বর্ধমানে ২২টি গরু উদ্ধার গ্ৰেফতার দুই পাচার সন্দেহভাজন

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের হেড পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে ২২টি গরু উদ্ধার করল বর্ধমান সদর থানার পুলিশ। ঘটনায় দুই ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে। মঙ্গলবার ধৃত ২ জনকে পেশ করা হয় বর্ধমান জেলা আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বাদামতলা এলাকা হেড পোস্ট অফিসের সামনে থেকে গরু বোঝাই অবস্থায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

ধৃতদের নাম শেখ রফিকুল ইসলাম বয়স ৩০বছর, এবং মিন্টু শেখ বয়স ৫০বছর। তাঁদের বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার হলদি নপাড়া এলাকায়। পুলিশ উদ্ধার হওয়া ২২টি গরুকে নিজেদের হেফাজতে নিয়ে আসে এবং ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

ধৃতদের বর্ধমান জেলা আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃতরা জানান  তারা গরুগুলি নিয়ে যাচ্ছিলেন শ্রীখন্ডে, বাঁকুড়া জেলার পাত্রসায়ার থেকে গরুগুলি নিয়ে আসা হয়েছিলো।পুলিশ সূত্রে জানা যায় তারা কোন বৈধ নতি পত্র দেখাতে পারেনি।পুলিশ জানিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩(২), ৩১৭(২), ৩১৭(৪), ৩১৭(৫) এবং ৬২(২) ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।