Durgasree Mitra

869 Posts
দুই মাসের জন্য বন্ধ রাজগঞ্জের সিমেন্ট কারখানা, বিপাকে ৮০ শ্রমিক! তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ

দুই মাসের জন্য বন্ধ রাজগঞ্জের সিমেন্ট কারখানা, বিপাকে ৮০ শ্রমিক! তৃণমূল শ্রমিক সংগঠনের বিক্ষোভ

দুই মাসের জন্য কার্যত বন্ধ করে দেওয়া হল রাজগঞ্জের একটি সিমেন্ট কারখানা। মালিকপক্ষের এই হঠাৎ সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে প্রায় ৮০ জন স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের কপালে। কারখানার তরফে একটি নোটিশে জানানো হয়েছে,“ব্যবসায়িক সহযোগী তাদের সঙ্গে চুক্তি বাতিল করায় সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।” তবে মালিকপক্ষের এই সিদ্ধান্তে রাজি নয় শ্রমিকরা। সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র নেতৃত্বে কারখানার গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়ে শ্রমিকেরা। বিক্ষোভে উপস্থিত ছিলো তৃণমূল শ্রমিক সংগঠনে-র জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে, সলেমান মহম্মদ, রাজগঞ্জ ব্লক সভাপতি শ্রমিক সংগঠনের সভাপতি তপন দে জানান, “হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া অমানবিক। শ্রমিকরা পরিবার নিয়ে বিপাকে পড়েছে। অন্তত এই…
Read More
অরণ্যে ইতিহাসের-স্মারক! কোথায় গেলে দেখতে পাবেন রাজ আমলের স্থাপত্যকীর্তি?

অরণ্যে ইতিহাসের-স্মারক! কোথায় গেলে দেখতে পাবেন রাজ আমলের স্থাপত্যকীর্তি?

বাঘের ডেরা হিসাবেই পরিচিত এই জায়গা। অসংখ্য বন্যপ্রাণের নিবিড় আশ্রয় যে গহীন অরণ্য, সেখানেই ইতিহাসের স্মারক হয়ে দাঁড়িয়ে প্রাচীন সুবিশাল দুর্গ। ভারতের নানা প্রান্তেই অরণ্যের গভীরে রয়েছে এমন ইতিহাসের খোঁজ। একসময় যে অরণ্য ছিল রাজরাজড়াদের শিকারক্ষেত্র এখন তা-ই পরিণত হয়েছে বন্যপ্রাণের নির্ভয় বিচরণক্ষেত্রে। যার উদ্দেশ্যই হল, বন্যপ্রাণের বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা। এমনই তিন ঠিকানা রয়েছে ভারতে, যেখানে রয়েছে পুরোনো দুর্গও। বান্ধবগড় দুর্গ। ছবি: সংগৃহীত। বান্ধবগড় দুর্গ: মধ্যপ্রদেশের এ অরণ্যের খ্যাতি বাঘের জন্য। উমারিয়া জেলায় বান্ধবগড় জাতীয় উদ্যান লেপার্ড, চিতল, স্পটেড ডিয়ার, ঢোল, গউর, সম্বর, নীলগাই, হায়না, ফোর হর্ন অ্যান্টিলোপ-সহ অজস্র বন্যপ্রাণী এবং কয়েকশো প্রজাতির পাখির আবাসস্থল। এই জঙ্গলেই অবস্থিত প্রাচীন…
Read More
আন্তর্জাতিক স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভে স্তব্ধ প্রায় ২ হাজার ভারতীয় ট্রাক

আন্তর্জাতিক স্থলবন্দরে ভারতীয় ট্রাকচালকদের বিক্ষোভে স্তব্ধ প্রায় ২ হাজার ভারতীয় ট্রাক

