editor

11195 Posts
অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ

আগামী মাসেই করোনা টিকা পাবেন শিশুরা। অর্থাৎ অগাস্টেই দেশে শুরু হতে চলেছে শিশুদের টিকাকরণ। জানা গিয়েছে, মঙ্গলবার BJP-র পার্লামেন্টারি কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। বিশেষজ্ঞদের মতে, করোনার শৃঙ্খল রুখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ হবে। তৃতীয় ঢেউ মোকাবিলার ক্ষেত্রেও শিশুদের টিকাকরণ অত্যন্ত আবশ্যিক বলে মনে করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই কেন্দ্র ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির চিকিৎসক এন কে অরোরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই ১২-১৮ বছরের জন্য টিকাকরণ শুরু হবে। ইতিমধ্যেই ট্রায়াল পর্ব শুরু করেছে জাইডাস ক্যাডিলা সংস্থা। ট্রায়াল চালাচ্ছে ভারত বায়োটেকও। AIIMS প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যেই শিশুদের উপর কোভ্যাক্সিনের ট্রায়াল পর্ব শেষ হবে। সে ক্ষেত্রে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিনেশন…
Read More
করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনা পজিটিভ ক্রুনাল পান্ডিয়া! পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ

করোনায় আক্রান্ত ক্রুনাল পান্ডিয়া। আর সেকারণেই পিছিয়ে গেল ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টি-২০ ম্যাচ। আজ সন্ধ্যাবেলা এই ম্যাচের আয়োজন হবার কথা ছিল। কিন্তু, তা একদিন পিছিয়ে দেওয়া হল। গোটা দলকেই আপাতত আইসোলেশনে পাঠানো হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার পরপর দুটো ম্যাচ আয়োজন করা হবে। আজকের ম্যাচ স্থগিত করা হলেও, নির্দিষ্ট সময়েই এই সিরিজ শেষ হবে। বৃহস্পতিবারই দেশে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেটা কয়েকদিন পিছিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার কারণে পৃথ্বী শ এবং সূর্যকুমার যাদবের উপরেও যথেষ্ট প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ডে ভারতীয় স্কোয়াডে এই দুই ব্যাটসম্যান যোগ দেওয়ার কথা রয়েছে। শ্রীলঙ্কা সফর শেষ হলেই ইংল্যান্ডের…
Read More
অধিবেশন চালাতে সহযোগিতা করুন’, ফোনে  সুদীপ-কে আর্জি  রাজনাথ-এর

অধিবেশন চালাতে সহযোগিতা করুন’, ফোনে সুদীপ-কে আর্জি রাজনাথ-এর

 গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও কৃষি আইন, Pegasus-সহ বিভিন্ন ইস্য়ুতে দফায় দফায় উত্তপ্ত সংসদ। বিরোধীদের হট্টগোলের জেরে গত সপ্তাহে বারবার অধিবেশন মুুলতুবি করে দিতে বাধ্য হন লোকসভা স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান। মঙ্গলবারও সেই একই চিত্র বজায় রাইল। এই দুই ইস্য়ুতে সরকারের অস্বস্তি বাড়াতে কোনও কসুর করছেন না বিরোধীরা। সব রকম ভাবে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা।
Read More
ভিড় বাড়ছে রবির কক্ষপথে

ভিড় বাড়ছে রবির কক্ষপথে

বামজামানায় কোচবিহারে শূন্য থেকে শুরু করে একসময় বিধায়ক সংখ্যা নয়ের মধ্যে আটে এসে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের। আর সেই অপ্রতিরোধ্য তৃণমূলের বিজয় রথ আটকে যায় বিগত ২০১৯ লোকসভায়। বিজেপির কাছে কোচবিহার লোকসভা আসনে পরাজিত হয় তৎকালীন জেলা সভাপতি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী। আর এরপরেই দলের জন্মলগ্ন থেকে দায়িত্বে থাকা জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের হাত ঘুরে জেলা সভাপতির দায়িত্ব বর্তমানে তুলনায় তরুণ ও নবীন নেতৃত্ব পার্থ প্রতীম রায়ের হাতে। তা সত্বেও বিগত বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে শাসকদল ভালো ফল করলেও করতে পারেনি কোচবিহারে। বিধায়ক সংখ্যা এসে দাড়িয়েছে সাকুল্যে দুইয়ে। দলের এই হতাশাব্যঞ্জক…
Read More
ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো  আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো আইএএস এর পর কলকাতা পুলিসের জালে ভুয়ো আইপিএস, উদ্ধার অস্ত্র, গ্রেফতার রক্ষী ও চালক

