দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যজুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। এবার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম কেন্দ্র আবারও শিরোনামে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন এবং প্রশাসনিক তৎপরতা বেড়ে চলেছে।
এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। নন্দীগ্রামের নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা হিতেশ চৌধুরীকে আচমকাই সরিয়ে দেওয়া হয়েছে। ভোটের আর অল্প সময় বাকি থাকতে এই পরিবর্তন অনেকের কাছেই বিস্ময়কর। তাঁর জায়গায় দায়িত্বভার দেওয়া হয়েছে অখিলেশ সিং-কে।
অন্যদিকে, হিতেশ চৌধুরীকে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সহায়ক ভূমিকায় পাঠানো হয়েছে। তবে কেন এই বদল, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে, নন্দীগ্রামের মতো স্পর্শকাতর কেন্দ্রে নজরদারি আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও এই নিয়ে ধোঁয়াশা থেকেই গিয়েছে।
