কেদারনাথের পথে দুই যুবকের সাইকেল যাত্রা

ফালাকাটা থেকে কেদারনাথের পথে সাইকেলে চেপে রওনা দিল দুই যুবক। প্যাকেটজাত পণ্যদ্রব্যে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাদের এই যাত্রা। ফালাকাটা ধূপগুড়ি মোড়ের কৃষ্ণেন্দু দে বন্ধু বিপ্লবকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে।

মোট তিরিশ দিনের যাত্রাপথে তারা যাবেন শিলিগুড়ি ঘোষপুকুর হয়ে নকশালবাড়ি থেকে বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। তাদের কথায়, পণ্যদ্রব্য বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হয়।

আর সেই সব প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়। হিন্দু সনাতনি ধর্মে যাদের পুজো করা হয় তাঁদের এভাবে অসম্মান ও অমর্যাদা রোধ করার জন্য আমাদের এই যাত্রা।