editor

11195 Posts
সংসদের ভর্তুকি যুক্ত খাবার নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র

সংসদের ভর্তুকি যুক্ত খাবার নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র

নতুন বছর পড়তে না পড়তেই সংসদের ক্যান্টিনে সস্তা খাবার নিয়ে বি সে বিতর্কে ইতি টানতে উদ্যোগী হল কেন্দ্র। সংসদ ভবনের ক্যান্টিনে এখন থেকে আর সাংসদদের ভর্তুকি যুক্ত খাবার দেওয়া হবে না। সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছে। কড়া সিদ্ধান্ত কেন্দ্রের। উত্তর রেলওয়ের বদলে এবার আইটিডিসি সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাবে। আগামী কাল থেকে সংসদ ক্যান্টিনে ভর্তুকির দিন শেষ। ভর্তুকি বিলুপ্ত হওয়ার পর লোকসভা সচিবালয় বার্ষিক আট কোটি টাকা বাঁচাতে সক্ষম হবে।
Read More
প্রাক্তন কেএলও লিঙ্ক‌ম‍্যানদের সঙ্গে বৈঠক পুলিশ সুপারের

প্রাক্তন কেএলও লিঙ্ক‌ম‍্যানদের সঙ্গে বৈঠক পুলিশ সুপারের

মুখ্যমন্ত্রী চাকরির প্রস্তুতি দিলেও চাকরি পাননি প্রাক্তন কেএলও লিংকম্যানরা। দ্রুত নিয়োগের দাবিতে জলপাইগুড়িতে এসে ধর্ণায় বসার হুমকি দিতেই তাদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার।এনিয়ে তারা হুমকিও দিয়ে রেখেছেন।তাদের দাবি সাতদিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না হলে অনশনে বসবেন বলে জানা গেছে। বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রাক্তন কেএলও লিঙ্ক‌ম‍্যানদের অভিযোগ, মুখ‍্যমন্ত্রী জলপাইগুড়ি‌তে এসে তাদের ৬০০ জনকে হোমগার্ডের চাকরি দেবেন বলে‌ছেন। যদিও এখন‌ও সেই প্রকৃয়া শুরু হয়নি বলে অভিযোগ। বছরের পর বছর ধরে জেলে থাকা‌র জন্য তাদের পরিবারের আর্থিক অবস্থা একেবারেই শোচনীয় হয়ে পড়েছে। বর্তমানে তারা জামিনে মুক্ত হলেও নিয়মিত হাজিরা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে‌ন। এমন পরিস্থিতিতে সকলকে বিনা শর্তে…
Read More
ফের একবার  লিবারেলদের আক্রমণ কঙ্গনার

ফের একবার লিবারেলদের আক্রমণ কঙ্গনার

বিতর্কের কেন্দ্রে আমাজন প্রাইম ভিডিওর ওয়েবসিরিজ 'তাণ্ডব'। হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত আনার অভিযোগ এই সিরিজের বিরুদ্ধে। এবার এই প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। যদিও সেই বিতর্কিত টুইট দ্রুত ডিলিট করে দেন অভিনেত্রী। কঙ্গনা তাঁর একটি টুইটে তাণ্ডব সিরিজের নির্মাতাদের উদ্দেশে লেখেন, "কারণ ভগবান কৃষ্ণও শিশুপালের ৯৯টি ভুল ক্ষমা করে দিয়েছিলেন। প্রথমে শান্তি তারপরে বিপ্লব। ওদের মাথা কেটে ফেলার সময় হয়েছে। জয় শ্রীকৃষ্ণ।" এই টুইটের পরেই তীব্র সমালোচনার মুখে পড়েন কঙ্গনা। তাণ্ডবের অভিনেতা ও পুরো টিমের বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবার কঙ্গনার কয়েকজন ভক্ত তাঁর সমর্থনেও কথা বলেন। যদিও এই টুইটটি ডিলিট ররে দেন কঙ্গনা।
Read More
ফের সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অভিনেত্রী শার্লিন চোপড়ার

ফের সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অভিনেত্রী শার্লিন চোপড়ার

সম্প্রতি জিয়া খানের বোন করিশমা খান বলিউডের পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন ৷ এইবার ফের সাজিদ খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন বলিউডের মডেল ও অভিনেত্রী শার্লিন চোপড়া ৷ একটি ট্যুইটের মাধ্যমে তিনি সাজিদ খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ৷ প্লেবয় ম্যাগাজিনে নুড ফটোশ্যুট খবরের শিরোনামে এসেছে শার্লিন চোপড়া ৷ শার্লিন অভিযোগ করেছেন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সাজিদ ৷ সাজিদ খানের বিরুদ্ধে এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন শার্লিন চোপড়া ৷
Read More
জলপাইগুড়ি‌তে শুরু হল শ্রমিক মেলা

