editor

10319 Posts
আর কত দিন ফুটবল মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে

আর কত দিন ফুটবল মাঠে দেখা যাবে ক্রিশ্চিয়ানোকে

ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করে ফেলেছেন কী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ? কবে অবসর নেবেন? লিয়োনেল মেসির সঙ্গে তাঁর দ্বৈরথ কি আর দেখা যাবে না?তা ক্লাব আল নাসের এবং পর্তুগালের কর্তাদের জানিয়ে দিয়েছেন ৩৮ বছরের ফুটবলার।বয়স বাড়লেও ফুটবল দক্ষতা কমেনি রোনাল্ডোর। এখনও পাল্লা দিয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলছেন তিনি। দেশকে ইউরো কাপ এনে দিলেও বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে তাঁর। তাই এখনই ফুটবলকে বিদায় জানাতে চান না। ২০২৬ সালে  তাই আর এক বার চেষ্টা করতে চান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। এ কারণেই পেশাদার ফুটবল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পর্তুগালের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে, আল নাসের এবং পর্তুগালের কর্তাদের নিজের ইচ্ছার কথা জানিয়েছেন রোনাল্ডো।…
Read More
কলকাতায় ক্রমশই কমছে চন্দননগরের আলো

কলকাতায় ক্রমশই কমছে চন্দননগরের আলো

কলকাতার পুজোয় চন্দননগরের সাবেক আলো ক্রমশ কমছে। কারণ, দাম মিলছে না বলে দাবি আলোকশিল্পীদের। তাই আবেগ থাকলেও কলকাতামুখো হতে চাইছে না তাঁদের অনেকেই। আলোনিয়ে পাড়ি জমাচ্ছেন ভিন্‌ রাজ্যে। এক সময়ে কলেজ স্কোয়ার, মানিকতলা চৌমাথা-সহ কলকাতার বহু বড় পুজো আলোয় সাজিয়েছেন চন্দননগরের আলোকশিল্পীরা। এ বার ডাক এলেও সাড়া দেননি। তাদের বক্তব্য, কলকাতা বরাবরই আলোর নতুন নতুন কাজ দেখতে চায়। কিন্তু গত কয়েক বছর ধরে সেখানে অনেক পুজো প্রায় পনেরো দিন ধরে হচ্ছে। কাজেই আলোকশিল্পীদের খরচ বাড়ছে। অথচ বারোয়ারিগুলি সেই অতিরিক্ত টাকা দিতে নারাজ। তাই ইচ্ছা থাকলেও কলকাতায় কাজ করা সম্ভব হচ্ছে না। চন্দননগরের নাম ভাঁড়িয়ে অন্য কিছু ব্যবসায়ী বর্তমানে কলকাতায় কাজ…
Read More
শতাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

শতাধিক বিস্ফোরণে কেঁপে উঠছে নদীপার

জলপাইগুড়িতে তিস্তার পার যেন যুদ্ধক্ষেত্র। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে এসেছে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের বাইশটি দল। গজলডোবা থেকে বাংলাদেশ পর্যন্ত তিস্তার পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বিস্ফোরক ফাটিয়ে নিষ্ক্রিয় করছে তারা। আর তাই মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে নদীপার, ঝলকে ওঠা আগুনে পুড়ে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার ধানখেত।মঙ্গলবার তিস্তাপারে অন্তত ২০টি জায়গায় শতাধিক বিস্ফোরক ফাটানো হয়েছে। এগুলি সবই হড়পা বানে সিকিম থেকে ভেসে এসেছে। পুলিশ সূত্রের দাবি, কত বিস্ফোরক ভেসে এসেছে বা কতটুকু উদ্ধার করা সম্ভব হয়েছে তার কোনও আন্দাজ সেনাবাহিনীর তরফে দেওয়া হয়নি। তিস্তায় ভেসে আসা দুটি রকেট লঞ্চার কিনে গুদামে রাখার অভিযোগে এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ। গজলডোবা লকগেটে…
Read More
রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ দুগ্ধ চাষিদের

রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ দুগ্ধ চাষিদের

মঙ্গলবার বহরমপুরের সাটুই গ্রামে দুধ ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল দুগ্ধ চাষিরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত কয়েকদিন দুগ্ধ সংগ্রহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর। সেই বিজ্ঞপ্তিতে জানান হয় যে প্রাকৃতিক দুর্যোগের জন্য দুগ্ধ বিক্রয়  কমে যাওয়ায় অতিরিক্ত দুগ্ধ ডেয়ারিতে জমে যাচ্ছে এবং অতিরিক্ত দুগ্ধ ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই এই তিনদিন কোনও রাত্রিকালীন দুগ্ধ সংগ্রহ হবে না। এরই প্রতিবাদে দুগ্ধ চাষিরা রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ জানিয়েছিলেন। তবে দুগ্ধ চাষিদের দুরাবস্থায় তাদের পাশে থেকে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
Read More
শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

পাকিস্তানের বিরুদ্ধে পুরো ম্যাচ খেলতে পারেননা তিনি। বিশ্বকাপে শতরান করার পর সাজঘরে ফিরেই অসুস্থ হয়ে পড়েন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। তারপর দলের চিকিৎসকের পরামর্শে তাঁকে নিয়ে যাওয়া হয় হায়দরাবাদের একটি হাসপাতালে। ১২২ রানের একটি অনবদ্য ইনিংস খেলার পর আর মাঠে ফিরতে পারলেন না মেন্ডিস। সূত্রের খবর,সাজঘরের ফেরার পর তাঁর পায়ের পেশিতে টান ধরে। ফলে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। যা থেকে বড় চোটের সম্ভাবনা ছিল। তাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মনে করা হচ্ছে, হায়দরাবাদে প্রচুর গরমে দীর্ঘক্ষণ ব্যাট করায় তাঁর শরীরে জল শূন্যতা তৈরি হয়েছিল।সে কারণেই তাঁর পেশিতে টান ধরেছে।
Read More
অবশেষে দেখা মিলল শরতের  আকাশের

অবশেষে দেখা মিলল শরতের  আকাশের

বিগত দু-দিনে ঝড় বৃষ্টির  অনেকটাই কমে গিয়েছে দক্ষিণের জেলাগুলিতে। পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে সর্বত্র। দক্ষিণের অন্যান্য জেলার পাশাপাশি পুরুলিয়া জেলা জুড়ে অনেকটাই স্বাভাবিক হয়েছে আবহাওয়া।বৃষ্টির পরিমাণ কমেছে আশেপাশের জেলায়।  বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি কোথাও কোথাও দেখা গেলেও তীব্র বৃষ্টির হাত থেকে অনেকটাই মুক্তি পাওয়া গেছে। বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে, সঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে দেখা গিয়েছে। এই দিন পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।আগের তুলনায় স্বাভাবিক হয়েছে আবহাওয়া। তীব্র ঝড় বৃষ্টির হাত থেকে রেহাই পেয়েছে দক্ষিণের মানুষেরা।  তবে হাওয়া অফিস সূত্রে খবর মিলেছে বৃহস্পতিবার…
Read More
<strong>শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচে এখনও অনিশ্চিত শুভমন</strong>

শনিবারের ভারত-পাকিস্তান ম্যাচে এখনও অনিশ্চিত শুভমন

ভারতীয় দলের ওপেনার শুভমনক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি। সোমবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শুভমনকে। দল দিল্লি উড়ে গেলেও তিনি যেতে পারেননি। তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ডেঙ্গি আক্রান্ত শুভমনের প্লেটলেট কমে গিয়েছিল বলেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পিটিআই সূত্রে জানা গিয়েছে, যে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শুভমনকে। চেন্নাইয়ের হোটেলে ফিরেছেন  তিনি। সেখানে বোর্ডের চিকিৎসকেরা রয়েছেন তাঁর সঙ্গে।বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ম্যাচ।শুভমন সেই ম্যাচে খেলতে পারবেন না। শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত। আমদাবাদ শুভমনের অন্যতম পছন্দের মাঠ। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে এই মাঠেই খেলেন তিনি। রানও পেয়েছেন…
Read More
নতুন পার্ক স্ট্রিট স্টেশনের কাজ শুরু ময়দান এলাকায়

