west bengal

বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

বড় বদল আসতে চলেছে প্রশ্নপত্রে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাজাতে চলেছে প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন মেধাকে গুরুত্ব দেওয়া হচ্ছে প্রশ্নপত্র তৈরির সময়। তার সাথে খেয়াল রাখা হচ্ছে সাধারণ মেধার পড়ুয়াদের কথাও। নম্বরের ক্ষেত্রে যাতে ছেলে খেলা না করা হয় সেই দিকটাই নজর রাখছে সংসদ। আবার পরীক্ষার্থীদের ফল যাতে খুব খারাপ না হয়, সংসদ মাথায় রাখছে সেই দিকটিও। এবার ৫০ শতাংশ প্রশ্ন উচ্চ মাধ্যমিকের হবে সহজ। সামান্য জটিল প্রশ্ন থাকবে ৩০ শতাংশ। উচ্চ মেধার প্রশ্ন থাকবে ২০ শতাংশ। এই ২০ শতাংশ প্রশ্ন তুলনামূলকভাবে একটু কঠিন হবে। পড়ুয়াদের…
Read More
বড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই

বড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই

বিগত বেশ কিছু মাস ধরে চলতে থাকা রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার আরও বড় কেলেঙ্কারি ফাঁস করল সিবিআই। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে বিস্তারিত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সঙ্গে যুক্ত করা হয়েছে চার্জশিটের কপিও। রিপোর্টে রয়েছে, ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের নাম। তাদের মধ্যে কীভাবে অশুভ আঁতাত গড়ে উঠেছে সেই তথ্যও দিয়েছে সিবিআই। তদন্তে উঠে এসেছে তাপস মণ্ডলের ৮ জনের মতো সাব এজেন্টদের মাধ্যমে চলত টাকা তোলার পক্রিয়া। এজেন্টদের কাজে লাগিয়ে মূলত টিচার্স ট্রেনিং কলেজের মালিকদের কাছ…
Read More
বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বড় ধাক্কা খেলো রাজ্য সরকার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সমতলের পর গত কিছুদিন ধরে পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। জিটিএ-তে নিয়োগ দুর্নীতিতে একাধিক শাসকদলের নেতাদের বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে খোদ রাজ্য সরকার। এই মামলায় আগেই প্রাথমিক অনুসন্ধান করে সিবিআই-কে জমা করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি জিটিএ-কেও রিপোর্ট দিতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। ওদিকে এই মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ চেয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তবে সেখানে ধাক্কা।…
Read More
এবার আইনি পথে হাঁটতে চলেছেন অভিষেক

এবার আইনি পথে হাঁটতে চলেছেন অভিষেক

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশি। এবার আয়কর দফতরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই কপ্টার তল্লাশি নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি দিয়েছে তৃণমূল। চিঠি দিয়ে বঙ্গ শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করছে আয়কর দফতর। আয়কর দফতর ক্ষমতার অপব্যবহার করে বিশেষ ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখাচ্ছে। ওদিকে আয়কর দফতর সূত্রে জানানো হয়েছে, ভোটের সময় কোনও অভিযোগ এলে সেই অভিযোগের ভিত্তিতে তল্লাশি চালায় কুইক রেসপন্স টিম। এক্ষেত্রেও…
Read More
নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

নিয়োগ নিয়ে নয়া নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাই কোর্ট। প্রায় দেড় দশক তথা ১৫ বছর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন বহু চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে অনেকে প্যানেলে ঠাঁই পেয়েছিলেন। তবে ২০১১ সালে ক্ষমতায় আসতেই সেই প্যানেল বাতিল ঘোষণা করে তৃণমূল সরকার। এবার সেই সংক্রান্ত মামলাতেই বড় রায় দিল হাই কোর্ট। উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণার সেই চাকরিপ্রার্থীদের মামলায় হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ওই প্যানেলে নাম থাকা যোগ্য…
Read More
কবে থেকে পড়বে গরমের ছুটি

