west bengal

শিক্ষার্থীদের সুবিধার্থে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

শিক্ষার্থীদের সুবিধার্থে নয়া উদ্যোগ রাজ্য সরকারের তরফে

শিক্ষা ব্যবস্থার নিয়মে সামান্য বদল করা হলো রাজ্য সরকারের তরফে, শিক্ষার্থীদের সুবিধার্থেই এই নয়া উদ্যোগ। আর ইচ্ছেমত স্কুলে ভর্তি করা যাবেনা বাচ্চাদের। স্কুল পড়ুয়াদের জন্য সময় বেঁধে দিল শিক্ষা দফতর, এক নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষে রাজ্যের স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে এই নিয়মই লাগু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই নিয়ম মেনে স্কুলে ভর্তি করা হলে খুদেরা সঠিক সময়ে সঠিক শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। প্রথম শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৬ থেকে ৭ বছর। দ্বিতীয় শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৭ থেকে ৮ বছর। তৃতীয় শ্রেণির জন্য বয়সসীমা ধার্য্য করা হয়েছে ৮ থেকে ৯ বছর। চতুর্থ শ্রেণির…
Read More
দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ সরকারের

দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ সরকারের

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল, চিনি ইত্যাদি পেয়ে থাকে। তবে রাজ্যের রেশন দুর্নীতির চর্চা এখন তুঙ্গে। আর সেই আবহে ওজনে ফাঁকি ধরতে আনা হল ‘ওজন যন্ত্র’। আগামী ডিসেম্বর থেকেই সমস্ত রেশন দোকানে সক্রিয় করা হবে এই নয়া ওজন যন্ত্র। সূত্র বলছে, ইতিমধ্যেই প্রায় ২০ হাজারের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে বসানো হয়েছে এই নয়া ওজন যন্ত্র। যার পোশাকি নাম ‘ওয়েয়িং স্কেল’। পাশাপাশি অনেকের আঙুলের ছাপ না মেলায় অনেকেই রেশন তুলতে পারছিলেন না। যারপর…
Read More
স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্বরা। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শামুকতলা চৌপতি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে তারা বিদ্যুৎ দপ্তরের অফিসে যান, সেখানে স্মার্ট মিটারের বিরুদ্ধে স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন।মিছিলে অংশগ্রহণ করেছেন সিপিএম নেতা বলাই সরকার, সাধন দাস, টগর দাস, রিঙ্কু তরফদার, কালিপদ দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।
Read More
প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন খোদ জেলাশাসক

প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন খোদ জেলাশাসক

প্লাস্টিক ব‍্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে আগের থেকেই। কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব‍্যবহার। তাই আজ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন জেলাশাসক বিপ্লব সরকার। বুধবার আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে তাকে অভিযান চালাতে দেখা যায়। একটি দোকান থেকে এক বস্তা প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। কিছু হোটেল থেকে পচা আলু,পুরোনো মেখে রাখা আটা উদ্ধার হয়। বিপ্লব সরকার জানান,"এই অভিযান চলছে। প্লাস্টিক ও পচা খাবারের ব‍্যবহার চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।"
Read More
কালীঘাটের কাকুর বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী নেতার

কালীঘাটের কাকুর বিরুদ্ধে বড় অভিযোগ বিরোধী নেতার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এখনও অধরা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। বহু প্রচেষ্টার পরও এখনও কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে ব্যর্থ ইডি। এবার এই কালীঘাটের কাকুকে নিয়ে টুইট করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। ডাইনোসরের ডিমকেও ছাড়িয়ে গিয়েছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। কারণ চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি পাথর চুরি, গরু পাচার, সোনা পাচার, মেয়ে পাচার! এত চোর এত চোর এত চোর!’ প্রসঙ্গত, এবার জোকা ইএসআই হাসপাতালকেই…
Read More
বড় খবর রেল কতৃপক্ষের তরফে

