Arpita Debnath

5593 Posts
আসন্ন নির্বাচনের পূর্বে কর্মসূচি শেষ হতেই শুরু দল বদলের পালা

আসন্ন নির্বাচনের পূর্বে কর্মসূচি শেষ হতেই শুরু দল বদলের পালা

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে জলপাইগুড়িতে কয়েক দিন আগেই শেষ হয়েছে চলতে থাকা অভিষেকের নবজোয়ার কর্মসূচি। আর তা শেষ হতেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। ধুপগুড়ির পর এবার জলপাইগুড়িতে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রধান। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জলপাইগুড়ি সদর ব্লকের ২ নম্বর খারিজা বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালটন রায়। বিজেপি জেলা কার্যালয়ে জেলা সভাপতি বাপি গোস্বামী ডালটন-সহ তাঁর অনুগামীদের হাতে দলের পতাকা তুলে দিলেন। এই ঘটনায় শোরগোল পড়েছে জলপাইগুড়ির রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিজেপির টিকিটে গত পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছিলেন ডালটন রায়। ২০২১ সালে ডালটন রায়-সহ আরও কয়েকজন তৃণমূলে যোগ দেন।…
Read More
ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

ঝড়ের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের তরফে জারি হল সতর্কতা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে গতকাল দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভয়াবহ ঝড়-বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও শহর কলকাতায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ তার সাথে দোসর ঝোড়ো হাওয়া। তবে কোথায় ঝড় বেশি হতে পারে। আবার কোনও জেলাতে কম। কলকাতায় আগের দিনই প্রায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে। ফলে বৃহস্পতিবারও তা হতে পারে-এমন আশঙ্কা…
Read More
আসন্ন নির্বাচনের পূর্বেই মমতার পাড়ায় কর্মসূচির পরামর্শ বিরোধী দলনেতার

আসন্ন নির্বাচনের পূর্বেই মমতার পাড়ায় কর্মসূচির পরামর্শ বিরোধী দলনেতার

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে এবার দলের কর্মী-সমর্থকদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কর্মসূচি নেওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রয়োজনে তিনি নিজেও সেই কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছেন। তার মতে, মুখ্যমন্ত্রী ও অভিষেকের পাড়ার সাধারণ মানুষ তৃণমূলের উপর রীতিমতো ক্ষুব্ধ। তবে কোনও বিকল্প না পাওয়ায় শাসকদলের বিরুদ্ধে কেউ ‘ভয়ে’ মুখ খুলতে পারছেন না। দলের কর্মীদের বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ওই দুই জায়গায় বিজেপির কর্মসূচী বাড়াতে হবে। শুভেন্দু আরও বলেন, কেবল কোনো ভোটের আগে নয়, গোটা বছর ধরে সেখানে রাজনৈতিক কর্মসূচী চালাতে হবে। তবেই…
Read More
জীবনকৃষ্ণ সাহার ফোন থেকে উদ্ধার হল সমস্ত তথ্য

জীবনকৃষ্ণ সাহার ফোন থেকে উদ্ধার হল সমস্ত তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পর বিধায়কের দুটি ফোনের তথ্য উদ্ধারের জন্য ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছিল। এবার সেই ফোনেই মিললো একাধিক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, অবশেষে জীবনকৃষ্ণর দুটি মোবাইল থেকে ১০০% তথ্যই উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, সিবিআই জিজ্ঞাসাবাদ চলাকালীন বিধায়কের বিরুদ্ধে নিজের জোড়া মোবাইল পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল। সিবিআই সূত্রে খবর, বিধায়কের ফোনের সূত্র ধরেই এবার ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার দুই আধিকারিককে তলব করেছে তদন্তকারীরা। এর আগেই নিয়োগ দুর্নীতিতে নাইসার…
Read More
ক্ষণস্থায়ী হলো জয়, চাকরি গেল ববিতারও

ক্ষণস্থায়ী হলো জয়, চাকরি গেল ববিতারও

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে চাকরি গেল ববিতারও। শুধু চাকরি বাতিলই নয়, সেই চাকরি কে পাবেন তাও জানিয়ে দিলেন বিচারপতি। শুধু তাই নয়, ববিতা সরকারকে বেতন বাবদ প্রাপ্ত ১৫ লক্ষ টাকা ফেরত দিতে হবে বলেও কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ, ববিতার চাকরি পাবেন শিলিগুড়ির অনামিকা রায়। স্কুল সার্ভিস কমিশনকে দ্রুত অনামিকাকে চাকরির সুপারিশপত্র দিতে হবে বলেও জানিয়েছেন বিচারপতি। পাশাপাশি তাকে বাড়ির কাছে কোনও স্কুলে চাকরির সুপারিশ দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়। বিচারপতি বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর…
Read More
প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘোষিত হল দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সময়সূচী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে, প্রকাশ্যে এলো হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস এর সময়সূচী। এটি হতে চলেছে বাংলার দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস রুট। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মোট ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করবে। জানা গেছে বন্দে ভারতের এই ৫০২ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে ৬ ঘন্টা ৪০ মিনিট মতো। রেল বোর্ডের জয়েন্ট ডিরেক্টর বিবেক কুমার সিনহার সাক্ষরিত নথি অনুযায়ী, এই বন্দে ভারত স্টপেজ দেবে খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জাজপুর কেওনঝড় রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুরে। বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এই রুটের বন্দে ভারত যাতায়াত করবে। পুরীর জন্য বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল…
Read More
বিকেল থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গায় নামতে পারে প্রবল বৃষ্টি

