editor

10324 Posts
বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

বিএসএফ- এর হাতে গ্রেফতার হন ২ বিজেপি নেতা

দুই পাচারকারি পায়ে টানা ভ্যানে করে নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ করা কাফ সিরাপ।দেখেই সন্দেহ করেন বিএসএফের ৮৫ নম্বর ব্যাটেলিয়ানে জওয়ানরা ।তাঁরা ভ্যান দাঁড় করিয়ে দুই ভ্যানচালককে প্রশ্ন করলে তাঁদের চোখে মুখে দেখা যায়  প্রবল অস্বস্তি।বসিরহাটের হাসনাবাদ থানার ভারত-বাংলাদেশ সৈয়দপুর সীমান্তের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের পরিচয়, তাঁরা দু’জনই এলাকার বিজেপি নেতা। তাঁদের নাম ভোলা দাস ও পল্টু দাস।ঘটনা সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ২৪ বছর ফেনসিডিল ও দুটি মোবাইল ফোন। এই দুই বিজেপি নেতা গ্রেফতার হওয়ায় রাজনৈতিক চর্চা শুরু হয়েছে টাকি ও হাসনাবাদ জুড়ে। ধৃত ২ পাচারকারিকে বারাসত জেলা আদালতে তোলা হবে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার…
Read More
হোস্টেলের ঘরে থেকে মিলল ফের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ

হোস্টেলের ঘরে থেকে মিলল ফের এক পড়ুয়ার ঝুলন্ত দেহ

খড়গপুরের আইআইটিতে রহস্যজনক মৃত্যু এক ছাত্রের।হোস্টেলের ঘর থেকে বুধবার ভোরে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। আইআইটি এলবিএস হলের ৫১৩ নম্বর রুমে ওই ছাত্র থাকতেন বলে জানা গিয়েছে। ওই পড়ুয়া তেলঙ্গানার বাসিন্দা। মৃতের নাম কিরণ চন্দ্র। তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া। তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখার পরই দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পরিবারকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে।আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা খতিয়ে দেখছেন পুলিশ। পড়ুয়ার মৃত দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।প্রাথমিক রিপোর্ট আসার অপেক্ষায় আছেন পুলিশ।এর…
Read More
উদ্ধার হল স্নাতকোত্তর ছাত্রের ঝুলন্ত দেহ

উদ্ধার হল স্নাতকোত্তর ছাত্রের ঝুলন্ত দেহ

সোমবার সকালে উদ্ধার হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র উত্তম মার্ডির ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটে মালদহের গাজলের কচুয়া গ্রামে। পরিবারের দাবি,  সিনিয়রদের র‌্যাগিংয়ের ‘শিকার’ হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন উত্তম।ঘটনায় মালদহের পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন ,“অভিযোগ পেলে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মালদহ কলেজ থেকে ইতিহাসে প্রথম বিভাগে স্নাতক উত্তম ৩ অক্টোবর শিলিগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে যান। ৭ অক্টোবর হোস্টেল ছেড়ে জেঠার বাড়িতে ফেরেন সে। জোনাসের দাবি, “উত্তমের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছে ছিল কিন্তু র‌্যাগিংয়ে ছাত্র-মৃত্যুর অভিযোগ ওঠায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।’’ তাঁর বক্তব্য, সেখানকারও হোস্টেলে উত্তমকে র‌্যাগিংয়ের শিকার হতে হয়েছে। যদিও তিনি এই নিয়ে সবিস্তার কিছু পরিবারকে…
Read More
আবার ভূমিকম্প উত্তর ভারতে,দিল্লির পর এবার উত্তরাখণ্ড

আবার ভূমিকম্প উত্তর ভারতে,দিল্লির পর এবার উত্তরাখণ্ড

রবিবার  ভূমিকম্পে কেঁপেছিল রাজধানী দিল্লি। তার পর ২৪ ঘণ্টাও  কাটেনি, আবার কম্পন অনুভূত হল উত্তর ভারতে। এ বার কম্পনস্থল উত্তরাখণ্ড। সোমবার সকালে এই পাহাড়ি রাজ্যটিতে মৃদু কম্পন অনুভূত হয়েছে।সোমবার সকাল ৯টা ১১ মিনিট নাগাদ ভূমিকম্প হয়।রিখটার স্কেলে উত্তরাখণ্ডে কম্পনের মাত্রা ছিল ৪।  জাতীয় ভূকম্পনকেন্দ্রের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল পিথোরাগড় শহর থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পূর্বে, মাটি থেকে পাঁচ কিলোমিটার গভীরে। রবিবার বিকেল ৪টে ৮ মিনিটে ভূমিকম্প হয় দিল্লি এবং হরিয়ানায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.১। কম্পনের উৎসস্থল হরিয়ানার ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই নিয়ে ১৭ ঘণ্টার ব্যবধানে উত্তর ভারতে পর পর দু’বার…
Read More
পুজোর মুখে সূচনা সরকারী অ্যাপ ‘যাত্রী সাথী’-র