বড় খবর রেল কতৃপক্ষের তরফে

রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। আমাদের দেশে গণপরিবহণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেলপথ। এদিকে, দৈনিক যাত্রীদের মধ্যে লোকাল ট্রেনের সফর করা যাত্রীদের সংখ্যাই সবথেকে বেশি থাকে। তবে, লোকাল ট্রেনে সফর করতে গিয়ে প্রায়শই যাত্রীরা বিভিন্ন অভিযোগও সামনে আনেন। তার মধ্যে অন্যতম হল নির্ধারিত সময় ট্রেন না পৌঁছানো অর্থাৎ ট্রেন লেট করা। এবার লোকাল ট্রেনকে সঠিক সময়ে চালানোর জন্য এবং সামগ্রিক বিষয়টি নজর রাখার লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে রেল। এতদিন যাবৎ দূরপাল্লার ট্রেনগুলিতেই সময়ের দিকটিতে প্রাধান্য দেওয়া হলেও এবার যাত্রী পরিষেবার কথা মাথায় রেখে লোকাল ট্রেনের…
Read More
প্রকাশিত হলো আগামী মাসের ছুটির তালিকা

প্রকাশিত হলো আগামী মাসের ছুটির তালিকা

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। চলতি বছর ঘুরলেই শুরু হবে নতুন বছর। ২৩ পেরিয়ে বর্তমানে ২৪ এর পথে এগোচ্ছি আমরা। আর এই ডিসেম্বর মাসেই রয়েছে একাধিক ছুটির দিন। ডিসেম্বরের প্রথম দিকে অতটা ছুটি না থাকলেও ২৫ ডিসেম্বর থেকে নতুন বছর পর্যন্ত টানা এক সপ্তাহ। তবে এবার ক্রিসমাস ইভের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বর পড়েছে রবিবার। অর্থাৎ এমনিতেই ছুটির দিন। আর তারপরের দিন ২৫ ডিসেম্বর বড়দিন পড়ায় ছুটি থাকছে। অর্থাৎ টানা ছুটির দিন শুরু হয়ে যাচ্ছে শনিবার থেকেই। ২৭ নভেম্বর – গুরু নানক জয়ন্তী, পার্শ্বনাথের রথযাত্রা, ২০ ডিসেম্বর- মহর্ষি বাল্মিকী জয়ন্তী, ২৪ ডিসেম্বর – ক্রিসমাস…
Read More
কড়া নজরদারির মধ্যে হবে চলতি বছরের টেট পরীক্ষা

কড়া নজরদারির মধ্যে হবে চলতি বছরের টেট পরীক্ষা

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। বছর ঘুরলেই শুরু পরীক্ষা পর্ব। হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। এরই মধ্যে গত বছরের মত এবারও ডিসেম্বর মাসেই আয়োজিত হতে চলেছে প্রাথমিকের টেট। আগামী ১০ ডিসেম্বর আয়োজিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিকের টেট। এ বছর আঁটোসাঁটো নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হবে টেট পরীক্ষা। জানা যাচ্ছে এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে যেখানে পরীক্ষার্থীরা বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে। নতুন নিয়মগুলির মধ্যে রয়েছে হ্যান্ড মেড মেটাল ডিটেক্টর ব্যবহার ও পরীক্ষার্থীদের ফ্রিস্কিং। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন পরীক্ষা হলে জলের বোতল নিয়ে যেতে…
Read More
দিঘা ঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী

দিঘা ঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর, দিঘাঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী। এবার গাড়ি পার্কিং এরাতে বড় পদক্ষেপ নিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ। বাইক, টোটো, অটো বা অন্যান্য কোনও ধরণের গাড়িই আর রাস্তার উপর পার্ক করা যাবেনা। সেইসাথে কোনও নির্মাণ সামগ্রী যাতে রাস্তা দখল করে থাকতে না পারে সেদিকটাও নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এই নির্দেশ না মানা হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ। উল্লেখ্য, দিঘার সমুদ্র সৈকত বা তার আশেপাশের এরিয়ায় যাতে যানজট সৃষ্টি হতে না পারে সেই জন্য তৈরি…
Read More
এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

এবার নয়া মামলা, চাপ বাড়ছে অনুব্রতর ওপর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরুপাচার মামলার পর এবার ডিটোনেটর পাচার মামলায় এনআইএর নজরে অনুব্রত মণ্ডল। গত বছর বীরভূমে উদ্ধার হয়েছিল ৮১ হাজার ডিটোনেটর। সেই মামলাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে অনুব্রত মণ্ডল। এই মামলায় এখনও পর্যন্ত ৩টি চার্জশিট পেশ করেছে এনআইএ। চার্জশিটে অনুব্রতর ভূমিকার কথা উল্লেখ রয়েছে। এই মামলায় মোট ১২ হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে। অনুব্রতকে জেরা করতে চায় এনআইএ। তবে তার আগে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে চায় এনআইএ। সাম্প্রতিককালে সায়গল হোসেনকে জেরা করতে…
Read More
এনজেপি স্টেশনের প্লাটফর্ম থেকে ভেণ্ডরদের উচ্ছেদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