বিকেল থেকেই রাজ্যের বিক্ষিপ্ত জায়গায় নামতে পারে প্রবল বৃষ্টি

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। সম্প্রতি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর ঘূর্ণাবর্তের জেরেই বদলে যাচ্ছে আবহাওয়া। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে ১৫ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মোখা সরে যেতেই বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকতে শুরু করেছে রাজ্যে। তার জেরেই এই ঝড়-বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। প্রসঙ্গত, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার পর্যন্ত।  তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া…
Read More
আচমকাই বড় সিদ্ধান্ত উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই বড় সিদ্ধান্ত উত্তরাখন্ড সরকারের তরফে

আচমকাই বড় সিদ্ধান্ত সরকারের তরফে, বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ভেঙে দেওয়া হল ৩৩০টি বেআইনি মাজার। প্রাশাসনের দাবি, ওই মাজারগুলির অধিকাংশই সরকারি জমিতে অবৈধভাবে গজিয়ে উঠেছিল। সেই কারণেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পু্ষ্কর সিং ধামি জানান, ‘দেবভূমিতে জমি-জেহাদের ষড়যন্ত্র রেয়াত করা হবে না।’ মুখ্যমন্ত্রী ধামির অনুমতিতে গত ৯০ দিন ধরে উত্তরাখন্ডে চালানো হচ্ছে ‘বৃহত্তম সাফাই অভিযান’। তাতেই বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৩৩০টি মাজার এবং একই ধরনের ধর্মস্থান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের কার্যাকলাপে বাড়বাড়ি নিয়ে সতর্ক করে গোয়েন্দারা। তাতে কাজ না হওয়ায় এরপরই বেআইনি মাজারগুলিকে গুঁড়িয়ে দেওযার সিদ্ধান্ত নেওয় হয়। এদিকে গেরুয়া সরকারের বুলডোজার শাসনের বিরুদ্ধে…
Read More
বড় সুখবর, এবার আরও কম সময়ে পৌঁছানো যাবে কলকাতা থেকে শিলিগুড়ি

বড় সুখবর, এবার আরও কম সময়ে পৌঁছানো যাবে কলকাতা থেকে শিলিগুড়ি

কোথাও ভ্ৰমণ মানেই আগেই মনে পরে রেলযাত্রা না হলে বিমান যাত্রা। এরই মধ্যে সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। নিজেদের গুরুত্বের কথা মাথায় রেখে ভারতীয় রেল প্রতিদিন নিজেদেরকে আরো উন্নত করার চেষ্টা করছে। রেলের প্রধান লক্ষ্যমাত্রা আরো দ্রুত যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া। সম্প্রতি ভারতীয় রেল এমনই একটি সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেলের এই নয়া উদ্যোগে শিলিগুড়ির গ্রামীণ ট্রেনগুলি কলকাতা সহ অন্যান্য জায়গায় আরো দ্রুত পৌঁছে যাবে। মূলত ইলেকট্রিক ট্রেন চালু করার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা আনা হচ্ছে। রেল সূত্রের খবর, ইলেকট্রিক ট্রেন আর কিছুদিনের মধ্যেই ব্রডগেজ লাইনের উপর দিয়ে চলাচল করবে। রাধিকাপুর…
Read More
রাজ্যবাসীর জন্য খুশির খবর, চালু হতে চলছে নয়া বিমান পথ

রাজ্যবাসীর জন্য খুশির খবর, চালু হতে চলছে নয়া বিমান পথ

কোথাও ভ্ৰমণ মানেই আগেই মনে পরে রেলযাত্রা না হলে বিমান যাত্রা। এরই মধ্যে সস্তায় এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ ভারতীয় ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। রেলের পাশাপাশি বিমান হল সবথেকে দ্রুতগামী একটি পরিবহন। তবে খুব শীঘ্রই রাজ্যবাসীর জন্য আরও একটি নতুন বিমান পথ খুলে যেতে চলেছে। খবর আসছে উত্তরবঙ্গের আরও একটি জেলা মালদাতেশুরু হবে বিমান পরিষেবা। দ্রুত মালদা থেকে বিমান পরিষেবা শুরু হয়ে যাবে। একটি সংস্থা মালদা বিমানবন্দর থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত বিমান ওড়ানোর আগ্রহ প্রকাশ করেছে। ওই সংস্থার পক্ষ থেকে নয় সিটের ছোট্ট একটি ফ্লাইট ওড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজ্য পরিবহন দপ্তর এবং অসামরিক বিমান…
Read More
বড় খুশির খবর, কমতে চলেছে কলকাতা দিল্লির দূরত্ব