ভুয়ো টিকাকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছে ফেক আইএএস দেবাঞ্জন দেব। এবার কলকাতা পুলিসের জালে ফেক আইপিএস। ধৃতের নাম রাজর্ষি ভট্টাচার্য ওরফে বাবাই। বাজেয়াপ্ত নীলবাতি লাগানো গাড়ি। গ্রেফতার ধৃতের নিরাপত্তারক্ষী এবং গাড়ির চালকও।  ভুয়ো আইপিএস ও তার রক্ষীর থেকে মিলেছে অস্ত্র। সম্ভবত সেটির লাইসেন্স রয়েছে। ভুয়ো আইপিএসের থেকে মিলেছে রিভলভার। নিরপত্তা রক্ষীর থেকে মিলেছে একটি দামি পিস্তল। অভিযোগ, আইপিএস অফিসার পরিচয় দিয়ে নীল বাতি লাগানো গাড়ি নিয়ে দীর্ঘদিন ঘুরে বেরাত ধৃত ব্যক্তি। একাধিক ব্যক্তিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত। একবালপুরের এক ব্যবসায়ীকে ভুয়ো মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লক্ষ টাকা চওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিসের কাছে তার নামে অভিযোগ জমা পড়েছিল।…
Read More
স্বস্তি বাড়ল দেশে! ৩০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

স্বস্তি বাড়ল দেশে! ৩০ হাজারের নীচে দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

চলতি বছরে যেখানে দৈনিক সংক্রমণ ছুঁয়েছিল লাখের কোটা, সেখানে মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় রেকর্ড তৈরি। দৈনিক কোভিড সংক্রমণ কমল অনেকটাই। ৩০ হাজারের নীচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। এছাড়াও মৃত্যু হারেও অনেকটা স্বস্তি দেশে। একদিনে মৃত্যু হয়েছে ৪১৫ জনের।  গত ২৪ ঘণ্টায় করোনায় ভারতে আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৬৮৯ জন। গত ২৪ ঘন্টায় করোনা মৃত্যুর হার অনেকটাই কমায় স্বস্তি দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২ হাজার ৩৬৩ জন। দেশে করোনা হানায় প্রাণ গিয়েছে ৪ লক্ষ ২১ হাজার ৩৮২।  দেশে আক্রান্তের থেকে সুস্থতার সংখ্যা অনেকটাই স্বস্তিদায়ক। ১২৪ দিন পর করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষের…
Read More
শার্পের নতুন মাল্টিফাংশন প্রিন্টার

শার্পের নতুন মাল্টিফাংশন প্রিন্টার

কোম্পানির এ৪ কলার লাইন-আপে সংযোজন ঘটিয়ে শার্প বিজনেস সিস্টেমস (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড লঞ্চ্‌ করল একটি নতুন কম্প্যাক্ট কলার মাল্টিফাংশন প্রিন্টার। নতুন এ৪ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’ দেবে একগুচ্ছ প্রোডাক্টিভিটি ফাংশন, বেস্ট-ইন-ক্লাস সিকিউরিটি এনহ্যান্সমেন্টস ও একটি ইনটুইটিভ ইউজার ইন্টারফেস। গ্রাহকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হাই-স্পীড ও সাশ্রয়ী ৪-ইন-১ এমএফপি ‘এমএক্স-সি৩৫৭এফ’-এ রয়েছে অ্যাডভান্সড পারফর্ম্যান্স ও সিকিউরিটি ফিচার্সের এমন রেঞ্জ যা প্রোডাক্টিভিটি ও এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়। ‘এমএক্স-সি৩৫৭এফ’ এনে শার্প কলার এ৪ ও এ৩ কম্বিনেশনের এক নতুন লাইন-আপ সৃষ্টি করেছে। ‘এমএক্স-সি৩৫৭এফ’-এর এমআরপি হল ১,০১,৪৭৮ টাকা। এটি সরাসরি বা অথরাইজড পার্টনারদের মাধ্যমে ক্রয় করা যাবে। শার্পের নতুন এমএফপি বর্ধনশীল ব্যবসায়িক সংস্থা এবং এসএমই, ফ্রন্ট ডেস্ক, বিএফএসআই, এনবিএফসি,…
Read More
এইচপি’র গেমিং নোটবুক – ভিক্টাস বাই এইচপি

