west bengal

দুর্গাপূজোয় শহরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

দুর্গাপূজোয় শহরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

দুর্গাপূজোয় শহরকে সুরক্ষিত রাখতে সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করলেন পুলিশ কমিশনার। দুর্গাপূজোর আগে নিরাপত্তা বাড়াতে ভক্তিনগর ও শিলিগুড়ি থানার অন্তর্গত একাধিক এলাকায় নতুন CCTV ক্যামেরা লাগানো হলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। শনিবার ভক্তিনগর থানায় সেই CCTV ক্যামেরা ও সার্ভিলেন্স রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। তার সঙ্গে উপস্থিত ছিলেন এ ডি সি পি শুভেন্দ্র কুমার, ডিসিপি ট্রাফিক অভিষেক গুপ্তা, ডি সি পি হেডকোয়ার্টার জয় টুডু সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার জানান, পূজোর সময় যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং কোনো ঘটনা ঘটলেও যাতে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্যই…
Read More
পুরনিগমের নতুন ভবনের কয়েকটি ঘরের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

পুরনিগমের নতুন ভবনের কয়েকটি ঘরের উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পুরনিগমের নতুন ভবনের কয়েকটি ঘরের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আজ থেকে মেয়র এবং কয়েকজন মেয়র পারিষদরা এই নবনির্মিত বহু তলের কয়েকটি ঘরে বসবেন এবং এখান থেকেই নিজেদের কাজ পরিচালনা করবেন। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই ঘর গুলির উদ্বোধন করা হয়। উল্লেখ্য, বাম আমল থেকে শিলিগুড়ি পুরনিগমের এই নতুন বহুতলের কাজ শুরু হয় কারণ পুরোনো বিল্ডিংটি প্রায় ভগ্ন দশায় রয়েছিল,তার পাশাপাশি সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জায়গার অভাব দেখা যাচ্ছিল। তবে বেশ কিছু কারণে সেই বিল্ডিংয়ের কাজে বাধা পড়ে। পরবর্তীতে তৃণমূল পরিচালিত নতুন বোর্ড আসায় নতুন ভাবে এই বহুতলের ডিজাইন ড্রইং করা হয়। গ্রাউন্ড ফ্লোর সহ চারতলা এই বিল্ডিং নির্মাণের কাজ…
Read More
বড় পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফে

বড় পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের ভিড় শুরু হওয়ার আগেই সৈকত শহরের পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে দিঘা প্রশাসন। মূলত সমুদ্র সৈকতের সৈন্দর্য রক্ষার জন্যই নানা পদক্ষেপ করা হচ্ছে। দিঘা-শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ওল্ড ও নিউ দিঘার সৈকতে কেউ যেন অস্থায়ী দোকান নিয়ে না বসে। এই প্রসঙ্গে অস্থায়ী ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিং শুরু হয়ে গিয়েছিল। সৈকতের সৌন্দর্য রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।একদিকে যেমন সৌন্দর্যায়ন অন্যদিকে পুজোর মরশুমে সমুদ্র সৈকতে…
Read More
মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

মিললো স্বস্তি, পূজায় বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে সকলের মনে একটাই প্রশ্ন পুজোর আগে ফের বৃষ্টি হবে না তো! আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ থাকবে। মহালয়ার দিনও দক্ষিণে ভালো থাকবে আবহাওয়া। যদিও উত্তরবঙ্গে হালকা বৃষ্টি চলবে। উপকূলের জেলাগুলিতে সামান্য মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি জারি থাকবে মালদা, উত্তর…
Read More
এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি এসি লোকাল ট্রেন চালুর দিনক্ষণ

এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি এসি লোকাল ট্রেন চালুর দিনক্ষণ

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। প্রতিনিয়ত রেল যাত্রীদের সুবিধার্থে নিত্য নতুন পদ্ধতি গ্রহণ করছে রেল কতৃপক্ষ। পশ্চিমবঙ্গের রেলের শিয়ালদা ডিভিশনও এসি লোকাল ট্রেন চালানোর প্রস্তুতি নিচ্ছে। প্রাথমে পরীক্ষামূলকভাবে এসি ফার্স্ট ক্লাস কোচ চালানো হবে। জানা যাচ্ছিল পুজোর আগেই পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হতে পারে রানাঘাট-শিয়ালদহ মাতৃভূমি মহিলা স্পেশাল ট্রেনে ফার্স্ট ক্লাস কোচের ব্যবহার। আরামদায়ক আসন, কুশন, কার্পেট, সুন্দর মেঝে, দেওয়ালে চিত্রকর্ম এবং উন্নত নান্দনিকতা এই কোচের অন্যতম বৈশিষ্ট্য। গুঞ্জন শুরু হয়েছিল, আগামী ১৫ই অক্টোবর থেকেই মাতৃভূমি লোকালে যুক্ত হতে পারে এই ফার্স্ট ক্লাস কোচ। তবে সরকারি তরফে এখনো কিছু বলা…
Read More
আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা পড়ল সিবিআইয়ের

