editor

11195 Posts
নতুন চমক টলি সুপারস্টার দেবের

নতুন চমক টলি সুপারস্টার দেবের

অতিমারীর আঘাত সামলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে টলিউড। নতুন বছরে এল নতুন চমক। করোনার জেরে গত বছর মুক্তি পায়নি এই ছবি। খুশির খবর অবশেষে এই বছরে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল টলি সুপারস্টার দেবের বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’- এর টিজার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবির প্রথম ঝলক। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদ, লড়াইয়ের গল্প বলবে এই ছবি। ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে। আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’। প্রায় সাড়ে তিন বছর পর ফের একবার এসভিএফের ব্যানারে দেব।
Read More
চার শতাধিক পরীক্ষাকেন্দ্রে কমেড-কে এগ্‌জাম

চার শতাধিক পরীক্ষাকেন্দ্রে কমেড-কে এগ্‌জাম

একটি সম্মিলিত প্রবেশিকা পরীক্ষা হিসেবে আগামী ২০ জুন কমেড-কে ইউগেট (COMEDK UGET) ও ইউনি-গেজ (Uni-GAUGE) এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে। এই প্রবেশিকা পরীক্ষার লক্ষ্য কর্ণাটক প্রফেশনাল কলেজেস ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনি-গেজ মেম্বার ইউনিভার্সিটিগুলির অনুমোদিত কলেজগুলিতে বি. ই/বি. টেক পাঠক্রমে ভর্তি হওয়া। ২২ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ভর্তির জন্য আবেদনকারীদের নাম নথিভুক্ত করতে হবে এখানে: www.comedk.org অথবা www.unigauge.com। কমেড-কে – ইউনি-গেজ হল ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-ইউনিভার্সিটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এগ্‌জাম। এর ফলাফল ১৮০টিরও অধিক ইনস্টিটিউশন ও ৩০টিরও বেশি ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য। ১৫০টি শহরে ৪০০ পরীক্ষাকেন্দ্র-সহ এই এন্ট্রান্স এগ্‌জাম যথেষ্ট সুনাম অর্জন করেছে। আবেদন প্রক্রিয়া ও পরীক্ষা পরিচালিত হবে অনলাইনে। অনলাইন পরীক্ষা…
Read More
গ্রেফতার হবে না লালা

গ্রেফতার হবে না লালা

বড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট - এর৷ স্বস্তি পেল কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত৷ কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালাকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করে যাবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ লালার বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। সেকারণেই লালাকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সপ্তাহ দুয়েক আগেই কয়লাকাণ্ডে জড়িত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ইডি৷ প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।
Read More
শেষ নিশ্বাস ত্যাগ করলেন সিবিআই অধিকর্তা

শেষ নিশ্বাস ত্যাগ করলেন সিবিআই অধিকর্তা

প্রয়াত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। রাজধানী দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়েই প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রঞ্জিত সিনহা। তিনি সিবিআই ডিরেক্টর পদেও ছিলেন। ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশের ডিজি ছিলেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি।
Read More
রেকর্ড হারে সংক্রমণ

রেকর্ড হারে সংক্রমণ

নতুন রেকর্ড। সংক্রমণের হার বৃদ্ধি। পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। যা এখনও অবধি সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের। রাজ্যেও দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এক লাফে ৭ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নতুন উচ্চতা স্পর্শ করল। করোনা পজিটিভ ধরা পড়েছে ৬ হাজার ৭৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার এক লাফে বেড়ে হয়েছে ১৬.০৭ শতাংশ।
Read More
পূর্ব নিয়মেই হবে ভোট

পূর্ব নিয়মেই হবে ভোট

জল্পনার শেষ হল৷ খারিজ হল আবেদন৷ সিদ্ধান্তে অটুট থাকল নির্বাচন কমিশন৷ একসঙ্গে সম্ভব নয় শেষ তিন দফার ভোট স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত সূচি মেনেই ভোট হবে রাজ্যে৷ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক বসেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৃহস্পতিবারই জানিয়ে দিল সিদ্ধান্ত৷ আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেয় নির্বাচন কমিশন৷
Read More
জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ প্রাক্তন তৃণমূল মেম্বারের বিরুদ্ধে

জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ প্রাক্তন তৃণমূল মেম্বারের বিরুদ্ধে

মালদা-জুয়া খেলার প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূলের মেম্বারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার নলডুবি গ্রাম পঞ্চায়েতের বেহুলা কলোনি এলাকায়। আহত বিজেপি কর্মী বিশাল মন্ডল বয়স(২০) ও টিঙ্কু চৌহান বয়স (২১)। তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা যায় বেহুলা কলোনি এলাকায় কয়েকদিন ধরে সেখানে বাউল গানের মেলা চলছে। সেই মেলাতে নলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ও তার ছেলে দুলাল কর্মকার সহ বেশ কয়েকজন জুয়ার আসর বসিয়েছে সে এলাকায়। সেই জুয়া খেলার প্রতিবাদ করে স্থানীয় বিজেপি কর্মীরা। এরপর গতকাল রাতে প্রাক্তন মেম্বার শ্রীদাম কর্মকার ছেলে দুলাল কর্মকার সহ মোট ১০ জন…
Read More
ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ

ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই দুষ্কৃতী কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি 8mm কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে ইংরেজবাজার থানার পুলিশের একটি টিম হাবাস খানা এলাকা থেকে অভিযুক্ত ওই ছিনতাইবাজ গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ওই ছিনতাইবাজের নাম আসমাউল শেখ তার বাড়ি কালিয়াচক থানার হারু খানা সর্দার পাড়া এলাকায়। বৃহস্পতিবার ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় জানান বেশ কিছুদিন আগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে । সেই সময়ে অভিযুক্ত আসমাউল শেখ কে আমরা গ্রেপ্তার…
Read More
শিলিগুড়ি গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলদাপাড়া জঙ্গলে ঢুকে পড়ে। ঘটনায়  আহত ৩০।

শিলিগুড়ি গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলদাপাড়া জঙ্গলে ঢুকে পড়ে। ঘটনায় আহত ৩০।

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গিয়ে পড়ল নয়নজুলিতে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হাসিমারা তোর্ষা ব্রীজ সংলগ্ন এলাকায় ৩১ নং জাতীয় সড়কে । এদিন শিলিগুড়ি গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে হাসিমারা তোর্ষা নদী সংলগ্ন এলাকায় প্রধান সড়ক থেকে নিচে জলদাপাড়া জঙ্গলে ঢুকে পড়ে এই ঘটনায় বাসে থাকা ৩০জন যাত্রী আহত হয় ও বাসের চালক আহত হয় ঘটনাস্থলে হাসিমারা ফাঁড়ির পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে নিকটতম হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন‍্য ।
Read More
শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে

শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে

হাতে আর মাত্র একটা দিন তারপরেই পশ্চিমবঙ্গের ৪৪টি আসনের সাথে সাথেই নির্বাচন হবে দার্জিলিং জেলার বিভিন্ন বিধানসভা কেন্দ্র গুলির পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা আসনেরও।ইতিমধ্যেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় নির্বাচন কমিশনের তৎপরতা তুঙ্গে।প্রতিটি বুথে আধা সামরিক বাহিনীর জওয়ানেরা নজরদারি শুরু করে দিয়েছেন।পাশাপাশি বুথ গুলির আশপাশে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানার দেওয়াল লিখন খোলা আর মোছার কাজও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন।শিলিগুড়ি কলেজ কে কন্ট্রোল রুম হিসেবে কাজ করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা।নির্বাচনের দিন প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মী এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা শিলিগুড়ি কলেজ থেকেই রওনা দেবেন তাদের ভোটের নানান সরঞ্জাম এবং ইভিএম নিয়ে।ইতিমধ্যেই শিলিগুড়ি কলেজ মাঠ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে…
Read More
যেখানে, করোনার গ্ৰাফ উর্ধমুখী সেখানে, আলিপুর জেলায় ভ‍্যাকসিন নেই

