editor

11195 Posts
শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি থেকে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার, গ্রেপ্তার দুই

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে উদ্ধার দুই কেজি ব্রাউন সুগার,গ্রেপ্তার দুই।গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে এই অভিযান চালায় মাটিগাড়া থানার পুলিশ।মাটিগাড়া থানা পুলিশের কাছে খবর আছে পাল পাড়া এলাকায় দুই যুবক ব্রাউন সুগার বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করছে।খবর পাওয়া মাত্রই অভিযান চালায় সাদা পোশাকের পুলিশ বাহিনী।মিলে যায় সাফল্য।ওই দুই যুবকের কাছে থাকা দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ২ কেজি ব্রাউন সুগার এর বাজার মূল্য প্রায় ৫০লক্ষ টাকা।ধৃত দুই অভিযুক্ত মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত দুজনের নাম নেজাউল শেখ এবং শারজাহান শেখ।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা বিগত…
Read More
সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহার

সবুজায়ন গ্রুপের সদস্য সুমন রায় এর বোন, স্নেহা রায়ের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে জন আহারের ব্যাবস্থা করা হয় রবিবার। সবুজায়ন গ্রুপের পক্ষ থেকে এদিন গ্রুপের সদস্য সদস্যরা জলপাইগুড়ি কদমতলা মোড়ে পথ চলতি মানুষদের হাতে রান্না করা খাবারের প্যাকেট তুলে দেয়। এদিনের মেনুতে ছিল ভাত আলু ফুলকপির তরকারি, মাংস এবং মিষ্টি।
Read More
উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে অলংকার চুরি

উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে অলংকার চুরি

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত উত্তর মাল্লাগুরি সার্বজনীন কালী মন্দিরে রবিবার রাতে চুরির ঘটনা ঘটলো। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তবে একেবারে ভেতরে মায়ের কক্ষে ঢুকতে পারেনি দুষ্কৃতীরা। মন্দিরের বারান্দা থেকে একটি লাঠির সাহায্য নিয়ে প্রতিমার গায়ের সমস্ত অলংকার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় ক্ষুব্ধ মন্দির কমিটির সদস্যরা। পুলিশের নজরদারির অভাব এর অভিযোগ তুলেছেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে প্রধান নগর থানার পুলিশ। মন্দিরে লাগানো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি।
Read More
এমসোয়াইপের এটিএম এক্সপ্রেস

এমসোয়াইপের এটিএম এক্সপ্রেস

দেশের উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো বৃদ্ধি করার ব্যাপারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে এমসোয়াইপ এটিএম এক্সপ্রেস চালু করল। এর দ্বারা ব্যবসায়ীদের ক্ষমতায়িত করা হবে যাতে তারা তাদের পয়েন্ট-অফ-সেল (পিওএস) টার্মিনালে গ্রাহকদের মাইক্রো-এটিএমের সুবিধা প্রদান করতে পারেন। গ্রামীণ এলাকা ও উত্তরপূর্বাঞ্চলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার উন্নতিকল্পে গতবছর আরবিআই ৫০০ কোটি টাকার পেমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড (পিএফআইডি) গঠন করেছিল। ওই প্রকল্পের সঙ্গে সঙ্গতি রেখেই এমসোয়াইপ এই পরিষেবা চালু করেছে। এর উদ্দেশ্য হল ডিজিটাল পেমেন্ট গ্রহণে ব্যবসায়ীদের উৎসাহিত করা, কারণ মাইক্রো-এটিএম সার্ভিসের ফলে গ্রাহকসংখ্যাও আয় বৃদ্ধি হয়। এমসোয়াইপ-এর এটিএম এক্সপ্রেসের মাধ্যমে গ্রাহকরা টাকা তুলতে ও অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতেপারবেন। এসএমই নেটওয়ার্কের…
Read More
বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

বাড়িতে আগুন ধরিয়ে লুটপাট চালাল মৃতের দলবল

মালদা ২২ মার্চ : অবৈধ সম্পর্কের জেরে খুন এক যুবক। দেহ উদ্ধারের পর বাড়িতে লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দিল মৃতের দলবল। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। সোমবার সকাল ৯ টা নাগাদ এমনই ঘটনা ঘটেছে পুরাতন মালদা থানার রসিলাদহ গ্ৰামে। খোয়া গেছে নগদ টাকা ও সোনা রুপোর গয়না। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ইঞ্জিন সহ দমকলের কর্মীরা। সোমবার সকালে আরতি দাসের বাড়িতে উদ্ধার হয় পুরাতন মালদা থানার ঘোষপাড়ার এক যুবক লক্ষন ঘোষের দেহ। এরপর থেকে উত্তেজনা ছড়িয়ে পরে গোটা এলাকায়। মৃতের পরিবারের দাবি আরতি ও তার পরিবার মেরে ফেলেছে লক্ষন ঘোষকে।
Read More
বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা তুঙ্গে

বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপরতা তুঙ্গে

একুশের ভোট নিয়ে তৎপরতা তুঙ্গে। করোনা সংক্রমণ - এর সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক পরিস্থিতি। ২০২১ সালের নির্বাচন পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু। তার আগে আগামীকাল ২৩ মার্চ বাংলায় আসছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চ। রাজ্যের সার্বিক ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে ফুল বেঞ্চ আসছে বঙ্গ সফরে। তবে এবার কমিশনের আধিকারিকরা যাবেন উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার প্রশাসন ও রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। ২৭ মার্চ প্রথম দফার ভোট।
Read More
স্কোডা কুশাক: অর্ডার নেওয়া হবে জুন থেকে

স্কোডা কুশাক: অর্ডার নেওয়া হবে জুন থেকে

স্কোডা অটোর মাধ্যমে ফক্সওয়াগন গ্রুপ ১ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে ভারতীয় উপমহাদেশে মডেল ক্যাম্পেনের জন্য। উদ্দেশ্য, এই অঞ্চলে স্কোডা ও ফক্সওয়াগনের উপস্থিতি দৃঢ় করা। নতুন কুশাক-এর বিশ্বব্যাপী উদ্বোধনের মাধ্যমে ভারতের মিড-এসইউভি সেগমেন্টের দিকে দৃষ্টি নিবদ্ধ করছে স্কোডা। স্কোডা কুশাক হল ইন্ডিয়া ২.০ প্রোজেক্টের প্রথম প্রোডাকশন কার।জুন মাস থেকে নতুন কুশাকের অর্ডার গ্রহণ শুরু হবে এবং প্রথম কুশাক ডেলিভারি হবে জুলাই মাসে। এই এইসইউভি তার স্ট্রাইকিং ডিজাইন, মডার্ন ইনফোটেনমেন্ট সিস্টেম, হাই-লেভেল কমফর্ট ও সেফটি ফিচার্সের জন্য ফক্সওয়াগন গ্রুপের মডেল ক্যাম্পেনের পক্ষে আদর্শ গাড়ি। স্কোডা কুশাক পাওয়া যাবে পাওয়ারফুল ও এফিসিয়েন্ট টিএসআই ইঞ্জিন-সহ। স্থানীয়করণে জোর দিতে স্কোডা নতুন এমকিউবি প্রোডাকশন লাইন স্থাপন…
Read More
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে বাচ্চা বদলের অভিযোগ ।

মালদা , ২০ মার্চ ।  প্রসবের পর বলা হয়েছিল পুত্র সন্তানের কথা । কিন্তু দেওয়া হয় নাকি কন্যা সন্তান। আর এনিয়ে মালদা মেডিকেল কলেজের বিরুদ্ধে শিশু দলের অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে মেডিকেল কলেজের মাতৃমা বিভাগের সামনে তুমুল বিক্ষোভ দেখান ওই রোগীর পরিবারের লোকেরা। পরিস্থিতি সামাল দিতে মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্প থেকে কর্তব্যরত অফিসারদের ঘটনাস্থলে আসতে হয়। পরে মাতৃমা বিভাগে তদন্তে আসেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা । তাঁর আশ্বাসে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্ত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার পুণ্যজয় সাহা ।   মালদা মেডিকেল কলেজ ও…
Read More
নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক

নির্বাচনের আগে ডাবগ্রাম ১নম্বর অঞ্চল থেকে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করলো এন জে পি থানার পুলিশ।শুক্রবার রাত্রে গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডাবগ্রাম ১ নম্বর অঞ্চল অন্তর্গত ঠাকুর নগর,রেলগেট সংলগ্ন এলাকা থেকে বিশ্বনাথ চক্রবর্তি নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করে।তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় একটি ৭.৬৫ এম এম পিস্তল।পুলিশের অনুমান কোন অসত উদ্যশ্যেই সে ওখানে ঘোরাফেরা করছিল।তবে নির্বাচনের আগে এমন অস্ত্র উদ্ধার নিয়ে রিতীমতো কপালে চিন্তার ভাজ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের।পুলিশ সুত্রে আরোও জানাগেছে ধৃত ব্যাক্তির বাড়ি বাড়িভাষার মাদানি বাজারে।দির্ঘদিন ধরেই সে চুরি,ডাকাতি সহ বিভিন্ন অসামাজিক কাজে যুক্ত।পুলিশের কাছে তার বিরুদ্ধে অভিযোগও রয়েছে।শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
গণতন্ত্রকে পিষে মারছে মায়ানমার সেনা