নতুন পার্ক স্ট্রিট স্টেশনের কাজ শুরু ময়দান এলাকায়

ফের পার্ক স্ট্রিটে নতুন মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে। তবে, এ বারে ওই মেট্রো স্টেশন উত্তর-দক্ষিণ মেট্রোর অংশ না হয়ে হবে জোকা-তারাতলা মেট্রোর অংশ। দু’টি আলাদা মেট্রোপথেই পার্ক স্ট্রিট স্টেশনের অস্তিত্ব থাকবে। নতুন স্টেশনটি তৈরি হবে এখনকার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ময়দানের দিকের অংশের গা-ঘেঁষে। দু’টি মেট্রো স্টেশনের মধ্যে দূরত্ব হবে মাত্র আট মিটার। একটি বিশেষ ভূগর্ভ পথের মাধ্যমে দু’টি স্টেশন যুক্ত হবে। দু’দিকের যাত্রীরাই ওই স্টেশনে প্রয়োজন মতো ট্রেন বদল করার সুযোগ পাবেন।উল্লেখ্য, জোকা-তারাতলা মেট্রোর মাঝেরহাট পর্যন্ত সম্প্রসারিত অংশের নির্মাণকাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। এর পাশাপাশি, দীর্ঘ সময় পরে চলতি সপ্তাহে ওই মেট্রোপথের পার্ক স্ট্রিট স্টেশন নির্মাণের কাজে হাত…
Read More
রাজপরিবার ও জমিদার বাড়ীর দেবী চণ্ডী আজ সর্বজনীন

রাজপরিবার ও জমিদার বাড়ীর দেবী চণ্ডী আজ সর্বজনীন

রাজার উদ্যোগে একটি পুজো শুরু হয় । অন্য পুজোটি শুরু করেছিলেন স্থানীয় জমিদার। মালদহের চাঁচলের ভাকরি পঞ্চায়েতের উত্তর সিংহপাড়া ও ডুমরো মিশ্র বাড়ির পুজোকে ঘিরে মেতে ওঠেন বাসিন্দারা।বর্তমানে মিশ্রবাড়ির পুজো করেন জমিদারের উত্তরপুরুষরা। তবে পারিবারিক হলেও এখন তা সর্বজনীন হয়ে উঠেছে। আর রাজার প্রতিষ্ঠিত সিংহাপাড়ার পুজো করেন স্থানীও জনসাধারণ । ডুমরো মিশ্র বাড়ির পুজোর সূচনা করেছিলেন জমিদার গোলকনাথ মিশ্র। মহালয়ার পরদিন প্রতিপদে পুজো শুরু হয়। পুজোর ক’দিন ধরে খাওয়ানো হয় এলাকার কয়েক হাজার মানুষকে। সপ্তমী থেকে চার দিন ধরে বসে জমজমাট মেলা। ওই পুজোকে ঘিরে মেতে ওঠেন লাগোয়া ১০টি এলাকার মানুষ। পরিবার সূত্রে জানা যায়, সন্ন্যাস নিয়ে বাড়ি ছাড়ার ২৫…
Read More
বিশ্বকাপে আইসিসির বাড়তি সুবিধা ভারতকে, দাবি সহবাগের

বিশ্বকাপে আইসিসির বাড়তি সুবিধা ভারতকে, দাবি সহবাগের

এবারে বিশ্বকাপে ভারতীয় দলকে সুবিধা পাইয়ে দেবে আইসিসি! এমনটাই দাবি করছেন বীরেন্দ্র সহবাগ। ২০১১-এ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। পিচ তৈরির ক্ষেত্রে ভারত সুবিধা পাবে বলে মনে করছেন সহবাগ।তিনি কেন এমন মনে করলেন ? সহবাগ মনে করেন ভারত জিতলে আইসিসি-র আর্থিক দিক থেকে লাভবান হবে।  আর সেই কারণেই আইসিসি চাইবে ভারত জিতুক। তিনি বলেন, “আইসিসি ভারতকে সাহায্য করবে এই বিশ্বকাপে।  বিশ্বকাপে পিচ প্রস্তুত করছে ভারতীয়েরা। ভারত যখন সেমিফাইনাল বা ফাইনাল খেলবে, তখন পিচ তাদের মতো করেই তৈরি হবে।তিনি আর বলেন, আইসিসি জানে, ভারত যদি এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত থাকে, তবেই লোক মাঠে আসবে, খেলা দেখবে। সেই কারণে ভারতের বিশ্বকাপ…
Read More
জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর “জয়নাব আব্বাসকে” ছাড়তে হল ভারত

জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর “জয়নাব আব্বাসকে” ছাড়তে হল ভারত