যেখানে, করোনার গ্ৰাফ উর্ধমুখী সেখানে, আলিপুর জেলায় ভ‍্যাকসিন নেই

করোনার গ্ৰাফ ক্রমশ উর্ধমুখী । প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ‍্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই সময় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন হাসপাতালে যেখানে কোভিড টীকাকরণ ও কোভিড পরীক্ষা করা হয় সেখানে লক্ষ‍্য করা গেল ভিন্ন চিত্র । জেলায় নেই ভ‍্যাকসিন আর কোভিড ভ‍্যাকসিন স্টক না থাকার দরুন জেলার বিভিন্ন এলাকায় বন্ধ রাখা হয়েছে ভ‍্যাকসিন দেওয়ার কাজ । এছাড়া আজ নববর্ষ এজন্য জেলার বিভিন্ন এলাকায় যেখানে কোভিড নমুনা সংগ্রহ হত , পরীক্ষা হত সেখানে আজ পরীক্ষা ও হচ্ছেনা । অনেক মানুষ পরীক্ষা করতে এসে ঘুরে যাচ্ছে অনেক জনগণ ভ‍্যাকসিন নিতে এসে ঘুরে যাচ্ছে আলিপুরদুয়ার জেলা জুড়ে সর্বত্র এই চিত্র উঠে এল । এদিন কালচিনি উত্তর…
Read More
নববর্ষের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল দলসিংপাড়া এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে

নববর্ষের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল দলসিংপাড়া এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে

নববর্ষের দিন ভয়াবহ পথ দুর্ঘটনা আহত এক ব‍্যাক্তি ,মারাত্মক ভাবে জখম এক যুবক ঘটনাটি ঘটল বৃহস্পতিবার বিকেলে কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায় ভুটান গামী এশিয়ান হাইওয়েতে। এদিন বিকেলে হাসিমারা গামী একটি ছোটো গাড়ির সহিত জয়ঁগা গামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ।। এই দুর্ঘটনায় বাইক আরোহী ছিটকে পড়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক । ঘটনাস্থলে জয়ঁগা থানার পুলিশ পৌছে আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন‍্য
Read More
গত বছরের বিষময় অভিজ্ঞতা‌কে ভুলে পয়লা বৈশাখ দিনটিকে স্মরণীয় করে রাখতে দেখা গেল জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের

গত বছরের বিষময় অভিজ্ঞতা‌কে ভুলে পয়লা বৈশাখ দিনটিকে স্মরণীয় করে রাখতে দেখা গেল জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের

বর্ষবরণের সন্ধ্যায় বেশ জমজমাট দেখা গেল জলপাইগুড়ি‌র তিস্তা উদ‍্যান ও বৈকুন্ঠপুর রাজবাড়ি দিঘি পার্ক এলাকায়। করোনা আতঙ্ক‌কে দূরে সরিয়ে রেখে বৃহস্পতিবার বিকেল থেকেই এই দুই পার্কে এসে আনন্দের জোয়ারে ভাসলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা। গত বছরের বিষময় অভিজ্ঞতা‌কে ভুলে পয়লা বৈশাখ দিনটিকে স্মরণীয় করে রাখতে‌ অনেকেই এদিন বিভিন্ন পার্কে বেড়াতে চলে আসেন। বৃহস্পতিবার সন্ধায় জলপাইগুড়ি তিস্তা উদ‍্যান ও রাজবাড়ি দিঘি পার্কে এমনই জমজমাট চিত্র দেখা গেল এদিন। বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার পথে মানুষের ভিড় অনেকটাই বেড়ে যায়। এদিকে স্বাস্থ‍্য‍ বিধির কথা ভুলে‌ই গেছেন অনেকে। করোনা পরিস্থিতি‌কে ভুলে গিয়ে দীর্ঘদিন পর এমন একটি উৎসব‌মুখর পরিবেশ পেয়ে খুব খুশি জলপাইগুড়ি শহরের মানুষ।
Read More
চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি আগের থেকেও অনেক বেশি উদ্বেগজনক। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে করোনা পরিস্থিতি। তারমধ্যে দিল্লিতে মারাত্মক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। এই সংক্রমণ রুখতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। শনি ও রবিবার রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। ১৭ তারিখ থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। তবে বন্ধ থাকবে অডিটোরিয়াম, মল, জিম, সিনেমা হল এবং স্পা সেন্টার।
Read More