নতুন বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে এবার ভাতা হয়েছে দ্বিগুন, আর কড়াকড়িও হয়েছে ডবল।

অন্নপূর্ণা যোজনার জন্য মোট বারো পাতার ফর্ম পূরণ করতে হচ্ছে মহিলাদের। সবমিলিয়ে রাজ্যজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে বর্তমানে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্প। ইতিমধ্যেই এই যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। এবার কারা এই প্রকল্পের সুবিধা একেবারেই পাবেন না সেই নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুয়ারে সরকারের আদলে রাজ্য জুড়ে আয়োজিত হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’। রাজ্য ও কেন্দ্রীয় জনকল্যাণমূলক প্রকল্পগুলি মানুষের কাছে যাতে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই শিবিরগুলি। পূর্ব মেদিনীপুরের রেয়াপাড়ার শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই ‘অন্নপূর্ণা যোজনা’ নিয়ে বিস্ফোরক সতর্কতা দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, নিয়ম বলছে একক পরিবারই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। রাজ্য সরকারের পোর্টাল https://socialsecurity.wb.gov.in/ওয়েসাইটে গিয়ে করতে হবে অন্নপূর্ণার জন্য আবেদন। এছাড়া অন্য কোনো পোর্টাল নেই।