জয়নাব আব্বাস পাকিস্তানের একজন জনপ্রিয় স্পোর্টস অ্যাঙ্কর ও ক্রীড়া সাংবাদিক। তিনি ভারতের মাটিতে অনুষ্ঠিত চলতি বিশ্বকাপে আইসিসি-র সঞ্চালিকাদের তালিকায় ছিলেন। বেশ কয়েকদিন আগে  সোশ্যাল মিডিয়ায় একটি পোষ্টে ভারতীয় দেব-দেবীদের নিয়ে তিনি অশ্লীল মন্তব্য করে বসেন। যার কারণে ভারত থেকে তাঁকে বের করে দেওয়া হয়। আইনজীবী ও সমাজকর্মী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে সাইবার শাখায় অভিযোগ করেন।   বিনীত জানান যে জয়নাব অবমাননাকর মন্তব্য করে হিন্দুদের বিশ্বাসে আঘাত দিয়েছেন। তিনি আইসিসি-র কাছে অনুরোধ করেছে যে, জয়নাবকে বিশ্বকাপের উপস্থাপকদের তালিকা থেকে বাদ দিতে হবে এবং তার বিরুদ্ধে পুলিশের কাছে ১৫৩এ, ২৯৫, ৫০৬, ১২১ ধারায় এফআইআর দায়ের করার অনুরোধ করেছেন।
Read More
হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলকে, কবে ফিরতে পারবেন মাঠে ?

হাসপাতালে ভর্তি করা হয়েছে গিলকে, কবে ফিরতে পারবেন মাঠে ?

বিশ্বকাপ শুরুর ঠিক আগে ডেঙ্গি আক্রান্ত হয় ভারতীয় দলের ওপেনার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচ খেলতে পারেননি তিনি। শোনা গেছে ভারতীয় দলের সঙ্গে দিল্লিতে নিয়ে যাওয়া হয়নি তাঁকে। সোমবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে শুভমনকে। তাঁর প্লেটলেট কমছে বলে জানা গিয়েছে। ভারত বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন। সেই ম্যাচেও থাকছেন না  শুভমন। চিকিৎসকেরা জানিয়েছেন প্লেটলেট কমার সময় বিমানযাত্রা ঠিক নয়। আর সেই কারণেই তাঁকে দিল্লিতে নিয়ে আসা হয়নি। প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানোর চেষ্টায় ছিল ভারতীয় দল। কিন্তু এই মুহূর্তে হাসপাতালে ভর্তি থাকার কারণে শনিবার পাকিস্তানের বিরুদ্ধেও তার খেলা অনিশ্চিত বলে…
Read More
শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

শনিবার পুকুর থেকে ভেসে উঠল এক ব্যক্তির গলাকাটা দেহ

ঘটনাটি ঘটে শনিবার দমদমের সুভাষনগর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছায় দমদম থানার পুলিশ। দেহ উদ্ধার করে তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলা প্রথমে পুকুরে দেহটি ভাসতে দেখেন। তারপর বিষয়টি তিনি তাঁর স্বামীকে জানান। পড়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেহটি দেখে, পুলিশ কে খবর দেন এবং পুলিশ এসে ঘটনাটিকে খুন বলে সন্দেহ করেন। তবে এখনও মৃত ব্যক্তির কোন নাম ঠিকানা জানা যায়নি।
Read More
<strong>এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়</strong>

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে ভারতের ২৭ নম্বর সোনার পদক জয়

এশিয়ান গেমস ২০২৩-এ ভারত পদক জয়ে সেঞ্চুরি করেছে। মহিলা কাবাডি দল ফাইনালে চাইনিজ তাইপেকে হারিয়ে ভারতকে ১০০তম পদক এনে দেয়। এটি ছিল টিম ইন্ডিয়ার ২৭ নম্বর সোনার পদক। ৩৫টি রুপো এবং ৪০টি ব্রোঞ্জ এখন পর্যন্ত ভারতের ঝুলিতে এসেছে। আফগানিস্তান ও ভারতের মধ্যে সোনার পদকের ম্যাচ শেষ পর্যন্ত বৃষ্টির জন্য বাতিল হয়। তবে সোনার পদক জিতেছে টিম ইন্ডিয়া। ভারত ক্রমতালিকায় আফগানিস্তানের থেকে উপরে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের র‍্যাঙ্কিং আফগানদের থেকে ভাল। আর সেই কারণেই এদিন সোনা জিতলেন যশস্বী জয়সওয়ালরা। এদিন আফগানিস্তান ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করে। ক্রিজে ছিলেন শহীদুল্লাহ কামাল ও গুলবাদিন নাইব। এদিন টস জিতে প্রথমে বল করার…
Read More