editor

11195 Posts
জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা

জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে ঢিলেমি, ধীর গতিতে কাজ হওয়ায় ঘটছে দুর্ঘটনা। যার জেরে বৃহস্পতিবার সকালে চাঁচল - হরিশ্চন্দ্রপুর ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ শেষমেষ ট্রাফিক ওসির আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অবরোধকারীরা। উল্লেখ্য, ঠিক তিন বছর আগে শুরু হয় ৮১ নম্বর জাতীয় সড়কের কাজ। কিন্তু দীর্ঘদিন ধরে নানান টালবাহানার কারণে খুবই ধীরগতিতে চলছে চাঁচল-হরিশ্চন্দ্রপুর রাস্তা সম্প্রসারণের কাজ। এবড়ো-খেবড়ো রাস্তা থাকার কারণে ঘটছে দুর্ঘটনা। চরম ভোগান্তির শিকার হচ্ছেন পথচলতি সাধারণ মানুষ। রাস্তা বেহাল থাকার জেরে দু দিন আগে হরিশ্চন্দ্রপুর থেকে আসা একটি পাথরবোঝাই লরি উলটে দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে জখম হন গাড়ির চালক এবং খালাসী।…
Read More
রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছে শিক্ষক যৌথমঞ্চ

জলপাইগুড়ি 12ই জুলাই কমিটির নেতৃত্বে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এক প্রকার বঞ্চনার অভিযোগ তুলে জেলা শাসকের দ্বারস্থ হতে চলেছেন কর্মচারী শিক্ষকদের যৌথমঞ্চ। জলপাইগুড়ি প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করে একথা নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক বিপ্লব ঝা জানান, রাজ্যের প্রায় ৩১ টি সংগঠন একসঙ্গে এই লড়াইয়ে যোগ দিচ্ছেন, রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং জেলাশাসকের দপ্তরে অনুরুপ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
Read More
রাজ্য সড়কের আর্থিক বরাদ্দ বাড়াতে আশাবাদী জনগন থেকে পঞ্চায়েত

রাজ্য সড়কের আর্থিক বরাদ্দ বাড়াতে আশাবাদী জনগন থেকে পঞ্চায়েত

বাজেটে বেড়েছে, বরাদ্দ ঘোষণা হয়েছে রাস্তাশ্রীর, ভোটের আগেই আসায় বুক বাঁধছে গ্রামীণ এলাকায় জনগন থেকে পঞ্চায়েত। বুধবার বিধানসভায় পেশ হয়েছে ২৩- ২৪ অর্থ বর্ষের বাজেট, অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি গ্রামীণ এলাকা সহ রাজ্য সড়কের জন্য বেড়েছে আর্থিক বরাদ্দ। এদিকে বহু সময় ধরে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন গ্রামের পথ ঘাটের বেহাল দশায় বিশেষ করে বর্ষার সময় ল্যেজে গোবরে অবস্থা হয় পথচলতি সাধারণ মানুষের। তবে এবারের বাজেটে রাস্তাশ্রীর মতো উৎসাহ বাঞ্জক প্রকল্প ঘোষণা এবং রাস্তা নির্মাণ ও সংস্কারের জন্য অধীক অর্থ বরাদ্দ হওয়ায় খুশি জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সভাপতি সুচেতা কর। বাজেট প্রসঙ্গে তিনি জানান, পঞ্চায়েত ভোটের আগেই গ্রামের বহু রাস্তার…
Read More
ভরা বাজারে দুই ষাঁড়ের তাণ্ডব

ভরা বাজারে দুই ষাঁড়ের তাণ্ডব

ভরা বাজারে হঠাৎই দুই ষাঁড়ের তাণ্ডব। যার জেরে ভেঙ্গে চুরমার হয়ে গেল পরপর ছয়টি অস্থায়ী সবজির দোকান। দুই ষাঁড়ের লড়াইয়ের মাঝে পড়ে তিন মহিলা সহ জখম হয়েছেন পাঁচজন। ষাঁড়ের তান্ডব থেকে বাঁচতে বাজারের মধ্যেই ক্রেতা- বিক্রেতারা ছোটাছুটি শুরু করে দেন। বৃহস্পতিবার সকালে রীতিমতো হুলস্থুল কান্ড বেঁধে যায় মালদা শহরের ১৩ নম্বর ওয়ার্ডের পুড়াটুলি সদরঘাট বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত পাঁচ জনের মধ্যে রিতা কুন্ডু (৫৫), প্রতিমা কুন্ডু (৪৫) সহ ৩ জন মহিলা এদের কারোর হাত ভেঙেছে, কারোর মাথা ফেটেছে, আবার কারোর পা ভেঙেছে। বাকি দুইজন কানু কুন্ডু এবং সুদেব মন্ডল গুরুতর জখম হয়েছেন । এরা প্রত্যেকেই সবজি বিক্রেতা।…
Read More
বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