পুজোর মুখে সূচনা সরকারী অ্যাপ ‘যাত্রী সাথী’-র

হলুদ ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাবের সরকারি অ্যাপ ‘যাত্রী সাথী’-র সোমবার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হওয়ার কথা। সূত্রের খবর ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই অ্যাপের উদ্বোধন করবেন বলে । হাওড়া স্টেশন, হাজরা মোড় এবং কলকাতা বিমানবন্দরে ওই অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা।মূলত তথ্যপ্রযুক্তি দফতর এবং কলকাতা পুলিশের উদ্যোগে ওই অ্যাপ তৈরি হয়েছে। প্রায় মাস ছয়েক ধরে পাইলট প্রকল্পের আওতায় অ্যাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে পুজোর আগে এর সূচনা হচ্ছে।  যাত্রীদের কাছে একে জনপ্রিয় করে তুলতে প্রথম থেকেই বড় মাপের প্রস্তুতি নিচ্ছে তথ্যপ্রযুক্তি দফতর এবং কলকাতা পুলিশ। এই সরকারি অ্যাপের প্রচারের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা দেবকে। ইতিমধ্যেই তাঁকে নিয়ে বিজ্ঞাপনের…
Read More
১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট

২০২৮ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে হবে ক্রিকেট। গত শুক্রবার আম্তর্জাতিক অলিম্পিক্স কমিটি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা প্রস্তাবে সম্মতি দিয়েছিল। সোমবার ভোটাভুটির মাধ্যমে তাতে সিলমোহর দেওয়া হল। ২০২৮ সালের অলিম্পিক্সে পুরুষ ও মহিলাদের ক্রিকেট খেলা হবে। খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। অলিম্পিক্সে এর আগে এক বারই মাত্র ক্রিকেট আয়োজিত হয়েছে। ১৯০০ সালে। অর্থাৎ, ১২৮ বছর পরে আবার ক্রিকেট খেলা দেখা যেতে পারে বিশ্বের সব থেকে বড় প্রতিযোগিতায়। ১৯০০ সালে প্রথমে চারটি দেশ নাম দিয়েছিল। গ্রেট ব্রিটেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়াম। পরে নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম তুলে নেওয়ায় গ্রেট ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে একটিই খেলা হয়। সেটিই ফাইনাল। সে বার দু’দিন ধরে হয়েছিল সেই…
Read More
একের পরে এক বাগান বন্ধ

একের পরে এক বাগান বন্ধ

বোনাস নিয়ে অসন্তোষ ও বিক্ষোভের জেরে পুজোর মুখে ফের বন্ধ হল আরও দু’টি চা বাগান। ডুয়ার্সের বানারহাট ব্লকের কাঁঠালগুড়ি এবং চামুর্চি চা বাগান ছেড়ে চলে গেলেন মালিক পক্ষ। এ নিয়ে বন্ধ হয়ে গেল চারটি চা বাগান। ফলে, কর্মহীন কয়েক হাজার শ্রমিক।বেশ কিছু দিন থেকেই পুজোর বোনাস নিয়ে বিভিন্ন চা বাগানে শ্রমিক অসন্তোষ চলছিল। চা শ্রমিক সংগঠনগুলির, ২০ শতাংশ বোনাসের দাবি করে। মালিক পক্ষ তা মানতে নারাজ। ফলে দফায়-দফায় মিটিং ও বিক্ষোভ চলছিল বিভিন্ন বাগানে।  শুক্রবারও বন্ধ হয়ে যায় মাল মহকুমার দু’টি চা বাগান আর শনিবার সকালে বন্ধ হয়ে গেল ধূপগুড়ি মহকুমার বানারহাট ব্লকের দু’টি চা বাগান। চামুর্চি চা বাগানের স্থায়ী…
Read More
ক্যামেরাম্যানকে ধাক্কা দিলেন ইংল্যান্ডের স্যাম কারেন

