17
Jan
পেনাং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন ব্যুরো (পিসিইবি) ‘পেনাং রোড-শো টু ইন্ডিয়া ২০২৫’- এর ৮ম সংস্করণ আয়োজন করতে পেরে রোমাঞ্চিত। এই রোড-শো ১৩ থেকে ২০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক উদ্যোগটি কখনোই বাদ পড়েনি, এমনকী কোভিড-১৯ অতিমারির সময়ও টানা দুই বছর ধরে ভার্চুয়ালি এই রোড-শো অনুষ্ঠিত হয়েছে। এই রোড-শো ভারতীয় বাজারের সঙ্গে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পেনাংয়ের পর্যটন এবং ব্যবসায়িক ক্ষেত্রের অগ্রণী প্রতিষ্ঠান পিসিইবির প্রতিশ্রুতির প্রতিফলন। এই বছরের "ডিসকভার পেনাং" রোড-শো চারটি প্রধান ভারতীয় শহর ঘুরবে, সেগুলি হল: মুম্বাই (১৩ জানুয়ারি), নয়াদিল্লি (১৫ জানুয়ারি), কলকাতা (১৭ জানুয়ারি) এবং চেন্নাই (২০ জানুয়ারি)। প্রতিটি গন্তব্যে প্রায় ২০০ জন…
