Arpita Debnath

5673 Posts
প্রতীক্ষার অবসান, আর কিছু দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে টালা ব্রিজের

প্রতীক্ষার অবসান, আর কিছু দিনের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে যাবে টালা ব্রিজের

বেশ কিছুদিন ধরে কাজ চলছে টালা ব্রিজের। এই ব্রিজ বন্ধ থাকায় কার্যত বেশ সমস্যার মুখে পড়তে হয় মহানগরীর মানুষকে। পুজোর আগেই নতুন টালা ব্রিজ খুলে দেওয়া হবে কি? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে যে খবর পাওয়া যাচ্ছে তাতে পুজোর আগেই এই ব্রিজ খুলে যেতে পারে। রাজ্যের নব নিযুক্ত পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, পুজোর আগে কাজ শেষ করার জন্য মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে। টালা ব্রিজ ছাড়াও আলিপুরে প্রস্তাবিত ধনধান্যে অডিটোরিয়ামের কাজও পুজোর আগেই শেষ করা হবে বলে খবর। নবান্নে আজ আনুষ্ঠানিক ভাবে দফতরের দ্বায়িত্বভার গ্রহণ করার পর পূর্তমন্ত্রী দফায় দফায় দফতরের সচিব এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি বলেন, পুজোর…
Read More
অর্পিতার আরো এক ফ্ল্যাটে ইডির হানা

অর্পিতার আরো এক ফ্ল্যাটে ইডির হানা

সম্প্রতি অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। এরম বিপুল সম্পত্তির আরো খোঁজ মিলতে পারে। তাই পণ্ডিতিয়া রোডের আবাসনে ফের হানা ইডির। এই আবাসনে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামেই ছিল ফ্ল্যাট, এমনটাই অনুমান তাঁদের। সেই প্রেক্ষিতে তল্লাশি চালাতেই এই আবাসনে হানা দেয় ইডি আধিকারিকরা। ফ্ল্যাটের দুটি ইস্পাতের দরজা ভেঙে অভিযান চালান হয়েছে। চাবিওয়ালা আনিয়ে ফ্ল্যাটের তালা ভাঙা হয়েছে বলেও ইডি সূত্রের খবর। ওই আবাসনের এক কর্মীর দাবি, দিনের আলোয় বন্ধ থাকত ওই ফ্ল্যাট। স্বাভাবিকভাবে এখন একটাই প্রশ্ন সামনে আসছে, এই ফ্ল্যাট থেকেও কি উদ্ধার হবে টাকা বা অন্য কিছু? সেই নিয়ে…
Read More
বাইশ বছর আগের ঘটনা, ৯/১১-র চক্রীদের খুঁজে খুঁজে যোগ্য শাস্তি দিচ্ছে আমেরিকা

বাইশ বছর আগের ঘটনা, ৯/১১-র চক্রীদের খুঁজে খুঁজে যোগ্য শাস্তি দিচ্ছে আমেরিকা

বাইশ টা বছর কেটে গিয়েছে মাঝে, কিন্তু ওই মর্মান্তিক ঘটনা এখনো যেন তাড়া করে বেড়ায় অনেক মানুষকে। সম্প্রতি এই ঘটনায় সন্ত্রাসদমনে বড়সড় সাফল্য পেয়েছে আমেরিকা। কাবুলে মার্কিন ড্রোন হানায় নিহত ৯/১১ হামলার অন্যতম চক্রী তথা আল কায়দা প্রধান আয়মান আল-জাওয়াহিরি। ৯/১১৷ ২১ বছর আগে ঠিক এই দিনেই আমেরিকার ওয়াল্ড ট্রেড সেন্টারে ভয়াবহ নাশকতা চালিয়েছিল বিশ্ব ত্রাস হয়ে ওঠা জঙ্গি সংগঠন আল কায়দা। মৃত্যু হয়েছিল অন্তত তিন হাজার মানুষের। মার্কিন নাগরিকদের কাছে ৯/১১ আজও এক বিভীষিকা৷ সেই ভয়াবহতায় শিউরে উঠেছিল গোটা দুনিয়া। তবে, সেই ক্ষত সারিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা। ৯/১১ হামলার মূলচক্রীদের এক এক করে খুঁজে বার করে শাস্তি দিয়েছে…
Read More
সিবিআই তদন্তের আর্জি খারিজ করল আদালত, ধাক্কা খেলো কংগ্রেস বিধায়কেরা

সিবিআই তদন্তের আর্জি খারিজ করল আদালত, ধাক্কা খেলো কংগ্রেস বিধায়কেরা

রাজ্যে আরো একবার বিপুল নগদ টাকার উদ্ধার হয়৷ দিন কয়েক আগে বিপুল টাকা সহ ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে হাওড়া থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ৷ তাঁদের কাছ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়৷ ঝাড়খণ্ডের বহিষ্কৃত তিন কংগ্রেস বিধায়ক গ্রেফতার হয়েছেন। তারাই সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বুধবার। এদিন এই মামলার শুনানিতে রাজ্য সরকার নিজেদের যুক্তি খাঁড়া করল। আদালতে বলা হয়েছে, বিধায়কদের পক্ষ থেকে যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে তা সঠিক নয়। এছাড়াও সরকার আদালতে জানায়, একজন অভিযুক্ত কখনই কোন তদন্তকারী দলকে দিয়ে ঘটনার তদন্ত করা হবে তার প্রেক্ষিতে আবেদন করতে পারেন না। এই মামলার শুনানিতে রাজ্য জানায়, প্রাথমিক তদন্তে…
Read More
ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

