রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। পর্যটকদের কথা মাথায় রেখে রেলের তরফ থেকে নেওয়া হল উত্তরবঙ্গগামী নতুন ট্রেন চালানোর পদক্ষেপ। পাশাপাশি ভিড়ের হাত থেকেও কিছুটা হলে রক্ষা পাবেন।
জানা যায়, ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই দুই স্পেশাল ট্রেন চলবে মোট ১৬টি ট্রিপে। ট্রেন নাম্বার ০৫৭৫৩ মালদহ টাউন-নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি সপ্তাহে পাঁচ দিন চলবে। এছাড়াও বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার বিকেল ৩:৪৫ মিনিটে মালদহ টাউন থেকে ছেড়ে একই দিনে রাত ৯:১০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। একই সঙ্গে ট্রেন নাম্বার ০৫৭৫৪ নিউ জলপাইগুড়ি-মালদহ টাউন ‘সামার’ স্পেশাল ট্রেনটি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার ও মঙ্গলবার সকাল ৯:০০ নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে একই দিন দুপুর ২:৪৫ মিনিটে মালদহ টাউনে এসে পৌঁছাবে। এই ট্রেনে যাত্রার ক্ষেত্রে জেলার অন্যান্য একাধিক স্টেশন লাগোয়া পর্যটক ও যাত্রীরা উপকৃত হবেন।
