26
Mar
অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ রাশিয়ার সেনা অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা ইউক্রেন৷ পুতিন বাহিনীর লাগাতার গোলাবর্ষণে জ্বলছে আগুন৷ বিশ্ব নেতারা যুদ্ধ নিয়ে বড় বড় ভাষণ দিয়ে চলেছেন৷ কিন্তু, প্রকৃতপক্ষে যুদ্ধের ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে৷ সেই কথারই প্রমাণ মিলল রাষ্ট্রপুঞ্জের পরিসংখ্যানে। রাষ্ট্রপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি জানিয়েছে, গত সাড়ে তিন সপ্তাহে ভিটে মাটি ফেলে ইউক্রেন ছেড়েছেন ১ কোটি মানুষ৷ তাঁরা আশ্রয় নিয়েছেন পড়শি দেশে৷ আবার পুতিন বাহিনীর হামলার মুখে বেঘোরে মরতে হয়েছে কয়েক হাজার মানুষকে৷ রেহাই পায়নি শিশুরাও৷ গ্রান্ডির কথায়, “নিরপরাধ নাগরিকদের নিজেদের ভিটে-মাটি ছেড়ে পড়শি দেশে আশ্রয় নিতে হয়েছে৷ তাঁদের এই দুর্ভোগের দায় নিতে হবে যদ্ধকামীদেরই। ইউক্রেনে…