এইচপি’র গেমিং নোটবুক – ভিক্টাস বাই এইচপি

এইচপি তাদের নেক্সট-জেনারেশন মেইনস্ট্রিম গেমিং পিসি পোর্টফোলিয়ো লঞ্চ্‌ করলো ভারতে -– ভিক্টাস বাই এইচপি। ১৬ ইঞ্চির ইউনিক ল্যাপটপ ডিজাইনের এই নতুন গেমিং নোটবুক রেঞ্জ পাওয়া যাবে দুইটি আকর্ষণীয় কলারে – মাইকা সিলভার ও পার্ফর্ম্যান্স ব্লু। ভিক্টাস তৈরি হয়েছে এইচপি’র পাওয়ারফুল ‘ওমেন’ গেমিং লাইনআপের ডিএনএ দ্বারা। ভারতে এটি পাওয়া যাবে দুইটি প্রসেসর অপশনে – এএমডি রাইজেন ৬ ও ইন্টেল কোর ৫। দুটি মডেলই অ্যাক্সেসিবল, সাশ্রয়ী এবং উন্নতমনের গেমিং এক্সপিরিয়েন্স প্রদায়ী। ভিক্টাস বাই এইচপি ই সিরিজ ল্যাপটপ (এএমডি রাইজেন প্রসেসর-যুক্ত) অ্যামাজন ইন্ডিয়াতে পাওয়া যাবে ৬৪,৯৯৯ টাকা থেকে। ভিক্টাস বাই এইচপি ডি সিরিজ ল্যাপটপ (ইন্টেল ১১ প্রসেসর-যুক্ত) ৭৪,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে রিলায়েন্স…
Read More
স্পাইসহেলথ-এর মোবাইল টেস্টিং ল্যাবরেটরি

স্পাইসহেলথ-এর মোবাইল টেস্টিং ল্যাবরেটরি

আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার জন্য গুয়াহাটিতে স্পাইসহেলথ তাদের প্রথম মোবাইল টেস্টিং ল্যাবরেটরি চালু করল। এই মোবাইল ল্যাব থাকবে ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এবং স্যাম্পল কালেকশনের ব্যবস্থা থাকবে লোকপ্রিয় গোপীনাথ বরদোলুই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই কাজের জন্য স্পাইসহেলথ যুক্ত হয়েছে ন্যাশনাল হেলথ মিশন আসামের সঙ্গে। ভারতে ১০টি শহরে স্পাইসহেলথ ২৩টি ল্যাব ও কালেকশন সেন্টার এবং ৫টি রাজ্যে ৭টি ভ্যাক্সিনেশন সেন্টার পরিচালনা করে। বর্তমানে দেশে স্পাইসহেলথ সর্বাপেক্ষা দ্রুত বৃদ্ধিশীল ডায়াগনোস্টিক ল্যাব হিসেবে উঠে আসছে। ২০২০-এর নভেম্বরে চালু হওয়ার পর থেকে এপর্যন্ত তারা ৩.৫ মিলিয়ন আরটি-পিসিআর টেস্ট সম্পন্ন করেছে। ২০২১-এর মে মাসে স্পাইসহেলথ গুরুগ্রামে আরও ৪টি আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেন্টার…
Read More
হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন রাজ্যের

হ্যাকিংকাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য সরকার। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘প্রথম রাজ্য হিসেবে তদন্ত কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, কমিশনে থাকবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি লকুর। থাকবেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।’ জানা গিয়েছে, দুসদস্যের এই তদন্ত কমিশন অবিলম্বে কাজ করা শুর করবে।  মুখ্যমন্ত্রী জানান, তিনি ভেবেছিলেন, কেন্দ্র এই নিয়ে উদ্যোগী হবে। কিন্তু, তা না হওয়ায়, তাঁর মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মমতা বলেন, সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম, সংসদ চলাকালীন কেন্দ্র নিশ্চয় তদন্ত করবে। আর সেই তদন্ত করা হবে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে।  পেগাসাস ইস্যুতে মোদি সরকারের ওপর ক্রমশ…
Read More
টোকিও থেকে দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিও থেকে দেশে ফিরলেন মীরাবাঈ চানু

টোকিওয় চলতি অলিম্পিক্সে ভারত্তোলনে রুপো জেতার পর আজ দেশে ফিরলেন মীরাবাঈ চানু। দেশে ফেরার পর চানু জানিয়েছেন, ‘এবারের অলিম্পিক্স বেশ কঠিন ছিল। আমরা ২০১৬ থেকে প্রস্তুতি শুরু করেছিলাম। রিও অলিম্পিক্সের পর প্রস্তুতির ধরন বদলে ফেলি। আমরা (চানু ও তাঁর কোচ) টোকিও অলিম্পিক্সের জন্য পাঁচ বছর দিয়েছি। এত ভালবাসা ও সমর্থনের মধ্যে দেশে ফিরে ভাল লাগছে। সবাইকে ধন্যবাদ।’ ২১ বছরের খরা কাটিয়ে চানুর হাত ধরে অলিম্পিক্সে ভারত্তোলনে পদক পেয়েছে ভারত। ২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারত্তোলনে ব্রোঞ্জ পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। তারপর এই প্রথম কোনও ভারতীয় ভারত্তোলক অলিম্পিক্সে পদক পেলেন। টোকিও অলিম্পিক্সে দেশের প্রথম পদকজয়ী চানুকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি লেখেন, ‘টোকিও…
Read More
আপনি কি বেসরকারি সংস্থার কর্মী? তাহলে খুব শীঘ্রই বৃদ্ধি হতে পারে বেতন

