ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন অর্থলগ্নিকারী সংস্থা আধার হাউজিং ফাইন্যান্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৬-এ শেষ হওয়া চতুর্থ কোয়ার্টারে এবং সম্পূর্ণ অর্থবর্ষের অডিটেড আর্থিক ফলাফল ঘোষণা করেছে। সংস্থাটি এই অর্থবর্ষে ৩০,০০০ কোটি টাকার এউএম মাইলফলক অতিক্রম করে এক শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। অ্যাসেট আন্ডার মযানেজমেন্ট বার্ষিক ২০% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০,৫৭১ কোটি টাকায়। প্রফিট আফটার ট্যাক্স বা নেট মুনাফা অর্থবর্ষ ২৫-এর ৯১২ কোটি টাকা থেকে ২২% বৃদ্ধি পেয়ে অর্থবর্ষ ২৬-এ দাঁড়িয়েছে ১,১০৮ কোটি টাকায়। শুধুমাত্র চতুর্থ কোয়ার্টারে মুনাফা ২৭% বৃদ্ধি পেয়ে ৩১১ কোটি টাকা হয়েছে।
চতুর্থ কোয়ার্টারে ৩,০৮৭ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা সংস্থার ইতিহাসে সর্বোচ্চ। অ্যাসেট কোয়ালিটিতে গ্রস এনপিএ ১.০৮%-এ স্থিতিশীল রয়েছে, যা উন্নত মানের ঋণ পোর্টফোলিও নির্দেশ করে। সংস্থার এমডি ও সিইও ঋষি আনন্দ বলেন, “২০২৬ অর্থবর্ষটি আমাদের জন্য অত্যন্ত সাফল্যের। আমরা আমাদের নেটওয়ার্ক ৬২৬টি শাখায় বিস্তৃত করেছি। বিশেষ করে ‘আরবান এবং এমার্জিং’ ব্রাঞ্চ মডেল এবং প্রথমবার বাড়ি কিনছেন যারা, তাদের চাহিদাকে কাজে লাগিয়ে আমরা এই প্রবৃদ্ধি অর্জন করেছি। এছাড়া পিএমএওয়াই ১.০ এবং ২.০-এর মতো সরকারি প্রকল্পগুলি নিম্ন ও মধ্যবিত্ত গ্রাহকদের মধ্যে আবাসনের চাহিদা বাড়াতে সহায়ক হয়েছে।”
তিনি আরও জানান, সংস্থাটি বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বিনিয়োগ করছে, যা দ্রুত ঋণ অনুমোদন এবং কালেকশনের দক্ষতা বাড়াতে সাহায্য করছে। আগামী দিনেও আধার হাউজিং ফিন্যান্স তাদের ব্যবসার প্রসারে এবং গ্রাহক পরিষেবায় শ্রেষ্ঠত্ব বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
