editor

11195 Posts
ভোটার কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশী

ভোটার কার্ড বানাতে গিয়ে ধরা পড়ল বাংলাদেশী

পুলিশের বিশেষ অভিযানে ফুলবাড়িতে ধরা পড়ল বাংলাদেশি যুবক। আটক যুবকের নাম চঞ্চল দাস। জানা গেছে কাঁটাতার পেরিয়ে এপারে ফুলবাড়িতে দীর্ঘদিন ধরে লুকিয়ে ছিল ওই যুবক। পুলিশ জানিয়েছে ওই যুবক বেশ কয়েকদিন মাস যাবত ভোটার তালিকায় নাম তোলার চেষ্টার পাশাপাশি আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল। এদিন শিলিগুড়ির এনজেপি থানার পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয় ওই যুবক । নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে। সে শেরপুর থানা এলাকার বাসিন্দা। বিগত তিন চার মাস যাবত সে ভারতের ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল। বুধবার ধৃত বাংলাদেশীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।নিউ জলপাইগুড়ি থানা…
Read More
বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড

বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড

অধিবেশন শুরুর আগেই ধুন্ধুমার কাণ্ড বিধানসভায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবীতে বুধবার বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা। সম কাজে সম বেতনের দাবিতেই এদিনের বিক্ষোভ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিক্ষোভকারীদের সকলেই মহিলা। পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখালেন কয়েকশো শিক্ষক৷
Read More
প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথ চাষীদের তাণ্ডব

প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথ চাষীদের তাণ্ডব

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ধুন্ধুমার। দিল্লির একাধিক জায়গায় পুলিশ-কৃষক খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ ব্যারিকেড ভেঙে লাল কেল্লায় ঢুকছে বিক্ষোভরত প্রতিবাদীরা। বিক্ষোভরত চাষীদের হাতে প্রহৃত হয় দিল্লি পুলিশ। কার্যত অসহায় হয়ে আত্মসমর্পণ করল পুলিশ। এই পরিস্থিতিতে দিল্লির একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল সরকার। সাময়িকভাবে সিঙ্ঘু, গাজীপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলই ও সংগগ্ন অঞ্চলে ইন্টারনেট বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনও।
Read More
গ্রেফতারি পরোয়ানা জারি বিনয় মিশ্রের বিরুদ্ধে

গ্রেফতারি পরোয়ানা জারি বিনয় মিশ্রের বিরুদ্ধে

কয়লা ও গরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল সিবিআইয়ের বিশেষ আদালত। তাকে জেরা করলে দুই মামলার অনেকগুলো জট খুলতে পারে বলে মনে করছে সিবিআই। কলকাতায় বিনয়ের বেশ কয়েকটি বাড়িতে একাধিকবার হানা দিয়েছে সিবিআই। সিল করা হয়েছে কৈখালির ফ্ল্যাটও। তদন্তের স্বার্থে তাকে বারবার ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নানা অজুহাতে হাজিরা এড়িয়েছে সে। নোটিস পেয়েও তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও যোগাযোগও করেনি। এরপরই বিশেষ আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আরজি জানায় সিবিআই। সম্প্রতি তার সম্পত্তি বাজেয়া্প্ত করার প্রস্তুতি নিচ্ছে সিবিআই।
Read More
ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

করোনার ধাক্কায় দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। এরকম এক পরিস্থিতিতে পদ থেকে ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই সরে দাঁড়াতে হল তাঁকে। কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা ছিল। করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক মন্দার ধাক্কাতেই সেনেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন কন্তে। এখনও করোনার ধাক্কায় দৈনিক মৃত্যু চারশোর বেশি সেদেশে।
Read More
ভ্যাকসিন বিতর্কে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার

ভ্যাকসিন বিতর্কে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার

ইতিমধ্যেই ভ্যাকসিনকে কেন্দ্র করে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটদুনিয়ায় ভ্যাকসিন নিয়ে গুজব ছড়িয়েছে। এবার এই নিয়ে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে আলাদা করে চিঠি পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গুজবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, টিকার বিষয়ে শারীরিক অসুস্থতা সংক্রান্ত গুজব যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে ভুল খবর না ছড়িয়ে ফেলতে পারে তার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার।
Read More
কড়া পদক্ষেপ নিল দিলীপ ঘোষ

কড়া পদক্ষেপ নিল দিলীপ ঘোষ

বর্ধমান জেলা বিজেপি অফিস চত্বরে ধুন্ধুমার কান্ড ঘটেছিল ২১ জানুয়ারি। দলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে বিক্ষুদ্ধদের বচসা বাধে। রণক্ষেত্রের রূপ নেয় বিজেপি অফিস চত্বর। আগুন লাগানো হয় কয়েকটি মোটরবাইক এবং গাড়িতে। এমনকী বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দীকে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনায় কড়া পদক্ষেপ করল রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার ২১ জানুয়ারির ঘটনায় বিজেপির শীর্ষ নেতৃত্ব দলের ১৪ জন জেলা নেতাকে শোকজ করল। জেলা সভাপতি ছাড়া বাকি ১৩ জনও নেতৃত্ব স্থানীয়।
Read More
প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড

প্রিয়াঙ্কার আত্মজীবনী আনফিনিশড

অভিনেত্রী, গায়িকা এবং সমাজসেবিকার পর এবার লেখিকা রূপে আত্মপ্রকাশ করবেন বলিউডের পিসি চপস, আমাদের প্রিয় দেশি গার্ল অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ২০২১-এ আনুষ্ঠানিক প্রকাশ হতে চলেছে তাঁর প্রথম বই ‘আনফিনিশড্‌’। এটি তাঁর আত্মজীবনী। এই বইতে প্রিয়াঙ্কার জীবনের কিছু অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। এই বইটিতে তিনি তাঁর সম্পর্ক বহু অজানা তুলে ধরেছেন। আর কিছুদিন বাদেই বাজারে আসতে চলেছে। এবার সারা দুনিয়ার সঙ্গে তাঁর জীবন কাহিনি শেয়ার করার জন্যে তৈরি প্রিয়াঙ্কা। একাধারে তিনি অভিনয় দিয়ে শুধু দেশের মাটিতে নয়, ছাপ রেখেছেন বিদেশেও।
Read More
এবছর প্রজাতন্ত্র দিবসে প্রথমবার অংশ নিয়েছিল ‘রাফাল’

এবছর প্রজাতন্ত্র দিবসে প্রথমবার অংশ নিয়েছিল ‘রাফাল’

দেশজুড়ে পালিত হয়েছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। তবে বিশ্বব্যাপী মহামারীর কারণে এই বছর প্রজাতন্ত্র দিবসের ঘটা অনেকটাই কম ছিল। সমস্ত রকম অনুষ্ঠান‌ই ছোটখাটো করে আয়োজন করা হয়েছিল। তবে এ বছর সম্পূর্ণ নতুন এক প্রদর্শনী জনসমক্ষে এলো। এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ ছিল সদ্য আমদানি করা ফাইটার জেট ‘রাফাল’। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অনুষ্ঠানে ‘স্কাই-ফ্লাই’ প্যারেডে অংশ নিয়েছিল রাফাল যুদ্ধবিমান। তার গগনভেদী আওয়াজে চমকে উঠলো দিল্লির আকাশ।
Read More
বলিউডে পা রাখছেন রুক্মিণী

বলিউডে পা রাখছেন রুক্মিণী

‘সনক: হোপ আন্ডার সিজ’ ছবিতে বলিউডের অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে প্রথমবার টলি নায়িকা রুক্মিণী মৈত্র। পরিচালক কণিষ্ক শর্মার এই ছবিতে প্রথমবার টলিপাড়া থেকে বলিউডে পা রাখছেন রুক্মিণী। চলতি বছরের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং। বিপুল শাহর প্রযোজনায় পঞ্চম ছবিতে কাজ করছেন বিদ্যুৎ জামওয়াল। ছবির প্রযোজনায় রয়েছেন বিপুল অমৃতলাল শাহ এবং জি স্টুডিও।
Read More
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

২৬ জানুয়ারি আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘‘দেশের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।” প্রথা অনুযায়ী ন্যাশানাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদেরও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ করোনা বিধি মেনেই পালিত হচ্ছে দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লিকে নিরাপত্তা দিতে প্রায় ৬ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
Read More
দু’জায়গা থেকেই দাঁড়াচ্ছেন মমতা

দু’জায়গা থেকেই দাঁড়াচ্ছেন মমতা

শুরু রাজনৈতিক তড়জা। শুভেন্দু অধিকারী দলত্যাগ করতেই নন্দীগ্রামে আলোড়ন ফেলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জন্মের পর ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়াতেন তিনি। এবারে নন্দীগ্রাম এবং ভবানীপুর দু’জায়গা থেকেই দাঁড়াচ্ছেন তিনি। নন্দীগ্রাম থেকে দাঁড়ালেও ভবানীপুরকে অবহেলা করবেন না তিনি।
Read More
করোনা পজিটিভ জিদান

করোনা পজিটিভ জিদান

বিশ্ব ক্রীড়াঙ্গনে আবারো করোনার কালো থাবা। করোনা আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হেড কোচ ও প্রাক্তন ফুটবলার জিনেদিন জিদান। রিয়াল মাদ্রি্দের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপাতত আইসোলেশনে থাকতে হচ্ছে জিদানকে। জিদানের করোনা রিপোর্ট পজিটিভ হওয়ার ফলে বেড়েছে চিন্তার ভাঁজ। জিদান অনুরাগীরা আশাবাদী খুব দ্রুত সুস্থ হয়ে ছন্দে ফিরবেন তাঁদের স্বপ্নের নায়ক। স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে টুর্নামেন্ট হেরে যাওয়া রিয়াল মাদ্রিদকে আগামী শনিবার আলাভেজের বিরুদ্ধে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ জিনেদিন জিদানকে ছাড়াই মাঠে নামতে হবে।
Read More
লাদাখ সীমান্তে গণতন্ত্র দিবস পালন

লাদাখ সীমান্তে গণতন্ত্র দিবস পালন

আজ ৭২তম গণতন্ত্র দিবস। গোটা দেশের নানান প্রান্তে উত্তোলিত হচ্ছে তিরঙ্গা পতাকা। আজ লাদাখের উঁচু পর্বতের শৃঙ্গে মোতায়েন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা গণতন্ত্র দিবস পালন করলেন। লাদাখ সীমান্তে মাইনাস ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেই দুর্গম স্থান ও ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা বরফ জমে যাওয়া ঝিলের উপর তিরঙ্গা পতাকা নিয়ে মার্চ করেন ITBP-এর জওয়ানরা। গণতন্ত্র দিবস পালন করলেন ITBP-এর জওয়ানরা। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক।
Read More