দীর্ঘ ১৫ বছরের তৃণমূলী শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে প্রথম বার সরকার গড়তে চলেছে বিজেপি। বাংলায় রাজনৈতিক পালাবদলের উচ্ছ্বাস পৌঁছেছে দিল্লিতেও। এবার সব কিছু বদলের পালা, বঙ্গ রাজনীতিতে বিরাট পরিবর্তন। মহিলাদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্যের নতুন সরকার।
পয়লা জুন থেকে বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্তে সীলমোহর দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছিল দূরপাল্লার সরকারি বাসেও কি মহিলার বিনামূল্যে যাতায়াত করতে পারবেন কিনা সেই বিষয়ে। এই নিয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে জানান, যেকোনো দূরপাল্লার সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
প্রতিশ্রুতি মতোই কাজ শুরু করেছে রাজ্যের মন্ত্রিসভা। রাজ্যের নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে ভ্রমণে ছাড়পত্র দেওয়া হল। সোমবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। CSTC, SBSTC, NBSTC-সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে।