বিজেপির কর্মী সভা শুরুর আগেই দলীয় কর্মীদের ভয়-ভীতি ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দিনহাটা দুই নম্বর ব্লকের বামনহাট ২ গ্রাম পঞ্চায়েতের কালমাটি এলাকায় বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণে আহত হয় বিজেপির ২৬ মন্ডল সহ সভাপতি গজেন চন্দ্র বর্মন, অভিজিৎ বর্মন সহ বেশ কয়েকজন। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। এই ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের বলেই পাল্টা অভিযোগ আনা হয়েছে। বিজেপির ২৬ মন্ডল সভাপতি কমল চন্দ্র বর্মন জানান, কালমাটি এলাকায় দলের সম্মেলন ছিল। প্রশাসনের অনুমতি নিয়ে এই সম্মেলনের দিন তারিখ ঠিক হয়। সেইমতো দলের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা সম্মেলন স্থলে আসতে…
Read More
মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইউটিবার অমিত মন্ডল

মর্মান্তিক দুর্ঘটনার শিকার ইউটিবার অমিত মন্ডল

বুধবার পশ্চিমবঙ্গের ফ্রেজারগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বিখ্যাত ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ অমিত মন্ডল। খবরে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি যখন ঘটে ২২ বছর বয়সী ওই যুবক তার দুই বন্ধুর সাথে একটি স্কুটারে যাচ্ছিলেন। গুরুতর জখম অবস্থায় অমিতকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকদের সকল চেষ্টা করেও বাঁচানো যায়নি এই ইউটিউবারকে। বুধবার সকালে তিনি মারা যান। তার মর্মান্তিক মৃত্যুতে অমিতের হাজার হাজার ভক্ত গভীরভাবে শোকাহত। নিজেকে কখনই বিশেষভাবে সক্ষম বলে মনে করেননি তিনি। কখনোই চাইনি এটা তার পরিচয় হোক। ইউটিউবে অমিতের সাবস্ক্রাইবার সংখ্যা…
Read More
নদী যেখানে মা (বই রিভিউ)

নদী যেখানে মা (বই রিভিউ)

ডাক্তার মফিজুল ইসলাম মান্টু পেশায় চিকিৎসক। কর্মসূত্রে বেশ কয়েক বছর কাটিয়েছেন ইরানে। ঘুরে বেড়িয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ। তবুও ভুলে যাননি নিজের নদী মাতৃক দেশ বাংলাদেশকে। ঠিক যেভাবে মাকে হৃদয়ে রেখেছেন। ঠিক একইভাবে দেশকেও তিনি রেখেছেন হৃদয়ে। কুসংস্কারে বিরুদ্ধে, শান্তির পক্ষে এবং অতি অবশ্যই অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের জন্য প্রতিনিয়ত লড়াই করছেন জারা। তাদের উতসর্গ করেছেন তার এই কাব্যগ্রন্থটি। তার উদার মানসিকতার ছবি ধরা দেয় এই কাব্যগ্রন্থের কবিতায়। নদীর পাড়ের এক সবুজ গাঁয়ের মেয়ে ছিলেন তার মা। আজ মা নেই। কিন্তু আছে নদীর পাড়ে তার মায়ের গ্রামটি। তাই সেই সবুজ গাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা নদীটি দেখে তিনি লেখেন ‘নদী যখন…
Read More
গঙ্গা ভাঙ্গন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ও ক্ষতিপুরনের দাবিতে পদযাত্রা

গঙ্গা ভাঙ্গন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন ও ক্ষতিপুরনের দাবিতে পদযাত্রা

গঙ্গা ভাঙ্গন ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন, ক্ষতিপুরন, চরের জমি অনলাইন রেকর্ড এবং ভাঙ্গন রোধের বিজ্ঞানসম্মত কার্যকরি ব্যবস্থাগ্রহন সহ বিভিন্ন দাবিতে গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির তরফে পদযাএা। বুধবার দুপুর নাগাদ মানিকচকের ভুতনী গঙ্গাধরটোলা এলাকা থেকে পদযাএাটি শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন গঙ্গা ভাঙ্গন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্য নিখিল বোস সহ অনান্যরা। জানা গেছে, বিগত বর্ষার মরশুমে মালদার মানিকচকের ভুতনী কালটন টোলা ও কেশবপুর এলাকায়, বীরনগর এবং মুর্শিদাবাদ এলাকায় ভয়াবহ গঙ্গা ভাঙ্গন হয়। গঙ্গার গ্রাসে তলিয়ে যায় বসতবাড়ি সহ শিক্ষা প্রতিষ্ঠান। এই ভাঙ্গন ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে ভুতনী থেকে পদযাএা শুরু হয়। পায়ে হেঁটে ২১ শে ফেব্রুয়ারি ফারাক্কায় ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছে…
Read More
দারিয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুনের ঘটনায় চাঞ্চল্য

