রাজ্য সরকারের তরফে আসছে নয়া প্রকল্প

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে নতুন শিল্প ও বিনিয়োগ টানার লক্ষ্যে কেন্দ্রের BHAVYA (ভারত অড্যোগিক বিকাশ যোজনা) প্রকল্পে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার।

এই প্রকল্পের মাধ্যমে এমন শিল্পাঞ্চল তৈরি করা হবে, যেখানে জমি, রাস্তা, বিদ্যুৎ, জল-সহ প্রয়োজনীয় পরিকাঠামো আগে থেকেই প্রস্তুত থাকবে। ফলে শিল্প গড়তে সময় কম লাগবে এবং বিনিয়োগকারীদের কাজ শুরু করাও সহজ হবে। কেন্দ্রের BHAVYA প্রকল্প বাস্তবায়নের জন্য পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন নিগম -কে রাজ্যের স্টেট নোডাল এজেন্সি হিসেবে মনোনীত করা হয়েছে।

জানানো হয়, কেন্দ্র সরকার আগামী ছয় বছরে ৩৩,৬৬০ কোটি টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে ১০০টি ‘প্লাগ-অ্যান্ড-প্লে’ শিল্প পার্ক তৈরির পরিকল্পনা নিয়েছে। এই শিল্প পার্কগুলির মূল উদ্দেশ্য হল বিনিয়োগকারীদের এমন জায়গা দেওয়া, যেখানে কারখানা স্থাপনের জন্য প্রাথমিক পরিকাঠামো তৈরির ঝামেলায় পড়তে হবে না।