কবে থেকে পড়বে গরমের ছুটি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। আগমন হয়েছে গরমের। এবার বৈশাখ মাসে গরমের তীব্রতা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। আর কিছুদিনের মধ্যে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর। এই অবস্থায় পড়ুয়াদের কথা মাথায় রেখে মধ্যশিক্ষা পর্ষদ গরমের ছুটি ঘোষণা করল। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ ই মে থেকে। মে মাসের ৯ তারিখ থেকে এই ছুটি দেওয়ার কথা থাকলেও, পড়ুয়াদের কথা ভেবে কিছুটা ছুটি এগিয়ে আনা হয়েছে। নির্দেশ দিয়ে বলা হয়েছে গরমের ছুটি পড়ার আগে প্রত্যেকটি স্কুলকে শেষ…
Read More
তলব এড়ালেন তৃণমূল নেতারা

তলব এড়ালেন তৃণমূল নেতারা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এবার লোকসভা ভোটের আগে একজোটে ৩০ জন তৃণমূল নেতাকে তলব করল সিবিআই।    সূত্রের খবব, ৩ বছর আগে বিজেপি নেতা খুনের ঘটনায় কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা দলের শ্রমিক সংগঠনের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ বেজ সহ আরও ৩০ জন নেতা, কর্মীকে ডেকে পাঠিয়েছে সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে, দুদফায় ৩০ জনকে ডেকে পাঠানো হয়। প্রথম দফার নোটিসে ১৩ জন ও দ্বিতীয় নোটিসে ১৭ জনকে কলকাতার নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

জেরার মুখে বিস্ফোরক দাবি শাহজাহানের

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বর্তমানে ইডি হেফাতে রয়েছেন সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। ইডি জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই শেষ কথা। স্থানীয় বিধায়ক থেকে শুরু করে সাংসদ, কে কোন পদে দাঁড়াবেন, কে নির্বাচিত হবেন, সব তার হাতে। ইডির আইনজীবী আদালতে জানান, জেরায় শাহজাহান জানিয়েছেন, সন্দেশখালিতে তিনিই সব। পঞ্চায়েত থেকে লোকসভা পর্যন্ত কে প্রার্থী হবেন, কে ভোটে জিতবেন এই সব বিষয়েই সিদ্ধান্ত নিতেন তিনি। একেবারে তৃণমূল স্তর থেকে উচ্চ পর্যায়েও তার হাত ছিল। এমনকি তৃণমূলের হেভিওয়েট নেতারাও স্থানীয় বিষয়ে তার কথাতেই চলতেন বলে দাবি করেন শাহজাহান। এরই মধ্যে…
Read More
কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট

চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট। আগামী মে’তে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে। চলতে থাকা এই জল্পনার মাঝেই জানা যাচ্ছে, মে’র দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হতে পারে। ওই একই দিনে পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে বলেও আপডেট সামনে আসছে। যদিও এই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। ইতিমধ্যেই মাধ্যমিকের নম্বর জমা পড়ার প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি। মনে করা হচ্ছে ভোটগ্রহণের আগেরদিন বাদ দিয়ে দ্বিতীয় ও তৃতীয় দফা অথবা তৃতীয় ও চতুর্থ দফার মাঝের সময়ে মাধ্যমিকের ফলপ্রকাশ…
Read More
ডিএ নিয়ে খুশির খবর

ডিএ নিয়ে খুশির খবর

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার কিছু ঘোষণা করলেও, তা কর্মীদের অনুকূলে না বলেই মনে করছেন তারা। এই পরিস্থিতিতে খানিক খুশির খবর, বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা। তবে নতুন করে ডিএ বাড়ছে না। আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল, ২০২৪ সালের মে থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকে সেই ডিএ কার্যকর হয়েছে। এই মে থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় (১০+৪) = ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। তবে এখনও কেন্দ্রের সঙ্গে এ রাজ্যের ডিএয়ের ফারাক ৩৬ শতাংশ। যা…
Read More
আজ কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ কোথায় কোথায় বৃষ্টি হবে?

