পকেটে টাকা না থাকলেও ফ্লিপকার্টে এবার কেনাকাটা সম্ভব। ফ্লিপকার্ট, মিন্ত্রা এবং ফ্লিপকার্ট মিনিটসে পাওয়া যাবে এই সুবিধা। মাসের শেষে আর্থিক সমস্যার কারণে অনেকেরই পণ্য কেনা হয়ে ওঠে না, এই সমস্যার কারনে স্টক ফুরিয়ে যায়, তাই পেইউ ফিনান্সের সঙ্গে জোট বেঁধে এই পরিষেবা শুরু করা হয়েছে। ফ্লিপকার্ট কেনাকাটির ক্ষেত্রে ক্রেতাদের আরও স্বাচ্ছন্দ্য দিতেই এই নতুন পরিষেবা চালু করেছে।‘পে লেটার’ এর সাহায্যে দাম মেটানোর জন্য ক্রেতারা ৩০ দিন পর্যন্ত সময় পান।নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার জন্য এই পরিষেবা খুবই উপযোগী। ক্রেতারা মূল্য পরিশোধের তিনটি ভিন্ন পদ্ধতির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন।
‘পে ইন ৩’ – এটিতে বিলের মোট অঙ্ককে তিনটি সমান কিস্তিতে ভাগ করে দেয়। পাশাপাশি বেশি দামি পণ্য কেনার ক্ষেত্রে ফ্লিপকার্ট ইএমআইয়ের সুবিধা রেখেছে। বেশি দামের পণ্য কেনার ক্ষেত্রে ৩ থেকে ১২ মাসের ইএমআই সুবিধা পাওয়া যাবে। স্মার্টফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, আসবাবপত্রের ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধা গ্রহণ করা যাবে। ৮ আগস্ট থেকে শুরু হছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল। স্মার্টফোন, ইলেকট্রনিক্স একাধিক পণ্যে বিশেষ ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘পে লেটার’ পরিষেবা চালু হওয়ায় অনেক ক্রেতা তাদের পছন্দের পণ্য কিনতে পারবে।
