15
Feb
বাবা-মা ও সন্তানদের সবচেয়ে ভালো অফার করতে ভারতের স্যান্ডউইচ প্রজন্ম মনে করে তারা নিজের ভবিষ্যতের জন্য অপ্রস্তুত। এডেলওয়েইস লাইফ ইনস্যুওরেন্স সমীক্ষা দেখিয়েছে ৬০% রেসপন্ডেন্ট মেনে নিয়েছে, আমি কত সঞ্চয় বা বিনিয়োগ করছি সেটা কোনো ব্যাপার নয়, আমি মনে করি এটা কখনো ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়। স্যান্ডউইচ প্রজন্মকে নির্ধারণ করা হয় একজন ব্যক্তি রূপে যার বয়স ৩৫-৫৪ বছরের মধ্যে, যারা আর্থিকভাবে দুটি নির্ভরশীল প্রজন্মকে সাহায্য করে - তাদের বয়স্ক বাবা-মা এবং সন্তান। ইউগভ-এর সঙ্গে এই বিমা সংস্থা, ৪০০৫ জনের মধ্যে সমীক্ষা চালিয়েছে, ১২ শহর জুড়ে এই বয়সিদের মধ্যে যাতে তাদের মনোভাব, বিশ্বাস এবং আর্থিক প্রস্তুতির স্তর বোঝা যায়। এডেলওয়েইস লাইফ ইনস্যুওরেন্সের…
