উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের ভোট গণনা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার দুটি কাউন্টিং ভেনুর মধ্যে একটি ইসলামপুর মহকুমার অধীনে থাকা চারটি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর কলেজে ও অপরটি রায়গঞ্জে।
সোমবার সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয়ে শুরু হয়েছে গণনা প্রক্রিয়া। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের তৎপর নজরদারির মধ্য দিয়ে ইতিমধ্যেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন কাউন্টিং আধিকারিকরা ও বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা।
গণনা কেন্দ্রের চারপাশে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
