editor

10324 Posts
মহালয়ার সকালে প্রতিবাদী কলরব বালুরঘাটে

মহালয়ার সকালে প্রতিবাদী কলরব বালুরঘাটে

আরজিকর ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন চলছেই। পিতৃপক্ষের শেষে মাতৃ পক্ষের শুরুতে মহালয়ার পুণ্য তিথিতে দুর্গা সাজিয়ে, ঢাক শাঁখ বাজিয়ে কাদম্বিনী বিচারের দাবিতে মিছিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। বালুরঘাট থানা মোড় থেকে মিছিল শুরু করে বালুঘাট শহর পরিক্রমা করে বালুরঘাট হাই স্কুল মাঠে এসে প্রতিবাদ মিছিল শেষ হয়। কালো পোশাক পড়ে "উৎসবেও আছি, আন্দোলনে আছি" এই বার্তা নিয়েই জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে হয় এদিনের প্রতিবাদ মিছিল।
Read More
বোনাসের দাবিতে চা শ্রমিকের বনধ পাহাড়ে

বোনাসের দাবিতে চা শ্রমিকের বনধ পাহাড়ে

রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে। তারই মাঝে ২০শতাংশ বোনাসের দাবিতে সোমবার ১২ঘন্টা বনধ পাহাড়ে। বনধ ডেকেছে আটটি চা শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ৷ বনধের সমর্থনে এদিন সকাল থেকেই পথে নেমেছেন চা শ্রমিকেরা।শ্রমিক সংগঠনের সদস্যদের পাশাপাশি চা শ্রমিকেরা রোহিনী টোলগেট সংলগ্ন এলাকায় পিকেটিং-এ শামিল হন। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে শ্লোগান তোলেন তারা।সংগঠনের তরফে জানানো হয়, আগামীকাল থেকে প্রতিটি কারখানার সামনে কর্মবিরতি পালন সহ বিক্ষোভ দেখানো হবে। এদিকে বনধের জেরে রোহিনী টোলগেটের দুই প্রান্তে পর্যটকদের গাড়ির লাইন পড়ে যায়৷ পিকেটারদের কথায়, চা বাগান শ্রমিকদের সমস্যা পর্যটকদেরও জানা প্রয়োজন। স্বাভাবিকভাবেই পাহাড়ে বেড়াতে এসে বিপাকে পর্যটকরা।…
Read More
ইংলিশবাজারে বিধায়কের বিরুদ্ধে হাঁটু জলে নেমে বিক্ষোভ, মহিলাদের

ইংলিশবাজারে বিধায়কের বিরুদ্ধে হাঁটু জলে নেমে বিক্ষোভ, মহিলাদের

হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। সঙ্গে স্লোগান " বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে" । মালদার ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের মহদিপুর গ্রাম পঞ্চায়েতের কলোনী এলাকার ঘটনা। আজ সকালে মহিলারা হাঁটু জলে নেমে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান সেইসঙ্গে বিজেপি বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটা পেটা করা হবে বলে স্লোগান তুলেন। স্থানীয় মহিলাদের অভিযোগ, আজ প্রায় দুমাস হয়ে গেল। এলাকায় এখনো হাঁটু জল‌। ভোটে জেতার পর বিজেপি বিধায়ক একবারও এলাকায় আসেনি। সামনেই দুর্গাপুজো। ফলে চরম সমস্যায় পড়েছেন তারা। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী প্রশান্ত দাস জানান, গত লোকসভা ভোটেই দেখা পাওয়া গিয়েছিল ইংলিশ বাজারের বিজেপি বিধায়ককে। ভোট চাইতে এলাকায়…
Read More
রেল ওভারব্রিজের দাবি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা

রেল ওভারব্রিজের দাবি নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা

ঝুঁকিপুর্ণ রেল লাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেলকর্মীরা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায়। বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। গ্রামবাসীদের অভিযোগ, বোয়ালদাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চকগোবিন্দ সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর ও বালুরঘাটে যাতায়াতের জন্য এই রেল লাইনটিই তাঁদের যাতায়াতের একমাত্র পথ। প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেললাইনের উপর দিয়েই স্কুল ছাত্রছাত্রী, বৃদ্ধ-বৃদ্ধা, রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। যে লেভেল ক্রসিংটি সম্পুর্ন রুপে বন্ধ হলে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে। বিকল্প প্রায় আট কিলোমিটার ঘুরপথে…
Read More
গোদরেজ এগ্রোভেট নতুন হেল্পলাইন পরিষেবা চালু করেছে “হ্যালো গোদরেজ”