জলপাইগুড়ি‌তে শুরু হল শ্রমিক মেলা

জলপাইগুড়ি‌তে শুরু হল জেলা শ্রমিক মেলা। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের উত্তর‌বঙ্গে‌র অ্যাডিশনাল কমিশনার মহম্মদ রিজুয়ান।এই জেলা শ্রমিক মেলা অনুষ্ঠিত হয়জলপাইগুড়ি‌র নেতাজি ক্লাব ময়দানে। উদ্বোধনী আনুষ্ঠানের মধ‍্য দিয়ে অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত মানুষ‌দের হাতে সামাজিক সুরক্ষা প্রকল্পের চেক তুলে দেওয়া হয়। এবার শ্রমিক মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য‌দের মিলিয়ে প্রায় ২৪টি স্টল রয়েছে। শ্রম দপ্তরের উত্তর‌বঙ্গে‌র অ্যাডিশনাল কমিশনার মহম্মদ রিজুয়ান বলেন, রাজ‍্যের প্রতিটি মহকুমা‌তেই এই শ্রমিক মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য দুর্গা রায়, শ্রমিক…
Read More
লাক্ষাদ্বীপেও এবার মিলল লাক্ষাদ্বীপে

লাক্ষাদ্বীপেও এবার মিলল লাক্ষাদ্বীপে

লাক্ষাদ্বীপেও এবার মিলল করোনাভাইরাসের অস্তিত্ব। গোটা পৃথিবী তছনছ করে দেওয়া করোনা এতদিন থাবা বসাতে পারেনি এই দ্বীপাঞ্চলে। ভারতের একমাত্র করোনামুক্ত এলাকা বলে পরিচিত ছিল এই লাক্ষাদ্বীপ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সরকার। এক ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে ভাইরাস। আইসোলেশনে রাখা হয় তাঁকে। আপাতত পর্যটকদের লাক্ষাদ্বীপ ভ্রমণের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। কেন্দ্রশাসিত এই অঞ্চলে করোনা রুখতে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। গত বছর দেশে করোনা ছড়ানোর পরপরই প্রথমেই লাক্ষাদ্বীপে জাহাজ ঢোকা ও এলাকা থেকে জাহাজ ছাড়া বন্ধ করে দেয় প্রশাসন।
Read More
আরও একটা ছুটির দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও একটা ছুটির দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মীদের ছুটির তালিকাতে যুক্ত হল আরও একটা দিন। এবার রঘুনাথ মুর্মুর জন্মদিনেও রাজ্যে থাকবে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদিবাসীদের কথা ভেবে ও পন্ডিতকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত  মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, ১৯০৫ সালের ৫ মে জন্মেছিলেন পণ্ডিত রঘুনাথ মুর্মু। সাঁওতালিভাষাকে লিপিবদ্ধ করার জন্য অলচিকি লিপির প্রণয়ন করেছিলেন রঘুনাথ মুর্মু। আদিবাসী সমাজ, জঙ্গলমহল ও রাঢ়বঙ্গে তাঁর জনপ্রিয়তা রয়ছে। এই সিদ্ধান্তে খুশি আদিবাসী সম্প্রদায়ের মানুষ। এর আগে পঞ্চানন বর্মা, বীরসা মুন্ডা, হরিচাঁদ গুরুচাদের জন্মদিনেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
Read More
আবারও শীত পড়েছে জাঁকিয়ে

আবারও শীত পড়েছে জাঁকিয়ে

পৌষ মাসের শেষে আবারও জাঁকিয়ে পড়েছে শীত। উত্তুরে হাওয়া প্রবেশ করবে রাজ্যে। দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় শৈত্যপ্রবাহের দেখা মিলেছে। আগামী ৩ দিনে রাজ্যের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে চলেছে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গেও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। হালকা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীর নিজেরে সাদা চাদরে মুড়ে রেখেছে।
Read More
বিজেপি ও তৃণমূল শুধু ভোটের সময় মনীষীদের ব্যবহার করে

বিজেপি ও তৃণমূল শুধু ভোটের সময় মনীষীদের ব্যবহার করে

কেন্দ্রীয় সরককের নেতাজি জয়ন্তীকে দেশব্যাপী পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করায় এর তীব্র বিরোধিতা করল বামনেতা সুজন চক্রবর্তী। এদিন উত্তরবঙ্গ সফরে সংগঠনের কাজে এসে কেন্দ্রীয় সরকারের তুলোধনা করলেন এই বর্ষীয়ান বামনেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, এই দিন কে আমরা সহ প্রত্যেকে দেশপ্রেম দিবস হিসেবে চেয়েছিলাম, কিন্তু পরাক্রম দিবস হিসেবে ঘোষিত হলো। বিজেপি আর রাজ্যের তৃণমূল দুই দলই মনীষীদের শুধু ভোটের জন্য ব্যবহার করে, কোথাও দেখা যায় অমিত শাহ শান্তিনিকেতনের ঢুকে রবীন্দ্রনাথের চেয়ারে বসে পড়েছেন,স্বামী বিবেকানন্দের নামের ওপর ভাইপোর ছবি, এবং বর্তমানে বিধানসভা নির্বাচনের আগে নেতাজি কে নিয়ে রাজনীতি করতে চাইছে বিজেপি। কেননা বিজেপির সাহস নেই দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার। মোদি…
Read More
স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে না বাংলার নার্সিংহোমগুলি