আজ সকাল থেকেই রোদের তেজে তেতে পুড়ে যাচ্ছে বাংলার মানুষ। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি। চলতি সপ্তাহে পারদ আরো চড়তে পারে বলে জানা যাচ্ছে। বুধ বৃহস্পতিতে ছুঁতে পারে ৪১° ডিগ্রি সেলসিয়াস হাওয়া অফিসের খবর এমনটাই। তবে বৃষ্টির দেখা কবে মিলবে? কী জানালো আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলা যেমন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। তবে আজ সারাদিন কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদের আবহাওয়া শুষ্ক থাকবে। তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
Read More
নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

নিয়োগ দুর্নীতিতে রাজ্যে এফআইআর একাধিকের বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে চলতে থাকা একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের করা এফআইআর-এও শাসক দলের একাধিক নেতার নাম। জানা যাচ্ছে, রাজ্য সরকারের করা এফআইআর-এ নাম রয়েছে তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। পাশাপাশি অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে বিনয় তামাং, তৃণমূল ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ হাবড়ার তৃণমূল ছাত্র পরিষদ নেতা বুবাই বোসেরও। স্কুল পরিদর্শক প্রাণগোবিন্দ সরকার-সহ রাজন্যা হালদারের স্বামী প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস সহ একাধিক চমকে দেওয়া নাম আছে রাজ্য সরকারের করা এফআইআর-এ। জিটিএ-র শিক্ষক নিয়োগ…
Read More
ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

ক্ষতিগ্রস্তদের জন্য বড় ঘোষণা অভিষেকের

পূর্বেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকার, এবার সাহায্যের হাত বাড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হলো বরাদ্দ অর্থের পরিমাণ। গত ৩১ মার্চ কয়েক মুহূর্তের ঝড়, ছারখার হয়ে যায় ময়নাগুড়ি, জলপাইগুড়ির বহু এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছিল বহু পরিবার। সেদিন রাতেই উত্তরবঙ্গ ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নির্বাচন কমিশনের নির্ধারিত অঙ্কের বাইরে গিয়ে দুর্গতদের জন্য ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে বেশি ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ২০,০০০ এবং কম ক্ষতিগ্রস্ত বাড়ি সারাতে ৫,০০০ টাকা দেওয়া যাবে। তবে ক্ষতিগ্রস্তদের আক্ষেপ, এই অর্থ দিয়ে টিনের ছাউনি দেওয়া ঘর বানানো যাবে না। ক্ষতিগ্রস্তদের সঙ্গে…
Read More
নববর্ষে মিল ডে মিলে দিতে হবে ভাত- মাংস-ফল, টাকা কোত্থেকে আসবে?

নববর্ষে মিল ডে মিলে দিতে হবে ভাত- মাংস-ফল, টাকা কোত্থেকে আসবে?

আজ পহেলা বৈশাখ অর্থাৎ বাঙালীর নববর্ষ। নববর্ষে এবার শিক্ষার্থীদের পাতেও পড়বে মাংস ভাত, পায়েস ফল, মিষ্টি। হ্যাঁ নববর্ষের এই নয়া মেনুই ঠিক করেছেন শিক্ষা দফতর। তবে এর জন্য বাড়তি কোন টাকা বরাদ্দ করা হবে না। পহেলা বৈশাখের পর কাল স্কুলে প্রথম দিন। কালকে খাওয়ানোর নির্দেশ এই নতুন মেনু। তবে টাকা আসবে কোত্থেকে? প্রশ্ন শিক্ষক মহলের। বেশ কিছু শিক্ষকদের দাবি মিড ডে মিলের জন্য যে টাকা বরাদ্দ করা হয়, তাতে সারা বছরের জন্য পুষ্টিকর খাদ্য শিক্ষার্থীদের প্রদান করা সম্ভব হয় না। তার ওপর মাংসের জন্য বাড়তি খরচ তারা পাবে কোত্থেকে? এছাড়াও আগে মিড ডে মিলের গুণমান, পুষ্টিমান এবং আরও নানা কারণে…
Read More