়ে শিয়ালদার ACJM-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করা হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তবে শুধু সিভিক ভলিন্টিয়ার সঞ্জয় রায় নয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ সিবিআই-এর তরফ থেকে পলিগ্রাফ টেস্ট করানোর দাবি জানানো হয়েছে আরও পাঁচজনের। তাদের মধ্যে রয়েছেন ওইদিন রাতে আরজিকরে আরও যে চারজন চিকিৎসক পড়ুয়া…
Read More
নমোকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

নমোকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের সঙ্গে যে ঘৃণ্য অপরাধ হয়েছে তার শাস্তি চাইছেন প্রত্যেকে। এই আবহে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, এদেশে ধর্ষণের সংখ্যা ক্রমেই বাড়ছে। বহুক্ষেত্রে ধর্ষণের সঙ্গে খুনের ঘটনাও ঘটছে। যে পরিসংখ্যান সামনে আসছে, তাতে গোটা দেশে একদিনে প্রায় ৯০টি ধর্ষণের ঘটনা ঘটে। এদেশের মহিলাদের নিরাপদ এবং সুরক্ষিত রাখতে এই ধরণের ঘটনা বন্ধ হওয়া দরকার। মমতা লিখেছেন, এই ধরণের ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। ফাস্ট ট্র্যাক স্পেশ্যাল কোর্টে এই…
Read More
একাধিক অভিযোগের মাঝেই নতুন পদ পেলেন প্রাক্তন অধ্যক্ষ

একাধিক অভিযোগের মাঝেই নতুন পদ পেলেন প্রাক্তন অধ্যক্ষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ব্যাপক রোষের মুখে পড়েন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এরপর ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব পান। ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসেবে সন্দীপের নাম ঘোষণার পর সেখানে ব্যাপক বিতর্ক হয়েছিল। এরপর কলকাতা হাইকোর্টের তরফ থেকে তাঁকে স্বেচ্ছায় ছুটিতে যাওয়ার কথা বলা হয়। এরপর কয়েকটা দিন কাটতে না কাটতেই ফের সন্দীপকে নতুন দায়িত্ব দেওয়া হল। ন্যাশানাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের পদ থেকে সন্দীপকে সরানোর কথা জানানো হয়। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এরপরেই জানা যায়, এখন নতুন কোনও মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব…
Read More
নয়া মোড় নিলো আরজি করে তরুণী মৃত্যুর ঘটনা

নয়া মোড় নিলো আরজি করে তরুণী মৃত্যুর ঘটনা

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তা হলো তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় সিবিআই এর স্ক্যানারে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে। এবার সন্দীপবাবুর বিপদ বাড়ল আরও। আরজি করে আর্থিক দুর্নীতির অভিযোগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রীতি আর জি করের প্রাক্তন অধ্যক্ষর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরকারি নিষ্ক্রিয়তা এবং ইডি তদন্তের দাবিতে হাসপাতালেরই এক প্রাক্তন পদাধিকারী হাইকোর্টে আবেদন করেছিলেন। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। এদিন তাতে সায়…
Read More
উঠতে থাকা একাধিক অভিযোগের সুরাহা করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উঠতে থাকা একাধিক অভিযোগের সুরাহা করতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বিগত বেশ কিছুদিন ধরে উঠছিলো একাধিক অভিযোগ। এবার সেই অভিযোগের ভিত্তিতে এবার সমস্যা সমাধানে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দিলেন কড়া নির্দেশ। ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে জমা পড়া একাধিক অভিযোগের সুরাহা করতে পরিবহণ দফতরকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র। সম্প্রতি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পোর্টালে ফোন করে পরিবহণ ব্যবস্থা নিয়ে বেশ কিছু অভিযোগ জানান দফতরের কর্মীরা। সেকথা মুখ্যমন্ত্রীর কানে যেতেই এল কড়া নির্দেশ। সমস্যাগুলি সমাধানের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলেন পরিবহণ দফতরের সচিব সৌমিত্র মোহন। নির্দেশিকা অনুযায়ী, নোডাল অফিসাররাই সমস্ত অভিযোগ যাচাই করবেন। রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস (আরটিও) পরিবহণ সংক্রান্ত অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে পাঠাবেন। প্রয়োজনে তারা নিজেদের মতামতও জানাবেন। এরপর অভিযোগ পেলে মুখ্যমন্ত্রীর দফতর…
Read More
এবার নেওয়া হলো কড়া পদক্ষেপ

