ভি মুভিজ অ্যান্ড টিভি নিয়ে এল ২০টি ওটিটি প্ল্যাটফর্ম, ২০০+ লাইভ টিভি এবং ৩০ জিবি ডেটা সহ ২০০ টাকার ভ্যালু প্যাক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ভি-এর কনটেন্ট এগ্রিগেশন প্ল্যাটফর্ম ‘ভি মুভিজ অ্যান্ড টিভি’ একটি নতুন ভ্যালু এন্টারটেইনমেন্ট প্যাক চালু করেছে। এই একক রিচার্জের মাধ্যমে ইউজাররা সহজেই ২০টি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম, ২০০টির বেশি লাইভ টিভি চ্যানেল এবং ৩০ জিবি ডেটা সহ আনলিমিটেড ৫জি ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। মাত্র ২০০ টাকা মূল্যের এবং ২৮ দিন মেয়াদি এই নতুন ভি মুভিজ অ্যান্ড টিভি প্রিপেইড প্যাকটি গ্রাহকদের বিনোদনকে আরও সহজ করে তুলতে ডিজাইন করা হয়েছে। এর ফলে একাধিক ওটিটি সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলা দূর হবে। পাশাপাশি, বেশিরভাগ ক্যাবল টিভি বা ডিটিএইচ পরিষেবার মাসিক খরচের চেয়েও কম খরচে গ্রাহকরা একটি দুর্দান্ত বিনোদনের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

গ্রাহকরা একাধিক ওটিটি সাবস্ক্রিপশন নিতে গিয়ে হিমসিম খাচ্ছেন। সেজন্যই এই নতুন প্যাকটি একক রিচার্জের মাধ্যমে বিভিন্ন ধরনের বিনোদনমূলক কনটেন্ট একত্রিত করে আলাদা সাবস্ক্রিপশন ও পেমেন্টের ঝামেলা দূর করে। এই প্যাকটির মাধ্যমে যে সমস্ত শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মগুলি সহজে উপভোগ করা যাবে সেগুলি হল— জিওহটস্টার, সনিএলআইভি, জি ফাইভ, লায়ন্সগেট প্লে, শেমারুমি, মনোরমা ম্যাক্স, ফ্যানকোড, প্লেফ্লিক্স, ক্লিভ, অতরঙ্গি, চৌপাল, ওটিটিপ্লে লাইভ, পকেট ফিল্মস, ইয়াপটিভি, আড্ডাটাইমস, কাঞ্চা লঙ্কা, টাইমসপ্লে, নেক্সটজিটিভি ইত্যাদি।

১৬টি ভাষায় কনটেন্ট সরবরাহ করে ভি মুভিজ অ্যান্ড টিভি একক সাবস্ক্রিপশনের মাধ্যমে জাতীয়, আন্তর্জাতিক এবং আঞ্চলিক কনটেন্টের এক সমৃদ্ধ সমাহার ঘটিয়েছে, যা সমগ্র ভারতের দর্শকদের বিভিন্ন ধরনের বিনোদনের পছন্দ পূরণ করে।  এছাড়াও প্যাকটিতে রয়েছে ৩০ জিবি হাই-স্পিড ডেটা এবং আনলিমিটেড ৫জি ডেটা, যা নিরবচ্ছিন্ন স্ট্রিমিং নিশ্চিত করে। গ্রাহকরা ভি অ্যাপ এবং অন্যান্য রিচার্জ চ্যানেলের মাধ্যমে এই নতুন ২০০ টাকার ভি মুভিজ অ্যান্ড টিভি প্যাকটি রিচার্জ করতে পারবেন।