28
Feb
শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারংবার৷ নবম-দশম শ্রেণিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলাকারীদের অভিযোগ ছিল, ২০১৬ সালে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়৷ কিন্তু ওই পরীক্ষাতে না বসেই চাকরি পেয়ে গিয়েছেন অনেকে৷ অন্যদিকে, চাকরির পরীক্ষায় পাশ করা মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগ করা হয়নি। এই মামলাতেই সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ২০১৬ সালে রাজ্যের নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে স্কুল স্কুল সার্ভিস কমিশন৷ কিন্তু মামলাকারীর অভিযোগ, নবম এবং দশম শ্রেণীতে এমন দুজন শিক্ষক নিয়োগ করা হয়েছে যাঁরা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেই বসেননি৷ চূড়ান্ত মেধাতালিকাতেও তাঁদের নাম নেই৷ তাহলে কীসের ভিত্তিতে ওই দু’জন প্রার্থীকে নিয়োগ…