গতকাল বিকেলেই একাধিক পরিকল্পনা নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই আবার দিল্লি সফর এর পরিকল্পনা করছেন রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন শুভেন্দু। সেই সাক্ষাতের পর বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তিনি। এবার চার দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা আছে বলে খবর। তবে এখন জানা যাচ্ছে, মমতার এই সফরের পর আবার নয়াদিল্লি যেতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে ফের দিল্লি সফর তাঁর? জল্পনা তুঙ্গে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী…
Read More
একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

একের পর এক হাই প্রোফাইল মামলা, কতটা ক্ষমতা রয়েছে ED-র হাতে

বাংলা থেকে রাজধানী প্রকাশ্যে আসছে একের পর এক দুর্নীতির কান্ড৷ একের পর এক ঘটনাক্রমে উত্তাল রাজনৈতিক মহল৷ সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা এবং সোনা উদ্ধারের পর তাঁকেও হেফাজতে নিয়েছে ইডি। অন্যদিকে, ন্যাশনাল হেরল্ড মামলায় লাগাতার ইডি-র জেরায় নাজেহাল কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধী। পাশাপাশি জমি দুর্নীতি মামলায় শিবসেনা নেতা সঞ্জয় রাউতকেও গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ এখন প্রশ্ন হল কারা এই ইডি? কতটা ক্ষমতা রয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে? অর্থ মন্ত্রকের উদ্যোগে ১৯৫৬ সালের ১ মে গঠিত হয়…
Read More
চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

চীনের তরফে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছাড়া হলো জাপানের আকাশে

বছরের শুরুতেই শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার জের চলেছে এখনো পর্যন্ত। ছয় মাস সময় অতিক্রম করলেও এখন নিয়ন্ত্রণে আসেনি এই যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে এবার কি তবে আরো এক যুদ্ধের সূত্রপাত ঘটবে? জাপানে চিনা মিসাইল হামলা। ৫ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তাইওয়ান নিয়ে আমেরিকার সঙ্গে কার্যত সংঘাতে জড়িয়েছে চিন। এই পরিস্থিতির মধ্যে জাপানে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নতুন কোনও যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। রাশিয়া-ইউক্রেন সংঘাত কোন পর্যায়ে রয়েছে তা সকলেই জানে। তাই অবশ্যভাবে কেউই নতুন কোনও যুদ্ধ চায় না। তবে আশঙ্কা এবং আতঙ্ক দুটোই বাড়ছে। জানা গিয়েছে, জাপানের স্পেশাল ইকোনমিক জোনের…
Read More
প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

প্রায় আটশ কোটি টাকার সোনা পাওয়া গেছে অর্পিতার ফ্লাট থেকে, নথি পেশা হলো আদালতে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার একের পর এক ফ্লাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। তাঁর দুটি ফ্ল্যাট থেকে মিলেছিল ৫০ কোটি নগদ টাকা এবং সোনা। টালিগঞ্জের ফ্ল্যাটের থেকেও বেশি সম্পত্তি ছিল বেলঘরিয়ার ফ্ল্যাটে। টাকা তো বেশি ছিলই, সোনার পরিমাণও ছিল আকাশ ছোঁয়া। ঠিক কত পরিমাণ সোনা ছিল তাঁর ওই ফ্ল্যাটে। এখন তা স্পষ্ট জানা গিয়েছে। আদালতে ইডির পেশ করা নথি বলছে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কার্যত ছিল সোনার খনি। মোট ৪ কোটিরও বেশি টাকা মূল্যের সোনা মিলেছে তাঁর ফ্ল্যাট থেকে। কী কী ছিল সেখানে? ইডির নথি অনুযায়ী, ওই ফ্ল্যাটে তল্লাশিতে পাওয়া…
Read More
উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

উপযুক্ত বেতনের দাবিতে বাংলা জুড়ে আশা কর্মীদের বিক্ষোভে

গত দুই বছর করোনার দাপটের শুরু থেকে বাংলা জুড়ে পরিষেবা দিয়ে গেছে তারা। এই পরিস্থিতিতে বারংবার তারা বিক্ষোভ করেছে বেতন বৃদ্ধির দাবি নিয়ে। এবার আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে সারা রাজ্য জুড়ে তুমুল বিক্ষোভ দেখা দিয়েছে আশা কর্মীদের মধ্যে। এই ঘটনার জেরে রীতিমতো প্রশাসনিক স্তরেও আলোচনা শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন অংশে পথ অবরোধ করেন আশা কর্মীরা। তাদের দাবি, প্রত্যেকটি আশা কর্মীকে স্থায়ী সরকারি কর্মী হিসেবে নিযুক্ত করতে হবে। এছাড়াও উৎসাহ ভাতার বদলে সরকারি নিয়ম মেনে দিতে হবে বেতন। পাশাপাশি তাদের দাবি আশা কর্মীদের জন্য নতুনভাবে বেতন পরিকাঠামো তৈরি করতে হবে রাজ্যকে। গত…
Read More
কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