ভারতীয় ট্রাকচালকদের বঞ্চনার অভিযোগ তুলে ফুলবাড়ী সীমান্তে বিক্ষোভে ট্রাক চালক ও মালিককেরা। উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার বাংলাদেশে স্থলপথে আমদানি বন্ধ রাখে, যার পরোক্ষ প্রভাব পড়েছে ট্রান্সপোর্ট ব্যবসায়। অপরদিকে, বাংলাদেশও কিছু ক্ষেত্রে ভারতীয় পণ্য নিতে অনীহা দেখিয়েছে। তারা ভুটান থেকে পণ্য নিচ্ছে। ফুলবাড়ি বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চতুর্দশীয় বাণিজ্য চলে। নেপাল, ভুটান, ভারত - বাংলাদেশ এই পথে আমদানি রপ্তানি করে। অনেকদিন থেকেই ভুটানের ট্রাক প্রতিদিন ভারতের ভূখণ্ড ব্যবহার করে পাথর বোঝাই করে বাংলাদেশে প্রবেশ করে। ভুটানের ক্ষেত্রে বাণিজ্য বিশেষ ছাড় রয়েছে। এতেই ভারতীয় ব্যবসায়ী ট্রাক চালক মালিক আয় নেই বললেই চলে। ফলে আর্থিক সংকটে ভুগছেন ভারতীয় ট্রাক মালিক ও চালক পরিবারগুলি। এরোই…
Read More
তুফানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু, শোকের ছায়া জায়গীর চিলাখানায়

তুফানগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃ*ত্যু, শোকের ছায়া জায়গীর চিলাখানায়

চিলাখানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিকাশ সরকার (৩৫)। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ গ্রাম পঞ্চায়েতের জায়গীর চিলাখানা এলাকায়। জানা গিয়েছে, রবিবার রাতে বাড়ির বৈদ্যুতিক সংযোগে গোলযোগ দেখা দেওয়ায় নিজেই মেইন সুইচ মেরামতের চেষ্টা করেন বিকাশবাবু। সেই সময়েই হঠাৎ তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং ছিটকে পড়ে যান মাটিতে। পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ তাঁকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার জেরে শোকের ছায়া নেমে…
Read More
এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! ১৫৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ফুকেতে

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক! ১৫৬ জন যাত্রী নিয়ে জরুরি অবতরণ ফুকেতে

এয়ার ইন্ডিয়ার পরিষেবায় ফের ধাক্কা। বৃহস্পতিবার আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জন যাত্রীর মৃত্যুর পর, তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই আরও একটি আতঙ্কজনক ঘটনা সামনে এলো। শুক্রবার থাইল্যান্ডের ফুকেত থেকে দিল্লি আসার পথে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা থাকার হুমকির জেরে মাঝ আকাশে আতঙ্ক ছড়ায়, শেষমেশ জরুরি অবতরণ করাতে হয় ফুকেত বিমানবন্দরে। জানা যায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর AI-379 সকালেই ফুকেত থেকে নয়াদিল্লির উদ্দেশে উড়েছিল। কিন্তু যাত্রাপথে বিমানে বোমা রয়েছে বলে হুমকি আসে। সেই অনুযায়ী, পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানের গতি ঘুরিয়ে ফের ফুকেত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানে থাকা ১৫৬ জন যাত্রীকে দ্রুত নামিয়ে আনা হয় ও বিমানবন্দরের পক্ষ…
Read More
শুরু হচ্ছে বন্যপ্রাণীর প্রজনন ঋতু, ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

শুরু হচ্ছে বন্যপ্রাণীর প্রজনন ঋতু, ৩ মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল

ডুয়ার্সের সংরক্ষিত জঙ্গলে শুরু হতে চলেছে তিন মাসের নিষেধাজ্ঞা। আগামী ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালির মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বনদফতরের পক্ষ থেকে। এই সময়টি বন্যপ্রাণী থেকে শুরু করে জঙ্গলের নানা কিট-পতঙ্গের প্রজনন ঋতু হিসেবেই পরিচিত। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণীকূলের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই প্রতিবছর এই সময় জঙ্গলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। গোরুমারা অভয়ারণ্যের ডিএফও দ্বীজাপ্রতীম সেন জানিয়েছে, “এই তিন মাসে জঙ্গল বন্ধ রাখার মূল উদ্দেশ্য জঙ্গলের পুনর্জীবন ও বন্যপ্রাণীদের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। তাই এই সময় হাতি সাফারি,…
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ঘিরে বালুরঘাট ভাগাড় পরিদর্শনে সুডা প্রতিনিধি দল

শহরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার বালুরঘাট ট্রেঞ্চিং গ্রাউন্ড পরিদর্শনে সুডা (SUDA)-র এক উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সুডা'র ডিরেক্টর। সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, এমসিআইসি মহেশ পারেখ, পৌর প্রশাসক বিপুল কান্তি ঘোষ, অনজ সরকার সহ অন্যান্য পৌর আধিকারিকরা। ভাগাড়ে পৌরসভার তরফে গৃহীত বিভিন্ন বর্জ্য নিষ্পত্তির ব্যবস্থা ও তার বাস্তবায়নের খুঁটিনাটি খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। শহরের স্বাস্থ্য পরিষেবা ও সামাজিক দায়বদ্ধতা প্রকল্প হিসেবে বালুরঘাট জেলা হাসপাতালে পরিচালিত মা ক্যান্টিন-ও পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে সুডা প্রতিনিধি দল সূত্রে জানানো হয়, ভাগাড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অগ্রগতি সন্তোষজনক। শহরবাসীর স্বার্থে এই ধরনের প্রকল্পে সুডা…
Read More
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের নির্দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুর্ঘটনাস্থল পরিদর্শন, তদন্তের নির্দেশ

বৃহস্পতিবার বিমান দুর্ঘটনার পর শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে পৌঁছান। তিনি সরাসরি দুর্ঘটনাস্থলে যান ও গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় প্রশাসন ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তিনি দুর্ঘটনার কারণ, উদ্ধার কাজ সহ ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য নেন। প্রধানমন্ত্রী শোকপ্রকাশ করে জানান, নিহতদের পরিবারের পাশে সর্বদা থাকবে কেন্দ্র সরকার। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন তিনি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে উদ্ধারকাজ প্রায় সম্পন্ন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে কাজ শুরু করেছে।
Read More
কাজের চাপ সামলেও শান্ত থাকবেন কিভাবে? পরামর্শ দিলেন মাধুরীর স্বামী

কাজের চাপ সামলেও শান্ত থাকবেন কিভাবে? পরামর্শ দিলেন মাধুরীর স্বামী

আধুনিক সমাজে কর্মব্যস্ততার দরুন মানুষের মধ্যে ক্লান্তির পরিমাণ বাড়ছে। কাজের চাপের মধ্যেই মনকে শান্ত না রাখতে পারলে একাগ্রতা নষ্ট হয়। বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী শ্রীরাম নেনে হার্টের চিকিৎসক। পেশাগত কারণেই তাঁরও ব্যস্ততা রয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে মনকে শান্ত রাখার পাঠ শিখিয়েছেন শ্রীরাম। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘ঝড়ের মধ্যেও শান্ত থাকুন। চাপের মাঝে শান্ত থাকা কঠিন। কিন্তু সেটা পারলে সব কিছুই বদলে যায়।’’ শ্রীরামের কথায়,‘‘ঝড়ের মধ্যেও ধ্যানস্থ থাকতে হবে।’’ অপারেশন থিয়েটারে শ্রীরামের সঙ্গী নাকি তাঁকে বলেছিলেন, ‘‘মনের মধ্যে ঝড় উঠলে তার অভিমুখ নির্ধারণ নিজেকেই ঠিক করতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘হয়তো বুঝতে পারছি, মনের ভিতরটা পুড়ে…
Read More
পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

পর্যাপ্ত বাথরুম না থাকায় ছাত্রী ভর্তিতে বিপাকে স্কুল কর্তৃপক্ষ, ক্ষোভ অভিভাবকদের

ছাত্রীদের জন্য পর্যাপ্ত বাথরুম ও শ্রেণিকক্ষের অভাবে বিপাকে পড়েছে বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়। ফলে একাদশ শ্রেণিতে নতুন ছাত্রী ভর্তি কার্যত বন্ধ রাখতে বাধ্য হয়েছে স্কুল কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবক মহল। জানা গেছে, বিদ্যালয়ে ছাত্রদের জন্য বাথরুমের পর্যাপ্ত ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য সেই সুযোগ দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। এমনকি শিক্ষিকাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচাগার। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এই বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।…
Read More
তীব্র গরমে স্বস্তি! জলের ফোয়ারা বসাল হনুমান মন্দির কমিটি