বড় খুশির খবর, কমতে চলেছে কলকাতা দিল্লির দূরত্ব

বড় খুশির খবর, এবার মাত্র কয়েক ঘন্টায় সহজেই কলকাতা থেকে পৌঁছে যাওয়া যাবে দিল্লি। এতদিন বিমানের মাধ্যমে দ্রুত পৌঁছে যাওয়া যেত কলকাতা থেকে দিল্লি। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার কলকাতা থেকে দিল্লি কিংবা দিল্লি থেকে কলকাতার যাতায়াত মাত্র ১৭ ঘন্টায় হয়ে যাবে। বারাণসী-কলকাতা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের সাহায্যে এই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের অধিকর্তারা দাবি করেছেন এই এক্সপ্রেসওয়ে তৈরি হয়ে গেলে মাত্র ১৭ ঘণ্টায় কলকাতা ও দিল্লীতে যাতায়াত করা সম্ভব হবে। এই এক্সপ্রেসওয়ে চালু হয়ে গেলে কলকাতা থেকে দিল্লি অথবা দিল্লি থেকে কলকাতা যাওয়া-আসার সময় প্রায় ৬ থেকে ৭ ঘন্টা কমে যাবে। ২০২৬ সালের মধ্যে চালু হয়ে…
Read More
ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল এগরায়

ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হল এগরায়

ফিরে এলো পুরোনো ভয়াবহ স্মৃতি। আচমকাই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা ১ নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনায় তিনজনের মৃত্যু ঘটেছে, আহত একাধিক। অভিযোগ, এগরার ওই কারখানায় অবৈধভাবেই বাজি প্রস্তুত হচ্ছিল। একসাথে বাজি তৈরির বিপুল মশলা মজুত থাকায় বিস্ফোরণ ঘটে। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। তার আগে এই কারখানায় বোমা বাঁধার কাজ চলছিল বলে দাবি অনেকের। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে এগরা থানার পুলিশ। চলছে দেহ উদ্ধারের কাজ। অভিযোগ, অবৈধভাবে বাজি তৈরির কথা বারংবার পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। অন্যদিকে, বিস্ফোরণের ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অন্যদিকে এনআইএ তদন্ত চেয়ে টুইট…
Read More
ঘোষিত হল উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

ঘোষিত হল উচ্চমাধ্যমিকের দিনক্ষণ

প্রতীক্ষার অবসান, অবশেষে ঘোষিত হলো দিনক্ষণ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল কবে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ২৪ শে মে। আগামী ২৪ শে মে বেলা বারোটা নাগাদ সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীরা আগামী ৩১শে মে স্কুল থেকে মার্কশিট নিতে পারবেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রাথমিকভাবে জানায় এই বছরের উচ্চ মাধ্যমিকের ফল জুন মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে। কিন্তু তারপর সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান ফলপ্রকাশের সময় খানিকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে। হয়তো মে মাসের শেষ সপ্তাহে ফল…
Read More
রাজ্য জুড়ে চলতে থাকা রেশনে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ সরকারের তরফে

রাজ্য জুড়ে চলতে থাকা রেশনে দুর্নীতি রুখতে নয়া পদক্ষেপ সরকারের তরফে

চলতে থাকা দুর্নীতি রুখতে রাজ্যের তরফে নেওয়া হল নয়া পদক্ষেপ। এই অভিযোগ এর আগেও উঠেছে, রাজ্যে রেশনে দুর্নীতি নিয়ে একাধিকার অভিযোগ উঠেছে। এবার পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর রেশনে কারচুপি বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কিছুদিনের মধ্যেই বৈদুতিন ওজন মাপার যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন বসানোর কাজ শুরু হবে প্রায় ২১ হাজার রেশন দোকানে। খাদ্য দপ্তর জানিয়েছে এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। সূত্রের খবর, রেশন দোকানে থাকা ই পস যন্ত্রের সাথে যুক্ত হবে বৈদ্যুতিক ওজন মাপার যন্ত্র। একজন উপভোক্তা কত পরিমান খাদ্যশস্য নিচ্ছেন কিংবা রেশন দোকানের পক্ষ থেকে কতটা পরিমাণ খাদ্যদ্রব্য…
Read More