গণতন্ত্রকে পিষে মারছে মায়ানমার সেনা

সেনা শাসনের বিরুদ্ধে পথে নেমে মৃত্যু হল আরও ৮ জন আন্দোলনকারীর। শনিবার সকাল থেকে বেশ উত্তপ্ত ছিল আউংবান শহর। ক্রমশ পরিস্থিতি আরও অবনতির দিকে চলে যাচ্ছে মায়ানমারে। সেনা অত্যাচারের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। দেশের বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। এবার আরও একধাপ এগিয়ে বেসরকারি সংবাদপত্র বন্ধ করে দিল জুন্টা সরকার। সূত্রের খবর, শুক্রবার সকালেই শেষ সংবাদপত্র ছাপা হয় সে দেশে। ইতিমধ্যে প্রায় ৩০ জন সাংবাদিককে জেলে আটক করে রাখা হয়েছে। সংবাদপত্রের ওপর আক্রমণ প্রমাণ করে গণতন্ত্রকে পিষে মারছে মায়ানমার সেনা। আবার কবে সংবাদপত্র প্রকাশিত হবে কোনও ঠিক নেই। দেশের মানুষের আওয়াজ দাবিয়ে রাখতে কোনও কিছুর খামতি রাখছে…
Read More
নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়

নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়

নির্বাচনি প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়লেন হেভিওয়েট প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রচারের মাঝেই মুখ্যমন্ত্রীর প্রাক্তন কেন্দ্র ভবানীপুরে বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। সেই ঘটনার ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছিলেন তিনি। এই ঘটনায় যুব তৃণমূল সম্পাদক ওয়াসিম আহমেদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। আর তার পরেই রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ২১-এর বিধানসভা নির্বাচনে টালিগঞ্জের প্রার্থী। বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকেই ময়দানে নেমে পড়েছেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার রাতে নিজের এলাকা অর্থাৎ টালিগঞ্জে প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচারের মাঝেই বাবুল ভবানীপুর এলাকার একটি ধাবায় চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করতেই তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁর গাড়ি ঘিরে…
Read More
শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে

শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি শহরে। সদ্য সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তথা বামনেতা শংকর ঘোষ। আর দল ত্যাগ করার দুদিন বাদেই মিলে গেল বিজেপি দলের টিকিট। বাম থেকে রামে আশা এই নেতা কে মেনে নিতে পারছেন না অনেকেই। বিজেপি নেতা কর্মী-সমর্থকরা বাম থেকে দলে আসা নয়া এই নেতাকে প্রার্থী হিসেবে মানতে পারছেন না। বেশ কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। শুক্রবার রাতেই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর শংকর ঘোষ কে নিয়ে পড়ল পোস্টার। পোস্টারে লেখা রয়েছে। ছাত্র হত্যার নায়ক শংকর ঘোষ কে একটিও ভোট…
Read More
নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা থেকে উদ্ধার আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা

নাকা চেকিং চালিয়ে জয়ঁগা জিএসটি মোর এলাকা থেকে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা উদ্ধার করল জয়ঁগা থানার পুলিশ এদিন ভারত ভুটান সীমান্তবর্তী শহড় জয়ঁগা জিএসটি এলাকায় নাকা চেকিং চলা কালীন।একটি ছোটো গাড়ি আটক করা হয় এবং ঐ গাড়ি থেকে ৮ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয় । এই টাকার কোনো বৈধ কাগজ দেখাতে সক্ষম হয়নি উদ্ধারকৃত টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। নির্বাচন আচরণ বিধি লাঘু হয়েছে এই সময় ৫০ হাজারের বেশি অতিরিক্ত টাকা বহন করা যাবেনা
Read More
প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন বিজেপি নেতা কর্মীদের

প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়ি‌তে অবস্থান আন্দোলন শুরু করলেন বিজেপি নেতা কর্মীরা। এই ঘটনা নিয়ে শুক্রবার ফের উত্তাল হল বিজেপি-র জেলা দপ্তর। এদিন ডিবিসি রোডের জেলা দপ্তরে অবস্থান আন্দোলনে বসেন পুরনো বিজেপি নেতা কর্মীরা। তাদের দাবি অবিলম্বে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের নির্বাচিত প্রার্থী সৌজিত সিংহের পরিবর্তন করে দলের পুরনো কোনও নেতাকে প্রার্থী পদের টিকিট দিতেহবে। পুরনো কোনও যোগ‍্য প্রার্থীকে সদর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব না দেওয়া হলে আন্দোলন আর‌ও জোরদার করা হবে বলে হুমকি দেন তারা। শতাধিক বিজেপি কর্মীরা এই অবস্থায় আন্দোলনে অংশ নেন এদিন। বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ। বলেন, জলপাইগুড়ি‌তে সংগঠন এখন অনেক বেশি প্রসারিত হয়েছে।…
Read More