06
Apr
কংগ্রেসের রাজত্বকালে একসময় নেতা-নেত্রী মাথায় দেখতে পাওয়া যেত গান্ধী টুপি। তবে বর্তমানে এখন সেসব অতীত। বর্ষীয়ান নেতা ছাড়া কাউকেই এখন আর গান্ধী টুপি পরতে দেখা যায় না। তাই এবার সেই সুযোগ কাজে লাগিয়ে বিজেপিতে ফিরে আসছে গেরুয়া রঙের গান্ধী টুপির সংস্কৃতি । সম্প্রতি চার রাজ্যে জয়ের পরে গুজরাত সফরে গিয়ে ওই টুপি পরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই দল সিদ্ধান্ত নিয়েছে, দলীয় কর্মীদের একাত্ম করতে প্রথমে সব সাংসদদের, তার পরে রাজ্য স্তরে বিধায়ক ও নেতা-কর্মীদের ওই টুপি পড়ানো হবে। তাই এদিন বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে দেখা মেলে দলীয় প্রতীক পদ্মের ছবি এবং টুপির সামনে লেখা ইংরেজি বা দেবনগরীতে লেখা রয়েছে বিজেপি…