গোদরেজ এগ্রোভেট নতুন হেল্পলাইন পরিষেবা চালু করেছে “হ্যালো গোদরেজ”

ভারতের বৃহত্তম বহুমুখী খাদ্য ও কৃষিপণ্যের কনগ্লোমারেট গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, সম্প্রতি লঞ্চ করল ‘হ্যালো গোদরেজ’। এটি একটি বহুভাষিক কৃষি পরামর্শ হেল্পলাইন, যা ফোন কলের মাধ্যমে ফসলের সুরক্ষার জন্যে রিয়েল-টাইমে বিশেষজ্ঞের সমাধান জোগাবে। কৃষকরা দেশজুড়ে আটটি আঞ্চলিক ভাষায় এই পরিষেবার নাগাল পাবেন – হিন্দি, মারাঠি, কন্নড়, তেলুগু, তামিল, বাংলা, পাঞ্জাবি ও ইংরিজি। কোম্পানি চেষ্টা করছে কৃষকদের যখন দরকার তখনই জমিতে গিয়ে অথবা কলের মাধ্যমে তাঁদের পাশে থেকে এবং সহায়তা করে কৃষি উৎপাদন বাড়াতে। এই উদ্যোগ তারই অঙ্গ। এই উদ্যোগ সম্পর্কে বলরাম সিং যাদব, ম্যানেজিং ডিরেক্টর, গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড, বললেন “আমরা গোদরেজ অ্যাগ্রোভেটে যা যা করি সবকিছুর কেন্দ্রে আছে কৃষক পরিবারগুলোর উন্নতি…
Read More
ভূতনির তিনটি অঞ্চলে জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ

ভূতনির তিনটি অঞ্চলে জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ

দেড় মাস ধরে ভূতনির তিনটি অঞ্চল জলবন্দী প্রায় এক লক্ষ মানুষ। দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারিদিকে মায়ের পূজো নিয়ে সাজো সাজো রব পুজো আরো কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পূজা উদ্যোক্তারা এদিকে ভুটনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম। মানিকচকের ভুতনির দামোদর টোলা পূজা মণ্ডপ গুলি জলের তলায়। গত বছর হিসাবে ভূতনির তিনটি অঞ্চলে বারোয়ারী পূজা সহ মোট ২৯ টি পূজা হয়। এর মধ্যে ২২ টি পুজো সার্বজনীন। পূজা নিয়ে মেতে থাকে ভূত নিবাসী কিন্তু এইবারে কিভাবে পূজা হবে পূজা কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে, ভূতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মোট দশটি…
Read More
টানা বৃষ্টিতে জলমগ্ন বাগডোগরার এশিয়ান হাইওয়ে, ক্ষুব্ধ গাড়ি চালকরা

টানা বৃষ্টিতে জলমগ্ন বাগডোগরার এশিয়ান হাইওয়ে, ক্ষুব্ধ গাড়ি চালকরা

টানা বৃষ্টিতে রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল! এতেই জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ি মহকুমার বাগডোগরার এশিয়ান হাইওয়ে জাতীয় সড়ক! বাগডোগরা বিহার মোড়ে জাতীয় সড়ক যেন নদীতে পরিণত হয়েছে। রাস্তার উপর দিয়ে ব‌ইছে জল, জল থৈ থৈ অবস্থায় চলছে যানবাহন। নিকাশীনালা পরিস্কার না করায় এই জল জমেছে বলে অভিযোগ গাড়ি চালকদের! ফলে জাতীয় সড়ক কতৃপক্ষের ওপর ক্ষুব্ধ গাড়ি চালকরা৷ এদিকে আবহাওয়া অফিস অনুযায়ী বৃষ্টি বাড়লে জল আরো বাড়বে। এমনিতেই টানা ২ দিনের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। আরও বৃষ্টি হলে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গও প্লাবিত হওয়ার আশঙ্কা। অন্যদিকে টানা বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ফলে যানচলাচল সাময়িক ব্যহত হয়েছে। সিকিমের পাশাাপশি…
Read More
শিক্ষা দপ্তরের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন

শিক্ষা দপ্তরের নির্দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিশু সংসদ নির্বাচন

প্রাথমিক বিদ্যালয়ে রাজনীতি! বিষয়টা ঠিক তেমন নয়, শিক্ষা দপ্তরের নির্দেশ মেনে মালদা শহরের ললিত মোহন শ্যাম মোহিনী প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো শিশু সংসদ নির্বাচন। নির্বাচনের নিয়ম মেনেই, বিদ্যালয়ের ক্ষুদে ছাত্ররা লাইনে দাড়িয়ে ভোট দিয়ে বেছে নিলেন তাদের পছন্দের প্রার্থীকে। তাদের ভোটেই নির্বাচিত হবে বিদ্যালয়ের আগামী প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, ক্রীড়া মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। আগামীতে যারা বিদ্যালয়ের শিক্ষকদের সাহায্যে, বিদ্যালয়ের মিড ডে মিল, পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে। প্রয়োজনে কোন গুরুত্বপূর্ণ বিষয়, অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বৈঠক। সেখানে মন্ত্রীরা ছাড়াও উপস্থিত থাকবেন প্রতিটি দপ্তরের চারজন করে প্রতিনিধি। কোন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পর তারা, সেগুলি প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রয়োজনে কর্তৃপক্ষের…
Read More
পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেফতার ১২

পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা পুলিশের, গ্রেফতার ১২

পুজোর মুখে হাওড়া শহরে অবৈধ জুয়ার ঠেকে হানা দিয়ে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে হাওড়া গোয়েন্দা পুলিশের দল সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবে হানা দিয়ে হাতেনাতে ১২ জনকে গ্রেফতার করে। বুধবার এদের হাওড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, সাঁতরাগাছির শিব শক্তি ক্লাবের ঘরে জুয়ার ঠেকে হানা দিয়ে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা দল ১২ জনকে গ্রেপ্তার করে এবং বোর্ডের নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা বাজেয়াপ্ত করে। গ্রেফতার করা হয় ত্রিদিব দে (৪৯), সারতাজ খান (৬১), শেখ ইসমাইল (৫১), সিরাজ শেখ (৪৯), আর. মহেশ রাও (৩৮), রাজেতি শিবা (৩৪), সুরেশ পাসওয়ান (৪০), শঙ্কর রঘুবংশী (৬০), পরমেশ্বর লাল…
Read More
ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে ইকোনমিক্সের ভীতি দূর করতে একাধিক পদক্ষেপ গ্রহণ প্রফেসরের

ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে ইকোনমিক্সের ভীতি দূর করতে একাধিক পদক্ষেপ গ্রহণ প্রফেসরের

ইকোনোমিকসে ডক্টরেট করে বালুরঘাট কলেজে বর্তমানে পড়াচ্ছেন জোতি কুমারী শর্মা । উনি মূলত কোচবিহারের বাসিন্দা। কর্মসূত্রে বর্তমানে তিনি বালুরঘাট কলেজের ইকোনমিকের প্রফেসর। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে ইকোনমিক্সের প্রতি ভীতি দূর করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি-ছাত্রীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলায় এই প্রফেসারের মূল লক্ষ বলে জানান। শুধু তাই নয় বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাতেও সাবলীল হবার বার্তা দেন। এর ফলে বিশ্বের সঙ্গে সহজেই যোগাযোগ স্থাপন করতে পারবে ছাত্রছাত্রীরা। তাই শুধু বাংলাতে নয় ইংরেজিতেও শাবলিল হবার আহ্বান জানান। তাছাড়া ছাত্রছাত্রীদের যেকোনো ধরনের মোটিভেশন এর ক্ষেত্রেও তিনি সজাগ থাকবেন বলে জানিয়েছে। আর এইভাবে অর্থনীতির ছাত্র-ছাত্রীরা দেশের ভবিষ্যতে পরিণত…
Read More
একাধিক মন্ডপ পরিদর্শন করছেন পুলিশ কমিশনার

