editor

10324 Posts
আসামের জোড়হাটে,অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রথম ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রীন হাইড্রোজেন প্ল্যান্ট

আসামের জোড়হাটে,অয়েল ইন্ডিয়া লিমিটেডের প্রথম ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রীন হাইড্রোজেন প্ল্যান্ট

অয়েল ইন্ডিয়া লিমিটেড আসামের জোরহাটে সবুজ হাইড্রোজেন তৈরির জন্য একটি প্ল্যান্ট স্থাপন করছে। কোম্পানি জানিয়েছে যে," জোরহাটে তারা তাদের পাম্প স্টেশন-৩-এ ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নিয়েছে।" কোম্পানি্র একটি বিবৃতিতে বলা হয়েছে,"আসামের প্ল্যান্টটি এইএম প্রযুক্তি ব্যবহার করে সবুজ হাইড্রোজেন তৈরি করবে, যা দেশের প্রথম এই ধরণের প্রকল্প ।" প্রকল্পের ‘ভূমিপূজন’ উপলক্ষে ডিরেক্টর(অপারেশনস)পঙ্কজ কুমার গোস্বামী বলেন, বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে উৎপাদিত হাইড্রোজেন গ্যাসের সঙ্গে,প্রাকৃতিক গ্যাসের  মিশ্রণ করা হবে। শক্তির পরিচ্ছন্ন রূপ হিসাবে বিবেচিত হাইড্রোজেন,ক্রমবর্ধমান শক্তির চাহিদা পূরণের জন্য বিশ্বজুড়ে সর্বশেষ ফোকাস এলাকা হচ্ছে। সবুজ হাইড্রোজেন- জলের ইলেক্ট্রোলাইসিস থেকে তৈরি হয় হাইড্রোজেন। বায়োমাস-ভিত্তিক হাইড্রোজেন উৎপাদন প্রযুক্তিগুলিও সবুজ বিভাগের অধীনে…
Read More
একের পর এক করোনা আক্রান্ত সোনু, রাজ-শুভশ্রী, সানা

একের পর এক করোনা আক্রান্ত সোনু, রাজ-শুভশ্রী, সানা

আরো একবার নতুন বছরের শুরুতে ত্রাস বাড়ছে করোনা সংক্রমণের৷ আক্রান্ত হচ্ছেন একের পর এক৷ বাবার পর এবার মেয়ে৷ এবার করোনা পজেটিভ সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়৷ আজই করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে তাঁর৷ ডবল ডোজ নেওয়া সত্ত্বেও করোনা আক্রান্ত হয়েছেন সানা৷ গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছোট কাকা, খুরতুতো ভাই ও ভ্রাতৃবধূ করোনা আক্রান্ত হয়েছেন৷ গতকালের পর ফের করোনার হানা বেহালার বীরেনরায় রোডের বাড়িতে৷ করোনা আক্রান্ত হলেন সানা তবে মৃদু উপসর্গ থাকায় হোম আইসোলেশনেই রয়েছেন সৌরভ-কন্যা৷ চিকিৎসক সপ্তর্ষি বাসুর পরামর্শে তাঁর চিকিৎসা চলছে৷ সানার হালকা জ্বর রয়েছে বলে জানা গিয়েছে৷ তাঁর শারীরিক অবস্থা গুরুতর নয় বলেই খবর৷ এদিকে ডবল ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন…
Read More
করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

করোনা আবহে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

রাজ্য জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণের সংখ্যায় চিন্তিত রাজ্য সরকার। চিকিৎসকরা ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে করোনা তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। এই সময় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তবে চিন্তা বেশি দুঃস্থদের নিয়ে। কী ভাবে সহায়তা পাবেন তারা, কী ভাবে হবে খাবারের জোগান? এই সমস্যা সমাধানে উদ্যোগ নিল নবান্ন। সিদ্ধান গ্রহণ করা হয়েছে যে, দুঃস্থদের বাড়ি বাড়ি গিয়ে খাবার দিয়ে আসা হবে। এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবারই সব জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। এখন প্রশ্ন হল, কী খাবারের ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। জানা গিয়েছে, মূলত প্যাকেটজাত খাবার পাঠানো হবে দুঃস্থদের জন্য। তাতে…
Read More
সর্বত্রই করোনা সংক্রমণ তার থাবা ফেলছে

