02
Jan
বিগত বেশ কিছুদিন ধরেই রাজ্যে দ্বন্দ্ব চলছে ভাড়া নিয়ে, একাধিক বিক্ষোভের পর মামলা অবধি গড়িয়েছে এই দ্বন্দ্ব। দীর্ঘ সময় ধরে চলতে থাকা এই দ্বন্দ্বের মাঝেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের তরফে বেঁধে দেওয়া ভাড়াই নিতে হবে বেসরকারি বাস এবং মিনিবাসগুলিকে, কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে সম্প্রতি এমনই জানিয়েছিল পরিবহন দফতর। কিন্তু বেসরকারি বাস মালিকরা তেমনটা ভাবছেন না। বাসের ভাড়া কত হবে সেটা তাঁরা নিজেরাই ঠিক করতে চান। এই ইস্যুতে আবার রাজ্য সরকারের বিরুদ্ধেই বড় অভিযোগ এনেছেন তাঁরা। বেসরকারি বাস মালিকদের বক্তব্য, গত ৯ বছর ধরে বেসরকারি বাসের ভাড়া সরকারের তরফে বাড়ানো হয়নি। ভাড়া বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের কোনও ভাবনাও নেই বলেই…