এবার নেওয়া হলো কড়া পদক্ষেপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় ইতিমধ্যেই সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার সন্দীপবাবুর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল WBOA। সন্দীপ ঘোষের সদস্য পদ বাতিল করল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। জানানো হয়েছে নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার সদস্য পদ বাতিল করা হল। অর্থাৎ রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানার ব্যবহার করতে পারবেন না সন্দীপ। পাশাপাশি চিঠি পাঠিয়ে আর জি কর কাণ্ডে তার অবস্থান ৩০ দিনের মধ্যে জানতে চাইল রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তভার গিয়েছে সিবিআই এর হাতে।
Read More
কড়া নির্দেশ, আরজি কর কাণ্ডে ভর্ৎসনার মুখে রাজ্যে

কড়া নির্দেশ, আরজি কর কাণ্ডে ভর্ৎসনার মুখে রাজ্যে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনার মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর তাতেই কড়া পর্যবেক্ষণ উচ্চ আদালতের। জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘আরজি কর হাসপাতালটাই বন্ধ করে দেওয়া ভালো। সব রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি’। বুধবার রাতে আরজি করে যেভাবে হামলা চালানো হয়েছে তা নিয়ে এদিন উষ্মা প্রকাশ করেন প্রধান বিচারপতি। জাস্টিস শিবজ্ঞানমের প্রশ্ন, আন্দোলনকারীদের নিরাপত্তা কোথায়? আদৌ এভাবে হাসপাতাল চালানো সম্ভব? রাজ্যের আইনজীবীর উদ্দেশে বিচারপতি বলেন, ‘পুলিশ নিজেকে রক্ষা করতে পারছে না। জনতাকে ঠেকাতে পারছে না। আইনশৃঙ্খলা কীভাবে রক্ষা করবে’? ভবিষ্যতে এমন ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ কী…
Read More
ফাঁস হল নয়া কীর্তি

ফাঁস হল নয়া কীর্তি

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রেশন দুর্নীতি কাণ্ডে একের পর এক ঝটকা খাচ্ছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। নয়া কীর্তি ফাঁস করল ইডি। দাবি করা হয়েছে, ভগবানের মতো নাকি বালুর অ্যাকাউন্টে জমা দেওয়া হতো ‘প্রণামী’! জানা গেল, রেশন কাণ্ডে নাকি নানান সময়ে জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকত। ইডির দাবি, কখনও ৫ লক্ষ, কখনও ১০ লক্ষ, কখনও আবার ২০ লক্ষ টাকা জমা পড়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সাংকেতিক কিংবা অসম্পূর্ণ নামে জ্যোতিপ্রিয় এবং তাঁর পরিবারের সদস্যদের…
Read More
উঠছে একাধিক প্রশ্ন, ঠিক কোন কোন দায়িত্ব রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের

উঠছে একাধিক প্রশ্ন, ঠিক কোন কোন দায়িত্ব রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে এই পরিস্তিতি। এরপরেই প্রশ্ন উঠেছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে। নিয়ম অনুযায়ী সিভিক ভলেন্টিয়াররা শুধুমাত্র পুলিশের ‘সহকারী’ হিসেবে কাজ করতে পারবেন। কোনও রকম তল্লাশির কাজে যেতে পারবেন না সিভিক ভলেন্টিয়াররা। এছাড়াও থানায় জিডি করা বা তদন্ত সংক্রান্ত ফাইল দেখার অনুমতিও নেই সিভিক ভলেন্টিয়ারদের। তবে তার পরেও রাজ্যের একাধিক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠছে যার জেরে বিপাকে পড়ছে পুলিশ ও সরকার। অভিযোগ পশ্চিমবঙ্গের অধিকাংশ থানায় রয়েছে পর্যাপ্ত পুলিশ কর্মীর অভাব। রাজ্য সরকার সেই সংকট মেটানোর চেষ্টা করছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের মাধ্যমে। তবে দেখা যাচ্ছে…
Read More
আরজি কর কাণ্ডে চলছে তদন্ত