একাধিক মন্ডপ পরিদর্শন করছেন পুলিশ কমিশনার

নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা সরোজমিন করলেন হাওড়ার পুলিশ কমিশনার সহ পুলিশের পদস্থ আধিকারিকরা। মঙ্গলবার সকালে হাওড়া সেন্ট্রাল ও সাউথ ডিভিশনের অন্তর্গত বিভিন্ন থানা এলাকার পুজো প্যান্ডেল তাঁরা পরিদর্শন করেন। কথা বলেন পুজো উদ্যোক্তাদের সঙ্গে। এদিন ব্যাঁটরা, হাওড়া, চ্যাটার্জিহাট, দাসনগর, জগাছা, শিবপুর সহ কয়েকটি থানা এলাকার একাধিক মন্ডপ পরিদর্শন করা হয়। স্বামীজী স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল দিয়ে এদিনের পরিদর্শন শুরু হয়। মূলতঃ সরকার ও প্রশাসনের নিয়ম মেনে পুজো হচ্ছে কিনা তা দেখা হয়। এদিন স্বামীজী স্পোর্টিং ক্লাব, বেতড় সার্বজনীন দুর্গোৎসব সমিতি, মন্দিরতলা সাধারণ দুর্গোৎসব, নতুন পল্লী সার্বজনীন, জাতীয় সেবাদল, অন্নপূর্ণা ব্যায়াম সমিতি, ব্যাঁটরা নবীন সংঘ, ব্যাঁটরা মহিলা সংঘ, বালিটিকুরি…
Read More
চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে আন্দোলন

চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৈষম্য নিয়ে আন্দোলন

চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য সরকারি সুযোগ-সুবিধা এর দাবিতে আন্দোলনে নামলো পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতি। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত রাজ্য সরকারি কর্মচারী সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে। পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী সমিতির দাবি, যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে তাদের বেতন বৈষম্য দূরীকরণে সরকারকে ব্যবস্থা নিতে হবে। ২০২৪ সাল পর্যন্ত সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার দাবিতে এদিন জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয়।
Read More
‘আজ বিরাট বড় মিলন উৎসব হবে’, বললেন দিলীপ ঘোষ

‘আজ বিরাট বড় মিলন উৎসব হবে’, বললেন দিলীপ ঘোষ

গতকাল বর্ধমানের বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে মঙ্গলবার সাত সকালে বর্ধমান শহরে টাউন হলে প্রাতভ্রমণ ও চায়ে পে চর্চায় যোগ দিয়ে তৃণমূলের উদ্দেশ্যে তোপ দাগলেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, জামিন তো যে কেউ পেতেই পারে, এর আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও জামিন পেয়েছেন। দেশের মানুষ সবাই দেখেছে কি কি সম্পত্তি বেরিয়েছে। আমাদের দেশের বিচার ব্যবস্থা একটু লম্বা হয়, তথ্য-প্রমাণ দেখে কি সাজা হয় সেইটা দেখার জন্য আমরা একটু অপেক্ষা করব, বলে অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়ায় জানালেন তিনি। এখানেই তিনি থেমে থাকলেন না, মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি জানালেন, এবার পার্টি সার্টি হবে, বীরভূম…
Read More
বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর অবাঞ্চিত মন্তব্য

বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর অবাঞ্চিত মন্তব্য

আরজি কর কাণ্ড থেকে মানুষের নজর ঘোরাতে বন্যা কবলিত এলাকায় গিয়ে কেন্দ্রীয় সরকারকে বিরুদ্ধে অবাঞ্ছিত মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। আজ নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সাংবাদিকদের মুখোমুখি এমনি মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার তাকে এনজেপি স্টপশনে স্বাগত জানাতে যান ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জী, মাটিগাড়া-নকশালবারির বিধায়ক আনন্দময় বর্মণ, জেলা সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির একাধিক নেতা কর্মীরা। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ ইতিমধ্যে বিজেপি পক্ষ থেকে দিকে দিকে ত্রানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুধু তাই নয় ১০,০০০ ত্রিপল পাঠানো হচ্ছে বন্যা কবলিত এলাকায়।তবে বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী বারবার গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অবাঞ্ছিত…
Read More