15
Mar
আবার একবার চিন্তা বাড়ছে করোনা সংক্রমণ নিয়ে৷ তৃতীয় ঢেউ সামাল দিয়ে পরিস্থিতি কিছুটা থিতু হতেই ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা৷ ব্রিটেনে ফের একটু একটু করে বাড়তে শুরু করেছে সংক্রমণ৷ ‘অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স’ (ONS)-এর তথ্য অনুযায়ী, ব্রিটেনে এই মুহূর্তে প্রতি ২৫ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত৷ ক্রমশ পরিস্থিতি খারাপ হচ্ছে স্কটল্যান্ডে৷ এই মুহূর্তে স্কটল্যান্ডে প্রতি ১৮ জনের মধ্যে ১ জন করোনা আক্রান্ত৷ কোভিড পরিস্থিতি মাথাচাড়া দেওয়ার পর থেকে এতটা ভয়াবহ পরিস্থিতি প্রত্যক্ষ করেনি ব্রিটেন৷ বিশেষজ্ঞরা বলছেন, করোনার বাড়বাড়ন্তের পিছনে থাকতে পারে ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BA.2৷ ONS বলছে, এখনও করোনার এই বাড়বাড়ন্তের কারণ নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়৷ এর…
