19
Sep
রোজকার খাওয়াদাওয়ায় মিনিকেট চালের ভাত বাঙালির পেট তো ভরায়ই, তবে সপ্তাহে অন্তত একদিন একটু ভাল চালের স্বাদে ডুব দিতে চায় অনেকেই। আর ভাল চাল মানেই তো বাসমতী — সেই দীর্ঘ দানার চাল, যার ঘ্রাণেই অর্ধেক খাওয়া সেরে যায়! তবে অনেকেই অভিযোগ করেন, বাসমতীর ভাত যতই নিয়ম মেনে রান্না হোক না কেন, সেই কাঙ্ক্ষিত সুবাস যেন উধাও! রান্নার দোষ নয়, বলছেন রন্ধনশিল্পীরা — সমস্যার গোড়ায় রয়েছে চাল ধোয়ার পদ্ধতি। বিশেষজ্ঞদের মতে, চাল ধোয়ার উপরই নির্ভর করে ভাতের স্বাদ, গন্ধ এবং টেক্সচার। বারবার ধুলে যেমন চালের প্রাকৃতিক সুবাস হারিয়ে যায়, তেমনই তার পুষ্টিগুণও কমে। বেশি ধুলে চাল চটচটে হয়ে যেতে পারে বলেও…