স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে না বাংলার নার্সিংহোমগুলি

স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে নার্সিংহোমের লাইসেন্স কেড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও স্বাস্থ্যসাথীর কার্ড না নেওয়ার অভিযোগ উঠল নার্সিংহোমের বিরুদ্ধে। রোগীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ড নিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য সাথীর কার্ড রাজ্যে আসার পর থেকেই ‌বিভিন্ন নার্সিংহোমের বিরুদ্ধে এমন অভিযোগ সামনে এসেছে। কয়েকদিন আগেই শিলিগুড়ি থেকেও এমন অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।
Read More
একগুচ্ছ প্রকল্প উদ্বোধন  এসজেডিএ-র

একগুচ্ছ প্রকল্প উদ্বোধন এসজেডিএ-র

ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে এদিন শিলিগুড়ি তরাই তারাপদ বিদ্যালয়ের সীমানা প্রাচীর , শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের রাস্তা সংস্কার, ড্রেন, নিকাশি ব্যবস্থা সহ একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মন্ত্রী। এর জন্য শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি প্রায় ১১ কোটি টাকা বরাদ্দ করেছে। এসজেডিএর চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন জানান শিলিগুড়ি পুরনিগমের ২৭, ১৩ নম্বর ওয়ার্ডে মাস্টিক রোড, ১৭ নম্বর ওয়ার্ডে হাই ড্রেন, ১৪ নম্বর ওয়ার্ডে সারদামুনি রোড থেকে বাস্তুহারা কালিবাড়ি পর্যন্ত ড্রেন, ক্ষুদিরাম পল্লীতে টয়লেট ব্লক, এছাড়াও বিধান মার্কেটে বিধান চন্দ্র রায়ের ২০ ফুটের পূর্ণবায়ব মূর্তির শিলান্যাস করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী গৌতম দেব, SJDA-র…
Read More
করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

কলকাতা: ফের করোনার থাবা টলিউডে। করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ মতো বিধি-নিষেধ মেনে নিজের বাড়িতেই সেলফ হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বৃদ্ধাশ্রম টু ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। সত্তোরোর্ধ লিলি চক্রবর্তীর বয়স দুশ্চিন্তায় ফেলেছে ঘনিষ্ঠ মহলকে।
Read More
রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

দোরগোড়ায় বঙ্গের নির্বাচন। সংক্রমণের ঝুঁকি এড়িয়ে ভোটাধিকার প্রয়োগ – এর নির্দেশিকা দিতে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কোভিড আবহে বঙ্গের রূপরেখা স্থির করতে বুধবার শহরে পা রাখছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। পরের দিন, বৃহস্পতিবার জেলাশাসক, পুলিশ সুপার, রাজ্যের শীর্ষ আধিকারিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। বিহারের মতো এ রাজ্যের বিধানসভা নির্বাচনেও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা করছে কমিশন। পশ্চিমবঙ্গের আধিকারিকদের বিস্তারিত নির্দেশিকা দিতে চলেছে কমিশন কর্তারা। আগামী মার্চ মাসের মাঝামাঝি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। শুক্রবারই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়েছে, রাজ্যে ভোটারের সংখ্যা ৭ কোটি ৩২ লক্ষ…
Read More
ভুটান গেট খোলার দাবিতে ধর্ণায়  তৃণমূল কংগ্রেস

ভুটান গেট খোলার দাবিতে ধর্ণায় তৃণমূল কংগ্রেস

ভুটান গেট খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্ণায় সামিল হল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ এগারমাস ধরে ভুটান গেট বন্ধ রয়েছে। যার জন্য জয়গাঁয় প্রায় কয়েকহাজার ব্যবসায়ী চরম আর্থিক অনটনে রয়েছেন। জানা গেছে ভারত ভুটানের মাধ্যমে এই গেট দিয়ে দুদেশের ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে জয়গাঁ সহ জেলার বহু মানুষ নানা পেশায় যুক্ত। করোনাকাল থেকেই বন্ধ হয়ে রয়েছে এই গেট। বন্ধ রয়েছে দুদেশের ব্যবসায়িক কাজকর্ম। অবস্থান বিক্ষোভকারীদের দাবি দ্রুত ভ্যাকসিন কাজ সম্পন্ন করে দুদেশের মধ্যে সীমান্ত ব্যবসা খুলে দেওয়া হোক।এই বিষয়ে তৃণমূল জয়ঁগা ২ নং অঞ্চল কমিটির সভাপতি মহঃ আব্দুল মানিক জানান প্রায় ১১ মাস থেকে বন্ধ জয়ঁগা ভুটান গেট আর জয়ঁগা ভুটান গেট বন্ধ…
Read More