সর্বত্রই করোনা সংক্রমণ তার থাবা ফেলছে

বিগত এক মাসের সোসাটির পর ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা৷ করোনার প্রদুর্ভাব ক্রমশ বাড়তে শুরু করেছে৷ জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন চিকিৎসক, নার্সরা৷ ভাইরাস থাবা বসিয়েছে ন্যাশনাল মেডিক্যাল কলেজের হস্টেলেও৷ সংক্রমণের জেরে হোস্টেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷ পড়ুয়াদের হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দিলেন হাসপাতালের অধ্যক্ষ৷ প্রসঙ্গত, সোমবার পর্যন্ত ন্যাশনাল মেডিক্যাল কলেজের হোস্টেলে ৯১ জন আবাসিক চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত৷ করোনা আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়তে শুরু করেছে৷ করোনার আঁতুর ঘরে পরিণত হয়েছে মেডিক্যাল কলেজের হোস্টেল৷ ফলে হোস্টেল বন্ধ করা ছাড়া আর কোনও উপায় ছিল না বলেই হাসপাতাল সূত্রে খবর৷ হাসপাতালের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে,…
Read More
একলাফে অনেকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

একলাফে অনেকটা বাড়লো রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা

ইতি মধ্যেই চারদিকে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশংকা হচ্ছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫০ শতাংশ। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৯ হাজার ০৯৩ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৬ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৭৫৯ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১ হাজার ৩৯১ জন। ফলে গোটা রাজ্য জুড়ে মোট…
Read More
বন্ধ হচ্ছে না দুয়ারে রেশন প্রকল্প

বন্ধ হচ্ছে না দুয়ারে রেশন প্রকল্প

আরো একবার পড়তে চলেছে করোনা সংক্রমণের প্রকোপ৷ ইতিমধ্যেই করোনা সংক্রমণকে বাগে আনতে রাজ্য জুড়ে জারি হয়েছে একাধিক কড়া বিধিনিষেধ৷ এই মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে বাতিল করা হয়েছে ‘দুয়ারে সরকার’ শিবির৷ এমতাবস্থায় আপাতত ‘দুয়ারে রেশন’ প্রকল্প স্থগিত রাখার আবেদন জানিয়েছিলেন রেশন ডিলাররা৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে রাজ্য সরকার৷ দুয়ারে রেশন প্রকল্পকে ‘অত্যাবশ্যকীয়’ বলে উল্লেখ করা হয়েছে৷ তাই কোভিড পরিস্থিতিতে কোনও ভাবেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প বাতিল করা হবে না৷ সেই সঙ্গে রেশন কার্ডে বায়োমেট্রিক লিংকের কাজেও বিধিনিষেধ থাকছে না বলে জানানো হয়েছে৷   এই বিষয়ে খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি বলেন, ‘‘এর আগে যখন লকডাউন হয়েছিল, তখনও রেশন পরিষেবা বন্ধ করা…
Read More
রেকর্ড হারে বেড়েছে বেকারত্বের সংখ্যা

রেকর্ড হারে বেড়েছে বেকারত্বের সংখ্যা

বিগত দু বছর সময় ধরে কারণে সংক্রমনের কোপে লকডাউন হয়েছে একাধিকবার৷ যতবারই দেশে সংক্রমণ মাথাচাড়া দিয়েছে ততবারই শুরু হয়েছিল লকডাউন৷ যার ধাক্কায় কাজ হারিয়েছিলেন লাখো মানুষ৷ সঙ্গীন হয়ে উঠেছিল অর্থনৈতিক অবস্থা৷ পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয়৷ প্রথম ধাক্কা সামলাতে না সামলাতেই এসেছিল দ্বিতীয় ঢেউ৷ আর এবার শুরু হয়ে গিয়েছে তৃতীয় ঢেউয়ের ধাক্কা৷ কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থার যে বিশেষ পরিবর্তন হয়নি তা স্পষ্ট হয়ে গেল বেকারত্বের পরিসংখ্যানে৷ ২০২১-এর ডিসেম্বরে দেশে বেকারত্বের হার ৭.৯ শতাংশ। যা গত চার মাসের মধ্যে ছিল সর্বোচ্চ।  গত অগাস্ট মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছিল ৮.৩ শতাংশ। পরবর্তী ৩ মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ডিসেম্বরে ফের…
Read More
ধীরে ধীরে বহু সংখ্যক চিকিৎসক আক্রান্ত হচ্ছে করোনা সংক্রমণে

