Arpita Debnath

5589 Posts
বিতর্কিত গানের পোশাকের দাম নিয়ে শোরগোল

বিতর্কিত গানের পোশাকের দাম নিয়ে শোরগোল

এই মুহূর্তে বিতর্কের কেন্দ্র বিন্দুতে রয়েছে পাঠান ছবির এক গান ‘বেশরম রং’৷ মুক্তির আগে থেকেই চলছে যথেষ্ট বিতর্ক, আর যত নষ্টের গোঁড়া দীপিকা পাদুকোনের পরনের ওই গেরুয়া মনোকিনি। গেরুয়া কেন বেশরম অর্থাৎ নির্লজ্জের রং হল, সেই প্রশ্ন তুলেই রে রে করে তেড়ে গিয়েছেন কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা৷ কেন তিনি ওই কাজ করলেন? তা নিয়ে একেবারে তুলকালাম কাণ্ড। রাজনীতিকরা তো বটেই সরব হয়েছে নেটিজেনদের একাংশও৷ হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবি, যে দৃশ্যে দীপিকাকে গেরুয়া রঙের মনোকিনিতে দেখা গিয়েছে, সেই অংশটি বাদ দিতে হবে। এদিকে, পাঠান ছবি নিষিদ্ধ করার দাবি জানিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে পিটিশন দিয়েছেন এক আইনজীবীও। বিহারের আদালতেও শাহরুখ, দীপিকা সহ…
Read More
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজভবনে এসে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। আর এই বৈঠক থেকে বেরিয়ে এসেই রাজ্যপালের প্রশংসা করেছেন মমতা। জানিয়েছেন, রাজ্যপাল খুবই ভদ্রলোক। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দাবি করেন, তিনি আশা রাখেন তাঁদের মধ্যে কোনও সমস্যা হবে না। যা সমস্যা তা নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারবেন। আলোচনা করে সব সমাধান হয়ে যাবে। তাঁর এও আশা, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের আমলে আটকে থাকা বিল পাশ হয়ে যাবে। তবে অনেকের অনুমান, বাজেট অধিবেশন সংক্রান্ত…
Read More
বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড় ধাক্কা, খারিজ হল কংগ্রেসের দায়ের করা আবেদন

বড়ো ধাক্কার মুখে কংগ্রেস। কংগ্রেসের দায়ের করা আবেদন গ্রহণযোগ্য নয়। ঝালদা পুরসভা নিয়ে তাঁদের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ঝালদা পুরসভায় জেলাশাসককে প্রশাসক পদে বসানো নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে কংগ্রেসের ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। খারিজ হয়ে গেল সেই আবেদন। এই ইস্যুতে কংগ্রেসের করা মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছিলেন যে, ঝালদা পুরসভাকে সচল রাখতে জেলাশাসক প্রশাসক হিসেবে কাজ করবেন। যাতে পৌর পরিষেবা থেকে সেখানকার মানুষ কোনও ভাবেই বঞ্চিত না হন। কিন্তু সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় ঝালদা পুরসভার কংগ্রেস কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলররা। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব…
Read More
আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের কারণে সতর্ক বার্তা নমোর

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। চিন থেকেই আবার করোনা আতঙ্ক বাড়তে শুরু করেছে। করোনাভাইরাসের নতুন উপপ্রজাতি ‘বিএফ.৭’-এর দাপাদাপি নিয়ে চিন্তায় ভারত সরকার। করোনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে, এই বৈঠক থেকেই সকলকে মাস্ক পরার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশে করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দিয়েছেন নমো। কয়েক দিন পরেই বড়দিন এবং নতুন বছরের আগমন। এই সময়টা স্বাভাবিকভাবেই উৎসবমুখর হয়ে থাকে গোটা দেশ। বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, পিকনিক, সবই চলে দারুণভাবে। এক কথায়, দেশের সর্বত্র ভিড় থাকে। তাই…
Read More
আগামীকালের মধ্যে লালন মৃত্যুর কেস ডায়েরি  জমার নির্দেশ

আগামীকালের মধ্যে লালন মৃত্যুর কেস ডায়েরি জমার নির্দেশ

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। সিবিআই হেফাজতে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সৃষ্টি হলো উত্তপ্ত পরিস্থিতির৷ মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে এখন উত্তাল রাজ্য। লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় সিআইডির ওপরেই আস্থা রেখেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবার এই মামলায় কী ভাবে তদন্ত হচ্ছে এবং তার অগ্রগতি কী সেটা জানতে চাইল আদালত। এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, লালন শেখের রহস্য মৃত্যু মামলায় এনএইচআরসি গাইডলাইন মেনে তদন্ত হচ্ছে না। ময়নাতদন্তের আগেই কেন এফআইআর, সেই প্রশ্নও তুলেছে সিবিআই। এই প্রেক্ষিতে আদালতের নির্দেশ, সিআইডির বিরুদ্ধে কী কী…
Read More
বড়ো স্বস্তি পেল জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী

বড়ো স্বস্তি পেল জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী

রাজনৈতিক সভায় মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি৷ রাজ্য জুড়ে চলছে আগামী নির্বাচনের প্রস্তুতি, চারিদিকে চলেছে রানৈতিক সভা৷ এর মাঝেই সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে তিন জন মারা গিয়েছেন৷ বিজেপির অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালী তিওয়ারি। আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিল হাইকোর্ট। তবে আদালত এও জানিয়েছে, পদপিষ্টের ঘটনার তদন্তে সহযোগিতা করতেই হবে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালিকে। হাইকোর্ট তাঁকে ৩ সপ্তাহের রক্ষাকবচ দিয়েছে। এর মধ্যে আগাম জামিনের আবেদন করতে পারেন চৈতালি তিওয়ারি। জানা গিয়েছে, চৈতালি মনে…
Read More
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নতুন বছর শুরু হবে জেলেই

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর নতুন বছর শুরু হবে জেলেই

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জামিন পাবেন কী পাবেন না তা নিয়ে ধন্দ ছিলই। তবে নতুন বছরের আগে জেলমুক্তি ঘটল না পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল সিবিআইয়ের বিশেষ আদালত। তবে তিনি একা নন, এই নির্দেশ দেওয়া হয়েছে সুবীরেশ ভট্টাচার্য–সহ ৭ জনের ক্ষেত্রেও। অর্থাৎ ২০২৩ সালের শুরুতেও জেল বন্দি হয়েই থাকতে হবে তাঁদের। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত পার্থদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় সহ সাতজনকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। আদালতে ঢোকার…
Read More
বারংবার করে কমে গিয়েও কেন বাড়ছে সংক্রমণ

বারংবার করে কমে গিয়েও কেন বাড়ছে সংক্রমণ

বেশ কয়েক মাসের স্বস্তির বছর শেষেই আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা আশঙ্কার মেঘ নিয়ে এসেছে চিনে। ফের একবার ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের দাপট। শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। লাল ফৌজের দেশের এই পরিস্থিতি দেখে ভারতও আগে থেকে সতর্ক হতে শুরু করে দিয়েছে। বিশ্লেষকদের মত, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। লক্ষ্য করে দেখা যাবে, আগের দু'বছরও এই ডিসেম্বর, জানুয়ারি মাস থেকেই কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এবারেও তাই হচ্ছে। তবে অনেকের মতে, বিষয়টি আগের মতো বাড়াবাড়ি রকমের নাও হতে…
Read More
বেআইনি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ

বেআইনি নিয়োগ নিয়ে কড়া নির্দেশ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। এবার ১ হাজার ৬৯৪ জনের বেআইনি নিয়োগের ওএমআর শিটের তালিকা নিয়ে কড়া নির্দেশ এল। আদালত জানিয়েছে, সিবিআইও একটি কপি হলফনামা আকারে আদালতে জমা দেবে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া ১ হাজার ৬৯৪ জনের ওএমআর শিটের কপি জেলা ডিআইদের পাঠিয়ে দিতে হবে। তারপর তারাই বেআইনি নিয়োগ পাওয়াদের আদালতের নির্দেশ জানাবেন। বিষয় হল, ১ হাজার ৬৯৪ জনের চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে আদালতের চূড়ান্ত নির্দেশের ওপর। এই কথাটি রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা বেআইনি নিয়োগপ্রাপ্তদের জানাতে হবে। এমন ব্যক্তিদের তালিকা ধরে চিহ্নিত করে ডিআই'রাই জানিয়ে দেবেন। বিচারপতি…
Read More
চলতে থাকা যুদ্ধ পরিস্থির মাঝেই ইউক্রেনের আকাশে রাশিয়ার এক মোক্ষম অস্ত্র

চলতে থাকা যুদ্ধ পরিস্থির মাঝেই ইউক্রেনের আকাশে রাশিয়ার এক মোক্ষম অস্ত্র

চলতি বছরের শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে শেষ হতে চললেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ এই পরিস্থিতিতে গত কয়েক মাস ধরে ইউক্রেনের আকাশে অনবরত চক্কর কাটছে ‘হোয়াইট সোয়ান’ বা সাদা রাজহাঁস৷ বিশ্বদরবারে তাকে নিয়ে চর্চাও বিস্তর৷ এটা রাশিয়ার হাতে থাকা এক মোক্ষম অস্ত্র৷ যার পোশাকি নাম টুপোলেভ টিইউ-১৬০এম। এটি একটি সুপারসনিক বোমারু বিমান। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ‘স্ট্র্যাটেজিক বম্বার’-এর সফল উড়ানের কথা ঘোষণা করেছে মস্কো৷ বলা হয়েছে, পরমাণু অস্ত্র নিয়ে সফল ভাবে আকাশে ডানা মেলছে টিইউ-১৬০এম। এই রাজহাঁসের শক্তি দেখেই রুশ প্রতিরক্ষা দফতর আরও ২৫ জোড়া বিমানের বরাত দিয়েছে নির্মাতা সংস্থা ‘ইউনাইটেড এয়ারক্র্যাফ্‌ট কর্পোরেশন’-কে। কিয়েভকে পাখির চোখ করেই…
Read More
করোনার নতুন রূপ নিয়ে বাড়ছে চিন্তা