ক্যামেরাম্যানকে ধাক্কা দিলেন ইংল্যান্ডের স্যাম কারেন

খেলার মাঝখানে ঘাড়ের কাছে হঠাৎ ক্যামেরা। বিরক্ত হয়ে স্যাম কারেন এক ধাক্কা দিলেন ক্যামেরাম্যানকে। রবিবার আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচের মাঝে এমন কাণ্ড ঘটালেন তিনি।ইংরেজ অলরাউন্ডার বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন। সেই সময় এই ঘটনা ঘটে। রবিবার টস জিতে ইংল্যান্ড প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়।কিন্তু আফগানিস্তানের ব্যাটারদের বিরুদ্ধে শুরুতে একটাও সাফল্য পাননি কারেনরা।কোনও উইকেট না হারিয়ে ১১৪ রান তুলে নেন দুই আফগান ওপেনার। কারেন এই ম্যাচে ৪ ওভার বল করে ৪৬ রান দিয়েছেন। সেই কারণে নিজের উপর বিরক্তই ছিলেন তিনি।এমন অবস্থায় হঠাৎ ঘাড়ের কাছে ক্যামেরা দেখে আরও বিরক্ত হয়ে পড়েন কারেন।তা প্রকাশ করে ফেলেন অলরাউন্ডার। ধাক্কা দিয়ে সরিয়ে দেন ক্যামেরাম্যানকে। সেটাই সম্প্রচারিত হয়ে যায়।
Read More
গত বারের চ্যাম্পিয়নদের হারাল আফগানিস্তান

গত বারের চ্যাম্পিয়নদের হারাল আফগানিস্তান

রবিবার গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল আফগানিস্তান। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। তাঁদের লক্ষ ছিল দ্রুত উইকেট তুলে আফগানিস্তানকে কম রানে আটকে দেওয়া। কিন্তু দুই আফগান ওপেনার মিলেই তুলে নিলেন ১১৪ রান। তবে পর পর উইকেট হারিয়ে হঠাৎই আফগানিস্তানের স্কোর দ্বারায় ১৫২ রানে ৪ উইকেট। আফগানিস্তানের বড় রান তোলার ভিতটা গড়েছিলেন রহমানুল্লা গুরবাজ।   ৫৭ বলে ৮০ রান করে  ইংল্যান্ডের বিরুদ্ধে দলকে ভাল জায়গায় পৌঁছে দিয়েছিলেন তিনি।মিডল অর্ডারে ৬৬ বলে ৫৮ রান করেন ইকরাম আলিখিল এবং শেষ বেলায় মুজিব উর রহমান ১৬ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে পৌঁছে দেন ২৮৪ রানের স্কোরে। ২৮৪ রানের লক্ষ্য…
Read More
চতুর্থী থেকে নবমীর মধ্যে দিন-রাত সরকারি বাস পরিষেবা

চতুর্থী থেকে নবমীর মধ্যে দিন-রাত সরকারি বাস পরিষেবা

বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়ে এ বার পুজোয় চতুর্থী থেকে নবমী পর্যন্ত রাতে সরকারি বাসও চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যায় বাস রাস্তায় নামাতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নিগমের চালক, কন্ডাক্টর ছাড়াও ট্র্যাফিক বিভাগের সঙ্গে যুক্ত সব আধিকারিক এবং কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে। চতুর্থী থেকে ষষ্ঠীর মধ্যে পুজো বাজারের ভিড়ের কথা মাথায় রেখে দিনের বেলায় বেশি সংখ্যক বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, একাধিক বড় পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় দর্শনার্থীর ভিড় রাতেও থাকবে বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। তাই বেসরকারি বাসের…
Read More
গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন বেশ কয়েক জন