ধীরে ধীরে বহু সংখ্যক চিকিৎসক আক্রান্ত হচ্ছে করোনা সংক্রমণে

নতুন বছরের শুরুতে সব আশায় জল ঢেলে আবার ঊর্ধমুখী করোনা সংক্রমণ। নয়া বছর পড়তে না পড়তেই করোনা ভাইরাস নিয়ে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত বছরের ডিসেম্বর নাম থেকে যে আশঙ্কার আবহ তৈরি হয়েছিল এখন তা-ই ক্রমশ বাড়তে শুরু করেছে। দেশের কোভিড পরিস্থিতি আবার আগের পর্যায়ে ফিরে যাওয়ার উপক্রম হয়েছে কারণ দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। একই রকম হাল পশ্চিমবঙ্গের। এখানেই বিগত কয়েক দিন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সংক্রমণে লাগাম টানতে কড়া বিধিনিষেধ আবার লাগু করেছে সরকার। কিন্তু যা হওয়ার তা হয়তো হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি যে, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সঙ্কটের মুখে চলে আসার…
Read More
গোয়ায় কি নিজের শক্তি বিস্তৃত করতে পারবে মুখ্যমন্ত্রী

গোয়ায় কি নিজের শক্তি বিস্তৃত করতে পারবে মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে নিজের সকি বিস্তৃত তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার বিধানসভা নির্বাচন জেতার পর অন্য বিজেপি শাসিত রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় পুরভোতে লড়ে ফেলেছে তারা, যদিও তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে লড়াই যে তারা চালিয়ে যাবে তা আগেই জানিয়েছেন ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতে গোয়া নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু সেখানেও কিছু কি করতে পারবে তৃণমূল? ভোটের ফল কেমন হতে পারে সেখানে? তার ইঙ্গিত মিলছে সমীক্ষায়। সমীক্ষা দাবি করছে যে, গোয়ায় তেমন কিছুই সুবিধা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বরং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ভাল ফল করতে পারে…
Read More
বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে অফিস হাজিরা নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের তরফে

বাড়তে থাকা করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে অফিস হাজিরা নিয়ে নয়া নির্দেশ কেন্দ্রের তরফে

দেশ জুড়ে বাড়তে থাকা করোনা সংক্রমণকে রোধ করার একমাত্র উপায় কররা বিধিনিষেধ৷ এই মুহূর্তে দেশে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ৷ সংক্রমণের হার উদ্বেগ বাড়াতে শুরু করেছে৷ তৃতীয় ঢেউের সঙ্গে মোবাকিলা করতে আংশিক লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে অনেক রাজ্যই। সংক্রমণ রুখতে ইতিমধ্যেই কর্মীদের বায়োমেট্রিক হাজিরার প্রক্রিয়া বন্ধ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এবার আন্ডার-সেক্রেটারি বা তা নিচু পদে থাকা সরকারি কর্মীদের উপস্থিতির হার ৫০ শতাংশ করার নির্দেশিকা জারি করা হল৷  অফিসে ভিড় কমাতে কর্মীদের উপস্থিতি হার ৫০ শতাংশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বিশেষ ভাবে সক্ষম এবং গর্ভবতী মহিলাদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। কোনও কর্মী যদি কন্টেইনমেন্ট জোনে বসবাস করেন, সেটাও জানাতে…
Read More
করোনা সংক্রমণে আক্রান্ত হলেন কেজরিওয়াল