এনজেপি স্টেশনের প্লাটফর্ম থেকে ভেণ্ডরদের উচ্ছেদ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবীতে বিক্ষোভ

এনজেপি স্টেশনে ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। তাঁর ওপর চলে আরপিএফ এর জুলুমবাজি। এর প্রতিবাদে এবং ভেন্ডারদের পুনর্বাসনের দাবিতে ফের একবার সরব হল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অভিযোগ, দীর্ঘদিন ধরে এনজেপি স্টেশনের হকারদের ওপর আরপিএফ জুলুমবাজি করছে। পাশাপাশি স্টেশনের প্ল্যাটফর্মে থাকা ভেন্ডারদের উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রেল। এরফলে সমস্যায় পড়তে হচ্ছে কয়েক হাজার শ্রমজীবী মানুষকে। সেই কারণেই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি ও আরপিএফ এর জুলুমবাজির প্রতিবাদে মঙ্গলবার শিলিগুড়ি টাউন ব্লক ৩ আইএনটিটিইউসি’র তরফে মিছিল করা হয়। এরপর রেলের এডিআরএম অফিসের সামনে বিক্ষোভ এবং ডেপুটেশন দেওয়া হয়। আইএনটিটিইউসি’র সভাপতির সুজয় সরকার বলেন, প্ল্যাটফর্ম থাকা ভেন্ডারদের পুনর্বাসন দিতে হবে এবং আরপিএফ এর জুলুমবাজি…
Read More
কোচবিহারের রাস উৎসবে এবার ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা

কোচবিহারের রাস উৎসবে এবার ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা

মদনমোহনের রাস উৎসবে এবার রাসচক্র ঘোরানোর পাশাপাশি রাসচক্রের অনুকরণে তৈরি ছোট্ট রাসচক্র কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা। কোচবিহার রাস মেলার মূল রাস চক্রের আদলে ছোট ছোট রাস চক্র বানিয়ে মেলা প্রাঙ্গণে তথ্য সংস্কৃতি দপ্তরে বিক্রির ব্যবস্থা করলেন কোচবিহার এক নং কালীঘাট রোডের বাসিন্দা সুবল সূত্রধর। দুই আকৃতি এবং উচ্চতার রাস চক্র পাওয়া যাচ্ছে তার কাছে। ৬০০ টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা দামের পর্যন্ত রাস চক্র রয়েছে তার কাছে। হাজার হাজার ভক্ত সমাগম হয় কোচবিহার রাসমেলায়। তাদের হাতে এই রাস চক্র তুলে দেওয়ার উদ্দেশ্যকে সামনে রেখে সুবল বাবুর এই উদ্যোগ। জানা যায়, গত প্রায় একমাস থেকে তিনি কাজ করে যাচ্ছেন।…
Read More
বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুলে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক অভিযোগ করে শুভেন্দুর দাবি, করোনাকালে কেন্দ্রের পাঠানো ১০০০ কোটি টাকা চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে কোভিড সরঞ্জাম কেনায় বিপুল আর্থিক দুর্নীতিতির অভিযোগ তুলে ইডি, আয়কর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি দিলেন নন্দীগ্রাম বিধায়ক। চিঠিতে শুভেন্দুর অভিযোগ, ‘কোভিড অতিমারীর সময় বাংলায় পিপিই কিট এবং অন্যান্য চিকিত্‍সা সরঞ্জাম কেনার জন্য রাজ্যকে বিপুল আর্থিক সাহায্য করেছিল কেন্দ্রীয় সরকার। দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকার সেই…
Read More
মিড ডে মিলের দুর্নীতি নিয়ে চলছে তদন্ত

মিড ডে মিলের দুর্নীতি নিয়ে চলছে তদন্ত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে ED এই Central Bureau of Investigation। সম্প্রতি রাজ্যের ‘মিড ডে মিল’ অনিয়ম প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার জানিয়েছেন, ‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় পরিদর্শক দল একাধিকবার এসেছে এবং বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। এক্ষেত্রে একজনের কথার সঙ্গে অন্যজনের কথার কোনও মিল নেই। তাই CBI তদন্তের জন্য চিঠি লিখেছে শিক্ষা মন্ত্রক।’ প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সরব হয়েছিলেন এই প্রসঙ্গে।…
Read More