আরজি কর কাণ্ডে চলছে তদন্ত

সম্প্রতি মহানগরীর বুকে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্যে। আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সৃষ্টি হয়েছে এই পরিস্তিতি। এরপরেই এই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুরু হয় তদন্ত হস্তান্তর প্রক্রিয়া। দিল্লি থেকে এসেছে ২৫ সদস্যের একটি বিশেষ দল। ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছেন গোয়েন্দারা। হাইকোর্টের নির্দেশ আসার পর থেকেই তদন্তভার হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিয়েছিল কলকাতা পুলিশ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ মতো অভিযুক্তকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। সঙ্গে তদন্তের যাবতীয় নথিপত্র এবং সাক্ষীদের বয়ানও কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে দেয় কলকাতা পুলিশ। সিবিআই আধিকারিকরা তাঁর মেডিক্যাল পরীক্ষা করানোর পর নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। সেখানেই…
Read More
নয়া মোড় নিল মামলা

নয়া মোড় নিল মামলা

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে শিরোনামে রেশন দুর্নীতি কাণ্ড। জানা গিয়েছে, কীভাবে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অ্যাকাউন্টে জমা পড়ত লক্ষ লক্ষ টাকা। এবার এই মামলাতেই আদালতের ভর্ৎসনার মুখে পড়ল ইডি। বিচার ভবনে বিশেষ ইডি আদালতে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত আনিসুর রহমান ওরফে বিদেশ এবং আলিফ নুর ওরফে মুকুলের মামলার শুনানি ছিল। সেখানেই ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। ‘আপনারা এই কেসটা কি ১০০ বছর নিয়ে যাবেন?’ কেন্দ্রীয় এজেন্সিকে…
Read More
একাধিক কর্মসংস্থানের সুযোগ সরকারের তরফে

একাধিক কর্মসংস্থানের সুযোগ সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। এবার পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের নতুন দিশা দিতে বড় উদ্যোগ নিল সরকার। খাদ্য প্রক্রিয়াকরণে বিনিয়োগের আশায় রাজ্য সরকার আগস্ট মাসে আয়োজন করতে চলেছে ‘বেঙ্গল ফুড অ্যান্ড ফ্রুট ফেস্টিভ্যাল’। মূলত স্টার্টআপ সংস্থাগুলিকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। এই ফেস্টিভ্যালে ৩ দিন ধরে খাদ্য, ফল ও সবজির প্রদর্শনী চলবে। আলোচনা হবে নতুন কারখানা স্থাপনের বিষয়ও। মুখ্যমন্ত্রী কৃষিনির্ভর শিল্প নিয়ে যথেষ্ট আশাবাদী। শাক-সবজি-ফলের মতো কৃষি নির্ভর শিল্পকে উৎসাহিত করতে তাই রাজ্যের এই উদ্যোগ। আগামী ৯ই আগস্ট থেকে ১১ই আগস্ট পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য…
Read More
নয়া বিজ্ঞপ্তি জারি

নয়া বিজ্ঞপ্তি জারি

বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। যে কোনও শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে গণ্য করা হয় মাধ্যমিককে। এরপরেই আসে উচ্চমাধ্যমিকের নাম। এবার মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের সিলেবাসেই যুক্ত হল দু’টি নতুন বই। ইতিমধ্যেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যে দু’টি বই যুক্ত করা হয়েছে তা যথাক্রমে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের লেখা। মাধ্যমিক পড়ুয়াদের নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের স্বামীজির লেখা ‘কোন টু নেশন’ বইটি পড়তে হবে। নেতাজির লেখা ‘তরুণের স্বপ্ন’ বইয়ে স্বাধীনতার সময়কার অসম পটভূমি সম্পর্কে তুলে ধরা হয়েছে। অন্যদিকে উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়াদের পড়তে হবে স্বামীজির লেখা ‘কল টু নেশন’। যুব সমাজের…
Read More