করোনা সংক্রমণে আক্রান্ত হলেন কেজরিওয়াল

আরো একবার করোনা সংক্রমনের কবলে পড়ছেন একের পর এক বড়ো মাপের মানুষ৷ ধীরে ধীরে আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা যোগী৷ রাজ্যে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরেই কোভিড আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত রয়েছেন নিভৃতবাসে৷ মঙ্গলবার সকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, ‘‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন এবং আইসোলেশনে থাকুন।’’ উল্লেখ্য, গতকালই নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার…
Read More
আসন্ন গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি

আসন্ন গঙ্গাসাগর মেলা বন্ধের দাবি

চলতি বছরের শুরুতেই আসন্ন গঙ্গাসাগর মেলা। বাড়তে থাকা করোনা সংক্রমণের মাঝেই আগামী ৬ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা হওয়ার কথা রয়েছে। কিন্তু এই মেলাকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। পরশু অর্থাৎ বুধবার প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি। মামলা দায়ের করে দাবি করা হয়েছে, মেলায় মানা হচ্ছে না করোনা বিধি। একই সঙ্গে, বিভিন্ন রাজ্য থেকে আগত পুণ্যার্থীদের মধ্যে কোন রকম শারীরিক বা সামাজিক দূরত্ব বজায় থাকছে না। এই মামলা করেছেন চিকিৎসক অভিনন্দন মণ্ডল। কিছুদিন আগেই মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে তিনদিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি বলেন, গঙ্গাসাগরও বাংলার একটা বড় উৎসব৷…
Read More
৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

৩১ জানুয়ারী পর্যন্ত, মুম্বাই-এর স্কুলগুলি ১ থেকে ৯ এবং ১১ শ্রেণীর জন্য বন্ধ থাকবে।

মুম্বাইতে ক্রমবর্ধমান কোভিড-১৯ মামলার কারণে, সোমবার নাগরিক সংস্থা, ১ থেকে ৯ শ্রেণী পর্যন্ত এবং ১১ শ্রেণী পর্যন্ত ৩১ জানুয়ারি পর্যন্ত সমস্ত মাধ্যমের স্কুলগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বীএমসি বলেছে, ক্লাস ১০ এবং ১২ এর ছাত্রদের এই সিদ্ধান্ত থেকে বাদ দেওয়া হয়েছে, যার অর্থ তারা ব্যক্তিগতভাবে স্কুলে যেতে পারবে। ১ থেকে ৯ এবং ১১ এর শিক্ষার্থীদের জন্য ক্লাসগুলি আগের নির্দেশ অনুসারে অনলাইন মোডে চলবে, এটি বলেছে। ইতিমধ্যে,১৫ থেকে ১৮ বছর বয়সীদের জন্য টিকা অভিযানের প্রথম দিনে, বীএমসি বুলেটিন অনুসারে, মুম্বাইতে ৬,১১৫ জন শিশুকে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকা দেওয়া হয়েছিল। বুলেটিন অনুসারে, এর মধ্যে ৪,৮০৬ টি কিশোরকে বিএমসি পরিচালিত কেন্দ্রে, ১৪৮ জনকে…
Read More
রাজ্যে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা

রাজ্যে ঊর্দ্ধমুখী করোনা সংক্রমণের সংখ্যা

কারণে সংক্রমনের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা সত্যি করে ঊর্দ্ধমুখী রাজ্যে আক্রান্তের সংখ্যা। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছে বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা বাগে আসবে না তাও স্পষ্ট। কারণ বছরের শেষে লাগামছাড়া ভিড় দেখা গিয়েছে সব জায়গায়। আর কলকাতার সংক্রমণও বিরাট বৃদ্ধি পেয়েছে তাই আশঙ্কা এখনই চলে যাচ্ছে না। আজও বাংলার কোভিড গ্রাফ উপরের দিকেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে আজ আক্রান্ত হয়েছে ৬ হাজার ০৭৮ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ১৩ জনের। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৮০১ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ১…
Read More