আপনি কি বেসরকারি সংস্থার কর্মী? তাহলে খুব শীঘ্রই বৃদ্ধি হতে পারে বেতন

2022 সালে বড় সুখবর অপেক্ষা করছে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীদের জন্য। একাধিক সমীক্ষা জানাচ্ছে এই করোনার প্রকোপ ভারত এড়াতে পারে তবে একাধিক ক্ষেত্রে কর্মীদের 2022 - 23 অর্থবর্ষে বেতন বৃদ্ধি অবশ্যম্ভাবী। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতে বেতন বৃদ্ধির হার সর্বাধিক বেশি। গোটা দেশের প্রায় 20 শতাংশ মানুষ এই বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত, কিন্তু বিগত কয়েক বছরে এই বেতন বৃদ্ধির হার নিম্নমুখী হয়েছে। কোথাও বেড়েছে ছাঁটাই আবার কোথাও বেতনে হ্রাস ঘটেছে। তবে করোনার তৃতীয় ঢেউ যদি ভারতে পারে তাহলে যোগ্যতম প্রার্থীর অভাব এবং চাহিদা ব্যাপক বৃদ্ধি না থাকার কারণে কিছু ক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে। আবার কোথাও এর উল্টো প্রতিচ্ছবিও দেখা…
Read More
সানহার্ট গ্রুপের জয়েন্ট ভেঞ্চার

সানহার্ট গ্রুপের জয়েন্ট ভেঞ্চার

সানহার্ট গ্রুপ ও অজন্তা ওরিভা গ্রুপ এক যৌথ উদ্যোগের মাধ্যমে ভারতের বৃহত্তম ভিট্রিফায়েড টাইলস কারখানা স্থাপন করতে চলেছে। এর ফলে ৭৫০ জনেরও বেশি মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জিএসটি ও ফোরেক্সের মাধ্যমে এই কারখানা দেশের জিডিপি’তেও অবদান রাখবে। সানশাইন টাইলস কোম্পানি প্রাইভেট লিমিটেডের ‘সানহার্ট ব্র্যান্ড’ ভারতের সেরামিক ইন্ডাস্ট্রিতে ষষ্ঠ নতুনতম ব্র্যান্ড। সানহার্ট একনাগাড়ে ৫ বছর ধরে ভারতীয় সেরামিক ইন্ডাস্ট্রির এক নম্বর রপ্তানিকারক এবং দেশের প্রথম ৩-স্টার এক্সপোর্ট হাউস। সানহার্ট গ্রুপের চেয়ারম্যান মি. ভুদারভাই জানান, মি. জয়সুখভাই ভালোদিয়ার নেতৃত্ত্বাধীন অজন্তা ওরিভা গ্রুপের সঙ্গে তাদের এই যৌথ উদ্যোগ এবং তাদের গুজরাটের সমাখিয়ালির বিশাল কারখানা ভারতের টাইলস ইন্ডাস্ট্রিতে ইতিহাসের সূচনা করবে। সানহার্ট…
Read More
পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের প্রশংসণীয় উদ্যোগ

পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের প্রশংসণীয় উদ্যোগ

ফ্লিপকার্ট ৩০টি জীবনদায়ী আইসিইউ ভেন্টিলেটর দিলো ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডকে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সময়মতো প্রয়োজনীয় পরিচর্যায় সাহায্য করার জন্য বিভিন্ন রাজ্য সরকারকে সহায়তা প্রদানের প্রচেষ্টা হিসেবে ফ্লিপকার্ট আইসিইউ ভেন্টিলেটর দান করার যে কর্মসূচি গ্রহণ করেছে, তারই অঙ্গ পশ্চিমবঙ্গে ৩০টি ভেন্টিলেটর দান করা। ফ্লিপকার্টের এই সাহায্য প্রদানকে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিল্প, বাণিজ্য ও শিল্পোদ্যোগ মন্ত্রী ড. পার্থ চ্যাটার্জি। ফ্লিপকার্টের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রজনীশ কুমার আশা প্রকাশ করে বলেন, এই আইসিইউ ভেন্টিলেটরগুলি সরকারের কোভিড-বিরোধী লড়াইকে এগিয়ে যেতে সাহায্য করবে। প্রসঙ্গত, বিগত ১৫ মাস ধরে ফ্লিপকার্ট দেশের বিভিন্ন রাজ্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে নানাভাবে সহায়তা প্রদান করে…
Read More