করোনার নতুন রূপ নিয়ে বাড়ছে চিন্তা

বিগত বেশ কয়েক মাস ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল সংক্রমণের সংখ্যায়, নিম্নমুখী ছিলো গ্রাফ কোভিড। কিন্তু আবার নতুন করে চিন্তা বাড়িয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। আজ থেকে প্রায় তিন বছর আগে সূত্রপাত হয়েছে এই করোনা ভাইরাসের। এর পর পরিস্থিতি কিছুটা থিতু হলেও আবার নতুন রূপ নিয়ে ফিরে এসেছে মারণ ভাইরাস৷ তবে গত কয়েক মাসে অনেকটাই কমেছিল করোনার প্রকোপ৷ কিন্তু, নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ভাইরাস৷ এর আগে আল্ফা, বিটা, ডেল্টা থেকে ওমিক্রন, বারবার ঘুরে ফিরে এসেছে করোনা৷ এবার করোনার আরও একরূপের সম্মুখীন গোটা দুনিয়া। এটির নাম ওমিক্রন BF.7। চিনে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। BF.7 ওমিক্রনের আসল নাম BA.5.2.1.7। সংক্ষেপে এটিকে…
Read More
প্রাপ্য চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে

প্রাপ্য চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ রাজ্যকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে সিবিআই। সেই মামলায় বর্তমানে জেল হেফাজতে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ফের বড় অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় অবিচার করে যোগ্য এবং মেধা তালিকায় প্রথমে থাকা চাকরিপ্রার্থীকে বঞ্চিত করেছেন। রাজ্য সরকার নতুন শূন্যপদ তৈরি করে এই চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেবে। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। মেধাতালিকায় প্রথম হয়েও মেলেনি চাকরি এবং যারা ওয়েটিং লিস্টে ছিল তাঁরা গত তিন বছর ধরে বহাল তবিয়তে চাকরি করছেন। এমনটাই অভিযোগ মামলাকারীর। জানা গিয়েছে, তথাগত বন্দ্যোপাধ্যায় নামের এক চাকরিপ্রার্থী ২০১৬ সালের…
Read More
ঘোষিত হলো বিশেষ আরতির দিনক্ষণ

ঘোষিত হলো বিশেষ আরতির দিনক্ষণ

পূর্ব ঘোষনা মতোই শুরু হলো প্রস্তুতি, রাজ্যের গঙ্গা ঘাটগুলিতে সন্ধ্যা আরতি চালু করার জন্য দিন কয়েক আগেই  প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সেই ইচ্ছা প্রকাশ করার পরের দিনই হুগলির কোন্নগর পুরসভার চেয়ারম্যান লোকলস্কর নিয়ে গঙ্গারঘাট পরিদর্শনে চলে যান। এবার গঙ্গাসাগর মেলায় তিন দিন বিশেষ গঙ্গা আরতি হবে বলে প্রস্তুতি বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ১২, ১৩ ও ১৪ জানুয়ারি সন্ধ্যায় হবে ওই বিশেষ আরতি৷  নবান্নের সভা থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, এবার গঙ্গাসাগর মেলার সময় বাড়ানো হয়েছে। ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেলা হবে।সেইসঙ্গে মেলার ব্যবস্থাপনা  নিয়েও বিস্তারিত জানান মমতা। বলা হয়েছে, মেলার নিরাপত্তা ও নজরদারির জন্য খোলা হবে মেগা কন্ট্রোল রুম৷ সাগরের…
Read More
বছরের শেষ হতে চললেও দেখা নেই শীতের

বছরের শেষ হতে চললেও দেখা নেই শীতের

বছর প্রায় শেষের পথে বাকি মাত্র আর কটা দিন, এর সাথে সাথেই বদলেছে আবহাওয়া৷ রাজ্য জুড়ে হালকা শীতের আবহাওয়া৷ কিন্তু বছরের শেষ হতে চললেও দেখা নেই কনকনে শীতের, পুরোপুরি শীতের আমেজের প্রতীক্ষায় রাজ্যবাসী৷ গত কয়েকদিন ধরেই কলকাতায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী৷ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে কিছুটা কম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও ১ দিন রাজ্যজুড়ে শীত-শীত ভাব অনুভূত হবে৷ এর পরেই উত্তুরে হাওয়ার তীব্রতা কমে আসবে৷ তাপমাত্রার পারদ ওঠানামা করবে৷ কলকাতা এবং তার…
Read More