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা পড়ল সিবিআইয়ের

আলিপুরদুয়ার ঋণদান সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার সকালে তৃপ্তিকণার সূর্যনগরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। প্রায় ৫০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় এদিন ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের দুই আধিকারিক। গত ৭ অক্টোবর আর্থিক দুর্নীতির মামলায় আলিপুরদুয়ার শহর ও শহরতলির ১১টি জায়গায় অভিযান চালায় তদন্তকারী দল। সিবিআই সূত্রের খবর, সেই সময় যেসব নথিপত্র বাজেয়াপ্ত করা হয়, তাতে বেশ কিছু অসংগতি খুঁজে পায় তারা। সেই সূত্র ধরেই এদিন সমবায় ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। সমবায় মামলায় কিং-পিনকে চিহ্নিত করতে তদন্তের কাজ গোছাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণার বাড়িতে একাধিকবার তদন্তে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক তছরুপের…
Read More
নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে, তুলকালাম অবস্থা তুফানগঞ্জে

নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসার নামে এক কিশোরকে পিটিয়ে খুন করার অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। পরিস্থিতি সমান দিতে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহর লাগোয়া অন্দরানফুলবাড়ী-১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গুরুতর অসুস্থ কিশোরকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গেছে, মৃতের নাম সাইফুল আলী (১৭), বাড়ি তুফানগঞ্জ-১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী এলাকায়। ওই কিশোর মদ, গাঁজার নেশায় আসক্ত হয়ে পড়ে। এক সপ্তাহ আগে পরিবারের লোকজন স্থানীয় একটি নেশা মুক্তি কেন্দ্রে তাকে রেখে আসে। আজ সকালে সেই কেন্দ্র থেকে ওই কিশোরের…
Read More
পিছিয়ে গেলো অনুব্রতর শুনানি

পিছিয়ে গেলো অনুব্রতর শুনানি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে দিল্লি হাইকোর্টে অনুব্রতর জামিনের আর্জির শুনানি ছিল। কিন্তু অ্যাডিশনাল সলিসিটার জেনারেল ব্যস্ত ছিলেন অন্য একটি মামলায়। তাই তিনি আদালতে উপস্থিত না হওয়ায় ফের পিছিয়ে গেল অনুব্রতর জামিনের মামলার শুনানি। আগামী ১৯ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। আপাতত অনুব্রত রয়েছেন দিল্লির তিহাড় জেলে। এরপর অনুব্রতর হিসাবরক্ষক, বোলপুরের বাসিন্দা মণীশ কোঠারিকে দিল্লি তলব করা হয়। জিজ্ঞাসাবাদের পর সিবিআই গ্রেপ্তার করে মণীশ কোঠারিকে। তবে মণীশ কোঠারি জামিন পেয়ে যান গত মাসে। এই…
Read More
চলতি বছরই আরও একবার বাড়তে পারে মহার্ঘ ভাতা

চলতি বছরই আরও একবার বাড়তে পারে মহার্ঘ ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পুজোর মরসুমেই বিরাট সুখবর। শীঘ্রই ফের বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা। নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে এই নিয়ম৷ পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে। ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার।…
Read More
সরকারি কর্মচারীদের বেতন কাটা নিয়ে উঠছে প্রশ্ন

সরকারি কর্মচারীদের বেতন কাটা নিয়ে উঠছে প্রশ্ন

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছে। রাজ্যের সব জেলাতেই অফিসে কর্মচারীরা উপস্থিত থাকলেও পালন করছেন কর্মবিরতি। এখন অনেক সরকারি কর্মচারীর মনে প্রশ্ন আজ ও আগামীকাল কর্মবিরতি পালন করলে কি কাটা যাবে দুই দিনের বেতন? জানা গেছে, হাজিরা খাতায় সই করার পর কাজ না করলে ব্যবস্থা গ্রহণের কথা জানায়নি নবান্ন। তবে চেষ্টা চালানো হচ্ছে এই দুই দিন যাতে সরকারি অফিসগুলিতে স্বাভাবিকভাবে কাজ চালানো যায়। সংগ্রামী যৌথ…
Read More
মঞ্জুর হলো না প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন

মঞ্জুর হলো না প্রাক্তন শিক্ষামন্ত্রীর আবেদন

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে শিক্ষক কেলেঙ্কারি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা ইডি। এবার শারীরিক অবস্থার কথা জানিয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে ২৪ ঘন্টার জন্য একজন সহায়ক চেয়ে আবেদন জানিয়েছেন পার্থ। আবেদনের পরই এসএসকেএম হাসপাতালকে বিষয়টি সম্পর্কে অবগত করে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। আবেদনের প্রেক্ষিতে তাকে দেখতে যান ৩ চিকিৎসক। সব পরীক্ষানিরীক্ষা করে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট দেন, পাশাপাশি সমস্যা কমাতে ব্যায়াম করার পরামর্শ দেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েই জেল কর্তৃপক্ষ পার্থর আবেদন…
Read More
আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব হস্তান্তরিত হলো

আদালতের নির্দেশ অনুযায়ী দায়িত্ব হস্তান্তরিত হলো

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে বারংবার প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলার শুনানিতে ইডির অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তার বদলে এবার সেই জায়গায় এলেন মুকেশ কুমার। বিচারপতির নির্দেশের পরই ইডি নতুন তদন্তকারী অফিসার মুকেশ কুমার দায়িত্বে এসেছেন। কোন পথে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত এগোবে সেই নিয়ে তদন্তকারী অফিসারদের পাশাপাশি দিল্লি-র সদর দফতরের আধিকারিকদের সাথেও তিনি কথা বলেছেন। মুকেশ…
Read More
পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো ‘মা ক্যান্টিন’

পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো ‘মা ক্যান্টিন’

পুজোর আগে ফের শিলিগুড়ি জংশন এলাকায় চালু হলো 'মা ক্যান্টিন'। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সেই ক্যান্টিনের উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কেবলমাত্র উদ্বোধন করাই নয় সেখানে বসে তিনি ক্যান্টিনের খাওয়ারও খান। মেয়র, ডেপুটি মেয়র সহ অন্যান্য সকলেই সেখান থেকে খাওয়ার খান। জানা গেছে, মাত্র ৫ টাকায় মা ক্যান্টিনে পাওয়া যাবে ভাত, ডাল, সবজি, ডিম। দুঃস্থ মানুষদের এর ফলে অনেকটাই সুবিধে হবে। পুজোর সময় বাইরে থেকে প্রচুর মানুষেরা শিলিগুড়ি আসে। জংশন এলাকায় প্রায়শই ভিড় থাকে শ্রমিক ও কর্মীদের, তাদের কথা মাথায় রেখেই ওই এলাকায় এই ক্যান্টিনের উদ্বোধন করা হলো। এর আগেও জংশন এলাকায় একটি মা ক্যান্টিন তৈরি করা হয়েছিল তবে কোন কারনে…
Read More
শিলিগুড়ির এক লটারি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিল আয়কর দপ্তর

শিলিগুড়ির এক লটারি ব্যবসায়ীর বাড়ি ও অফিসে হানা দিল আয়কর দপ্তর

শিলিগুড়িতে এক লটারি কোম্পানির মালিকের বাড়িতে ও অফিসে হানা দিল আয়কর দপ্তরের আধিকারিকেরা। বৃহস্পতিবার সকালে ওই ব্যক্তির ডাবগ্রামের বাড়িতে ও এসএফ রোডের অফিসে হানা দেয় আয়কর দপ্তর। এদিন সকাল ৭টা থেকে এই অভিযান চলছে। ডাবগ্রাম এলাকায় ওই ব্যবসায়ীর তিনটি বাড়ি রয়েছে। শিলিগুড়ি পার্ক সংলগ্ন বাড়িতে অভিযান চালানো হয়। মাটিগাড়ার আয়কর দপ্তর থেকে চারজন করে আধিকারিকরা দুই জায়গায় হানা দেয়। আয়কর আধিকারিকদের সঙ্গে ছিলেন সিআরপিএফ কর্মীরা। অন্যদিকে, আয়কর হানার খবর পেয়েই লটারি ব্যবসায়ীর বাড়িতে চলে আসেন তাঁর নিজস্ব আইনজীবী।
Read More