তীব্র গরমে স্বস্তি! জলের ফোয়ারা বসাল হনুমান মন্দির কমিটি

চলমান তীব্র গরমে নাজেহাল অবস্থায় উত্তরবঙ্গবাসী। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার সহ গোটা উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে চলেছে প্রবল দাবদাহ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সাময়িক স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ডালপট্টি হনুমান মন্দির কর্তৃপক্ষ। বাজারে আসা জনসাধারণের সুবিধার্থে হনুমান মন্দিরের পক্ষ থেকে বাজারের মধ্যে একটি জলের ফোয়ারা বসানো হয়। বিশেষত ভবানীগঞ্জ বাজার কোচবিহারের অন্যতম ব্যস্ততম এলাকা হওয়ায়, প্রতিদিন প্রচুর মানুষ এখানে আসে। গ্রীষ্মের দাবদাহে হাঁসফাঁস করা সেই সমস্ত মানুষজন যাতে কিছুটা স্বস্তি পান, সেই উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্দির কমিটি সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও বাজারে আসা ক্রেতারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। অনেকেই বলছেন, "এই তীব্র…
Read More
চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত কলাবাড়ি চা বাগান, বন দফতরের খাঁচায় বন্দি চিতা

চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত কলাবাড়ি চা বাগান, বন দফতরের খাঁচায় বন্দি চিতা

অবশেষে চিতা বাঘের আতঙ্ক থেকে মুক্ত হল কলাবাড়ি চা বাগানের শ্রমিক মহল্লা। বৃহস্পতিবার সকালে বন দফতরের পাতা খাঁচায় বন্দি হল এক পূর্ণবয়স্ক চিতা বাঘ। গত কয়েক সপ্তাহ ধরে বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছিল ওই চিতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চিতা বাঘটি নিয়মিতভাবে চা শ্রমিক মহল্লার গৃহপালিত পশু, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণীর উপর হামলা চালিয়ে আসছিল। দিনের বেলাতেও তার দেখা মিলছিল, ফলে শ্রমিকরা চা বাগানে কাজে যেতে ভয় পাচ্ছিলো। বিষয়টি বন দফতরের নজরে আসতেই এলাকায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। অবশেষে বৃহস্পতিবার ভোরে বন দফতরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচায় বন্দি হয়…
Read More
আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

আত্রেয়ী নদীতে ডুবে অষ্টম শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

দক্ষিণ দিনাজপুর জেলার মেঘাচ্ছন্ন হয়ে উঠল এক মর্মান্তিক ঘটনায়। আত্রেয়ী নদীতে ডুবে মৃত্যু হলো অষ্টম শ্রেণির ছাত্র বিজয় রায়ের। শোকের ছায়া গোটা এলাকায়। জানা যায়, বিজয় বন্ধুদের সঙ্গে নদীর ধারে খেলতে গিয়ে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায়। সে সাঁতার না জানায় দ্রুত স্রোতে তলিয়ে যায়। ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও তল্লাশি অভিযান শুরু করে। উদ্ধার করা হয় বিজয়ের নিথর দেহ। এই দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন নদীর ধারে নিরাপত্তার ঘাটতি নিয়ে। তাঁরা জানান, বহুবার আবেদন করা সত্ত্বেও নদীর ধারে কোনও প্রকার সতর্কতা বোর্ড বা প্রতিরক্ষামূলক ব্যারিকেড নেই।
Read More
লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর

লোকালয়ের থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর

লোকালয়ে বিশাল অজগর দেখা মিললো রাতের বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকার বেরুবাগ নদীর ধারে। প্রথমে স্থানীয় বাসিন্দারা দেখতে পান প্রায় ১২ ফুট দীর্ঘ অজগর। বিশাল আকৃতির অজগরটি দেখে আতঙ্ক ছড়াই। খবর দেওয়া হয় বনদপ্তরে। মরাঘাট রেঞ্জের খট্টিমারি বিটের বনকর্মীরা ঘটনাস্থলে এসে অজগরটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণের পর অজগরটিকে গভীর জঙ্গলের ছেড়ে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার অজগর ধরা পড়েছে এই এলাকায়। গবাদি পশু ও হাঁস-মুরগি খেয়ে ফেলায় বহু পরিবার ক্ষতির মুখে করতে হয়েছে তাদের। তাঁদের অনুমান, খট্টিমারি জঙ্গল থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে এই বিশাল সরীসৃপরা। তবে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার হওয়াতে…
Read More