কোন অভিযোগের ভিত্তিতে সরানো হলো দুই বড় পদে থাকা মন্ত্রীকে

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই, জল্পনা ছিলই বড় রদবদল হবে মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায়। মন্ত্রিত্ব থেকে বাদ যেতে পারেন তিনি। সেই জল্পনাকে সত্যি করেই মুখ্যমন্ত্রী ঢেলে সাজালেন নতুন মন্ত্রিসভা। ব্যাপক রদবদল করা হল সেখানে। কোনও মন্ত্রীর দায়িত্ব বাড়ল, কারও আবার কমল। সেই সঙ্গে মন্ত্রিসভা থেকে চারজনকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা হলেন সৌমেন মহাপাত্র, রত্না দে নাগ, হুমায়ুন কবীর ও পরেশ অধিকারী। শেষোক্ত দু'জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। অন্যদিকে অসুস্থতার কারণে রত্নাকে সরিয়েছেন তিনি। আর সৌমেনকে বিশেষ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার কারণে মন্ত্রিত্ব থেকে সরিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে সদ্য অপসারিত রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী…
Read More
আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

চলছে বৃষ্টির মরশুম। একটু দেরি করে হলেও দক্ষিণবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা। বৃষ্টির দাপট কমতে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সামান্য বাড়বে বৃষ্টি। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় মোটের ওপর একই থাকবে তাপমাত্রা। তবে আর্দ্রতা বাড়ায় গুমোট অস্বস্তি থাকবে বলেই জানা যাচ্ছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে। একই সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ও বাড়বে বলেই জানা আলিপুর আবহাওয়া দফতর। সকাল থেকেই মেঘলা আকাশ। আবার মাঝে মাঝেই দেখা মিলছে চড়া রোদেরও। সকালের দিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি…
Read More
দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

দুর্নীতি নিয়ে চাপের পরিস্থিতির মাঝেই আজ দিল্লি যাচ্ছেন মমতা

রাজ্য জুড়ে টালমাটাল পরিস্থিতি। এই পরিস্থিতিতে পূর্বেই ঘোষিত হয়েছিল রাজধানী জাবেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ বৃহস্পতিবার দিল্লি সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের এই সফরে রয়েছে একাধিক কর্মসূচি। দলীয় সূত্রে খবর আজ বিকেল চারটে নাগাদ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের দিল্লির মহাদেব রোডের বাসভবনে লোকসভা ও রাজ্যসভার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। বৈঠকে থাকতে পারেন দলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার বিকেলের ওই বৈঠক শেষে দলীয় সাংসদদের জন্য চা চক্রেরও আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৭ অগস্ট দিল্লিতে নীতি আয়োগের বৈঠক রয়েছে। প্রথা মতো এই বৈঠকের সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে নীতি আয়োগের বৈঠকে…
Read More
মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

মন্ত্রিত্বপদ ও দলীয় পদের পর এবার বেহালার সমস্ত পুজো কমিটি থেকে অপসারিত পার্থ

চারিদিক দিয়ে দুর্নীতিতে জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এক এক করে সমস্ত খোয়াতে হচ্ছে তাকে৷ শনির দশা যেন চেপে বসেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপর। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব পদ ও দলীয় পদ থেকে বাদ পড়েছেন। এবার কলকাতার বিভিন্ন পুজো কমিটি থেকে অপসারিত করা হলো প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পরেই তার সাথে দূরত্ব বাড়িয়েছিল তার নিজের দল। এবার সেই ধারাই বজায় রাখল বেহালার বিভিন্ন দুর্গা পূজা কমিটিগুলি। বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে দুর্গাপুজোর সংখ্যা কম করে ২০০ টি। তার মধ্যে ৭৫ শতাংশ…
Read More
এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

এবার মধ্যপ্রদেশে উদ্ধার কয়েক লক্ষ টাকা

কলকাতার পর এবার মধ্যপ্রদেশে৷ থরে থরে সাজানো টাকা৷ চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়িতে নোটের পাহাড় দেখে চোখ কপালে মধ্যপ্রদেশ সরকারের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর৷ মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক ওই করণিকের বাড়ি থেকে উদ্ধার হয় ৮৫ লক্ষ টাকা৷ একটি বেআইনি সম্পত্তি সংক্রান্ত মামলার তদন্তে তল্লাশি চালাচ্ছিল ইওডব্লিউ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যপ্রদেশ সরকারের বেতনভুক চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দেন ইওডব্লিউ আধিকারিকরা৷ সেখান থেকেই এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেন তাঁরা। নগদ উদ্ধার হতেই অসুস্থ হয়ে পড়েন অভিযুক্ত করণিক কেশওয়ানি৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থতার কারণে এখনও কেশওয়ানিকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি ইওডব্লিউ আধিকারিকরা৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর।…
Read More