25
Feb
একের পর এক হাজিরা এরাচ্ছেন তিনি। গরুপাচার কাণ্ডে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল। শুক্রবার সকালে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু এদিনও হাজিরা দিলেন না অনুব্রত৷ তবে তিনি নিজে না এলেও তাঁর হয়ে আইনজীবী এসে পৌঁছলেন নিজাম প্যালেসে। গত মাসে দু’বার অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ যদিও সেবার ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করা হয়েছিল তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে৷ কিন্তু অসুস্থতার ওজরে হাজিরা এড়ান তিনি৷ এরপরেই গ্রেফতারি থেকে রক্ষা কবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি৷ তাঁর সেই আবেদন মঞ্জুরও করে কলকাতা হাই কোর্ট। জানিয়ে দেওয়া হয়, হাই কোর্টের নির্দেশ ছাড়া অনুব্রতকে গ্রেফতার করা…