গঙ্গার ঘাটে তর্পণ করতে গিয়ে তলিয়ে গেলেন বেশ কয়েক জন

মহালয়ার সকালে হুগলির হিন্দমোটরের বিবি স্ট্রিট ঘাটে তর্পণ করতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন কয়েক জন। এখনও নিখোঁজ দু’জন। একই ঘটনা ঘটছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতেও। নিখোঁজদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে। নামানো হয়েছে বোট। খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা এসেছেন। মহালয়ার ভোরে গঙ্গার  ঘাটে তর্পণের জন্য প্রচুর ভিড় হয়েছে। হুগলি জেলার উত্তরপাড়া, হিন্দমোটর অঞ্চলেও তর্পণ করতে জড়ো হন বহু মানুষ। হিন্দমোটর বিবি স্ট্রিট ঘাটে দুর্ঘটনা হয়। গঙ্গায় বান এলে তলিয়ে যান বেশ কয়েক জন। ঘাটে উপস্থিতরা জানান পাঁচ জন বানের জলে ভেসে গিয়েছেন। সৌম্য মজুমদার, সৌভিক দত্ত, স্বপন ভট্টাচার্য এবং গৌরাঙ্গ মণ্ডল নামে চার জনের কথা জানা গিয়েছে। তলিয়ে…
Read More
এখনও অব্দি লাচেনে আটকে রয়েছেন পর্যটক

এখনও অব্দি লাচেনে আটকে রয়েছেন পর্যটক

শুক্রবার বায়ুসেনার হেলিকপ্টারে উত্তর সিকিমের লাচুং, লাচেন, ছাতেম ও পেগং থেকে মোট।সিকিম প্রশাসন এবং বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে যে, লাচুং থেকে সমস্ত পর্যটকদের ফেরানো সম্ভব হয়েছে।তবে সিকিমের পর্যটন এবং অসামরিক বিমান দফতরের থেকে  জানানো হয়েছে যে আগামী ১৭ অক্টোবর থেকে পর্যটক এবং সাধারণের জন্য ফের ওই অনুমতি মিলবে। এ দিনও ভোর থেকেই উদ্ধারকাজ শুরু হয়। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, লাচুং, লাচেন থেকে হেলিকপ্টারে ২৩৮ জনকে উদ্ধার করে পাকিয়ং বিমানবন্দরে আনা হয়েছে। এ ছাড়া, ৭৭ জন জওয়ানকে উদ্ধার করেও আনা হয়েছে তাদের সঙ্গে। এছাড়াও গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া সমস্ত পর্যটকদের সিকিম পরিবহনের বাসে করে এ দিন শিলিগুড়িতে পাঠানো হয়েছে অনেককে। অনেকে…
Read More
সকল ক্রিকেটপ্রেমীদের জন্য শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই খুশির খবর  

সকল ক্রিকেটপ্রেমীদের জন্য শনিবার ভারত-পাকিস্তান ম্যাচের আগেই খুশির খবর  

শনিবার আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান ম্যাচ।সেই ম্যাচের আগে খুশির খবর পেলেন সমর্থকেরা। শুক্রবার গুজরাতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল।  কিন্তু শনিবার তাতে বদল হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই।আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছেন তাঁরা। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ শুরু  হতে চলেছে দুপুর ২টা থেকে।তার আগে দুপুর ১২.৩০ থেকে রয়েছে অনুষ্ঠান। সেখানে গান গাইবেন অরিজিৎ সিংহ।থাকবেন আরও অনেকেই। তবে বৃষ্টির হলে সেই সব কিছুই ভেস্তে যেতে পারত।কিন্তু আবহাওয়া দফতর  আগের দিন বৃষ্টির হওয়ার কথা জানালেও এদিন তাতে বদল হয়েছে। শনিবার প্রায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন আবহাওয়া দফতর। এবং আগামী ৪৮ ঘণ্টায় আমদাবাদে কোন বৃষ্টির…
Read More
তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার

তৃতীয় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার ব্যাটার

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য লখনউ ম্যাচটা একেবারেই ভাল যায়নি। একে ম্যাচে হার। তার উপর আবার ভুল আউট।দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ৭০ রানে ৬ উইকেট হারায়। টপ অর্ডারে কেউ রান পাননি।এমন অবস্থায় স্টোইনিসের আউট নিয়ে তৈরি হল বিতর্ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে ক্যামেরন গ্রিনের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল মার্কাস স্টোইনিসকে। কিন্তু বল হাতে ২ ওভারে ১১ রান দেওয়ার পর আর সুযোগ দেওয়া হয়নি তাঁকে এবং ব্যাট হাতেও মাত্র ৫রান করে আউট হয়ে যান স্টোইনিস। কাগিসো রাবাডার বল তাঁর গ্লাভসে লেগে উইকেটরক্ষক কুইন্টন ডি’ককের হাতে যায়। আউটের আবেদন করেন বোলার এবং উইকেটরক্ষক। কিন্তু মাঠের আম্পায়ার আউট…
Read More