দারিয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুনের ঘটনায় চাঞ্চল্য

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোর নিউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বড়োসড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গোটা বাস স্ট্যান্ডটি। গতকাল রাতে দারিয়ে থাকা একটি বাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কর্মী প্রথমে আগুন দেখতে পান। দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
Read More
বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ন’দিনব্যাপী কর্মশালার আয়োজন

বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ন’দিনব্যাপী কর্মশালার আয়োজন

পাহাড়ে বনাঞ্চল এলাকায় বসবাসকারী বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে ন'দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করলো গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের বনদপ্তর। বুধবার শিলিগুড়ির শালবাড়ি এলাকার একটি হোটেলে এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন GTA চিফ এক্সিকিউটিভ অনিত থাপা। আজ থেকে এই কর্মশালা শুরু হয়েছে চলবে ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত। জানা গিয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলার বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী প্রায় ১৫০ জন যুবক যুবতী এই কর্মশালায় অংশগ্রহণ করেছে। এখানে কম্পিউটার, হসপিটালিটি, বিউটিফিকেশন কোর্স, হস্তশিল্প, ফুড প্রসেসিং ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
Read More
দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত ! শিলিগুড়িতে অভিযান পুরনিগমের

দখল হয়ে যাচ্ছে শিলিগুড়ির ফুটপাত ! শিলিগুড়িতে অভিযান পুরনিগমের

শিলিগুড়ি শহরের ফুটপাত থেকে শুরু করে রাস্তা দখল হয়ে যাচ্ছে প্রতিনিয়ত৷ অবশেষে দেরীতে হলেও ফের একবার শিলিগুড়িতে ফুটপাত দখলমুক্ত করতে সচেষ্ট হলো শিলিগুড়ি পুরনিগম৷ বুধবার শিলিগুড়ির হাসপাতাল মোড়, কাছারি রোড দখলমুক্ত করতে অভিযানে নামলো পুরনিগম৷ এদিন পুলিশের উপস্থিতিতে অভিযানে নামে শিলিগুড়ি পুরনিগম৷ শিলিগুড়ি জেলা হাসপাতালের সামনে বহুদিন ধরেই ফুটপাত দখল করে দোকান বসছে৷ এর আগেও সেখানে দোকানগুলি সরিয়ে দেওয়া হয়৷ কিন্তু ফের দোকানগুলি বসে যায়৷ কিছুদিন আগে রোগী কল্যাণ সমিতির বৈঠকে এসেও মেয়র গৌতম দেব বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ এরপরই বুধবার হাসপাতালের সামনে দোকানগুলি সরিয়ে দেওয়ার পাশাপাশি বেশকিছু দোকান পুরনিগমের তরফে ভেঙে দেওয়া হয়েছে৷ এছাড়াও কাছারি রোডে রাস্তার দুপাশে…
Read More
দারিয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুন

দারিয়ে থাকা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসে আগুন

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার ডিপোর নিউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যার ফলে বড়োসড়ো অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গোটা বাস স্ট্যান্ডটি। গতকাল রাতে দারিয়ে থাকা একটি বাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এক কর্মী প্রথমে আগুন দেখতে পান। দমকলে খবর দেওয়া হলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
Read More
সরকারি ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে

সরকারি ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে

সরকারি বাস ও বেসরকারি বাস নিয়ে বিভ্রান্তি যাত্রীদের মধ্যে। সরকারি বাসের আদলে রং করা হচ্ছে বেসরকারি বাসে। গৌড়বঙ্গ জুড়ে বেসরকারি বাসে দেখা যাছে সরকারি বাসের আদলের রং। আরতার জেরে যাত্রীরা বিভ্রান্তির মধ্যে পড়ছেন। যাত্রীদের মধ্যে অধিকাংশ সরকারি বাস ভেবে বেসরকারি বাসে চেপে বসছেন। বাস কিছুটা যাওয়ার পর যাত্রীদের ভুল ভাঙছে। যাত্রীদের অভিযোগ সরকারি বাসের বিশেষ করে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের রং নকল করে বেসরকারি বাসে করা হচ্ছে। পাশাপাশি বাসে লেখা হচ্ছে NB, NBSTG, লেখা দেখে অনেক যাত্রীরা সরকার বাস ভেবে ফেলছেন। যাত্রীরা বলছেন বেসরকারি বাস তাদের কালারের মতন হোক সরকারি বাস সরকারি কালারের মত হোক। পরিবহন কর্মীরা জানান পরিস্থিতি…
Read More
দুঃস্থদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল পুলওয়ামার  শহীদদের

দুঃস্থদের বস্ত্র বিতরণের মধ্যে দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হল পুলওয়ামার শহীদদের

পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত প্যাটন ট্যাংকের সামনে শহীদ দিবস পালন করা হয়।এদিন সকাল দশটা নাগাদ প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন এবং তার সাথে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এই শহীদ দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে কিছু চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও এই শহীদ দিবসে দুস্থ কুড়ি জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
Read More