09
Mar
করোনা সংক্রমণের আবহে শুরু হয়েছে পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা নিয়ে রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামীকাল দুপুর ২টোর মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রিভিউ কমিটির হবে সকাল ১১টায়৷ ওই বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সহ বাকি প্রয়োজনীয় তথ্য হলফনামায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ করেছে পর্যদ৷ সেই কারণেই সংবেদনশীল এলাকাগুলিকে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে৷ আর ইন্টারনেট বন্ধ রাখার এই সিদ্ধান্তেই আপত্তি তুলেছেন অনেকে৷ ইন্টারনেট বন্ধ থাকার জেরে ব্যাঙ্কিং পরিষেবা সহ অন্যান্য ক্ষেত্রে নানা সমস্যা হবে বলে দাবি করা…
