25
Jun
হিন্দুস্তান কপার লিমিটেড (এইচসিএল), ইতিমধ্যেই চিলির রাষ্ট্রায়ত্ত কপার খনন সংস্থা, কোডেলকো (CODELCO) (Corporación Nacional del Cobre)-এর সাথে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক সাক্ষর করেছে। এর মূল উদ্দেশ্য হল অনুসন্ধান, খনন এবং খনিজ সম্পদ পরিশোধন সংক্রান্ত সেরা পদ্ধতি ও অভিজ্ঞতা ভাগ করে, কর্মীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়িয়ে তোলা, যা ভারতে অনুষ্ঠিত এই ধরণের প্রথম উদ্যোগ। এই উদ্যোগের আওতায় নতুন দিল্লিতে চিলির কোডেলকো-এর একটি অভিজ্ঞ প্রতিনিধিদল এসে উপস্থিত হয়েছে, যারা তিন সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত এইচসিএলের সমস্ত ইউনিট ও কার্যালয়গুলি ঘুরে দেখবেন। সফরটি চলাকালীন, উভয় কোম্পানি জ্ঞান বিনিময় ও কার্যকর সহযোগিতার মাধ্যমে মূল্য সংযোজনের সম্ভাবনা অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে। চিলি…
