12
Jul
সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেছেন তিনি। বিধায়কের পরে কি এবার সাংসদরাও সঙ্গ ছাড়ছেন উদ্ধব ঠাকরের? সম্প্রতি উদ্ধবের বাসভবন মাতোশ্রীতে অনুষ্ঠিত একটি বৈঠকে সাংসদদের অনুপস্থিতির সংখ্যা এই প্রশ্নই উসকে দিয়েছে। জানা যাচ্ছে, মহারারষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধার ঠাকরে সম্প্রতি তাঁর বাসভবন মাতোশ্রীতে শিবসেনার সংসদে নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন। সমস্যার সূত্রপাত সেখানেই। উদ্ধব ঠাকরের ডাকা ওই বৈঠকে মাত্র ছয় জন সাংসদ উপস্থিত ছিলেন। এদিকে লোকসভায় শিবসেনার মোট সাংসদসংখ্যা ১৯ জন। ফলে এই অনুপস্থিতির কারণ হিসেবে মনে করা হচ্ছে শিন্ডের নেতৃত্বে বিধায়কদের বিদ্রোহের পর এবার শিবসেনার বেশ কিছু সাংসদও ওই একই পথে হাঁটতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত দলীয় তরফে কিছুই স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে ওই বৈঠকে কেন এতজন সাংসদ অনুপস্থিত তাও এখনো স্পষ্ট নয়।…
