editor

11195 Posts
চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

চালু হচ্ছে প্যাসেঞ্জার ট্রেন

অবশেষে রাজ্যবাসীর দাবী মেনে নিল রেল কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোনার সমস্ত সুরক্ষাবিধি মেনেই আগামি ২রা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চলবে ৫৪টি পাসেঞ্জার ট্রেন। টুইট করে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। উপকৃত হবেন সাধারণ মানুষ। লকডাউনের জেরে প্রায় ৮মাস বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে এখনই শুরু হচ্ছে না দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা।
Read More
দুই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু একজনের

দুই ট্রাকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু একজনের

একটি মালবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মারল আরেকটি ট্রাক। এমনই সড়ক দুর্ঘটনা ঘটল ফুলবাড়ির ঘোষপুকুর এলাকার জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে অতি দ্রুত গতিতে যাওয়া একটি ট্রাক আরেকটি মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে শিলিগুড়িগামী দুই ট্রাক একই লাইন ধরে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ২০ চাকার একটি বড়ো ট্রাকের পিছনে ধাক্কা মারলে পিছনের ট্রাকের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাকের একজন মারা গেছে। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করে পুলিশ। ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।
Read More
রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির এনজেপিতে

রক্ত সংকট মেটাতে রক্তদান শিবির এনজেপিতে

করোনাকালীন পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করল নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ জওয়ানরা। জানা গেছে এদিন জিআরপি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। সেই ৬০ ইউনিট সংগৃহিত রক্ত শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।
Read More
কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই

কয়লা পাচারকাণ্ডে রাজ্যে ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার সকাল থেকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে রাজ্যের গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই। মোট ২২টি সিবিআই আধিকারিকদের দল তদন্তে বেরিয়েছে। কয়লা পাচার কাণ্ডে প্রথমে তদন্তে নামে আয়কর দফতর। তবে এ ব্যাপারে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। উল্লেখ্য, মুর্শিদাবাদ থেকে উত্তরবঙ্গে কয়লা পাচার করত কয়লা পাচার কাণ্ডের মূল পাণ্ডা অনুপ মাঝি ওরফে লালা। আর তার এই কার্যকলাপের সঙ্গে জড়িত ছিল গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত এনামুল। কয়লা পাচারের তদন্তে তৎপরতা শুরু হওয়ার প্রায় একই সময়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন।
Read More
মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

মারাদোনার প্রয়াণে স্মরণ সভা এসএফআই এবং ডিওয়াইএফ এর

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার মারাদোনার প্রয়াণে স্মরণ সভা আয়োজন করল মালবাজার এসএফআই এবং ডিওয়াইএফ এর ছাত্ররা। ।শুক্রবার সন্ধ্যায় ফুটবলের ঈশ্বরকে তাঁর অকাল প্রয়াণে শোকসভা করল। এদিন মারাদোনার প্রতিকৃতিতে ফুল এবং মোমবাতি জ্বালিয়ে এই ফুটবলারকে স্মরণ করলেন বাম সংগঠনের ছাত্ররা।
Read More
রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

রবিবার উদ্বোধন হতে পারে নতুন মাঝেরহাট ব্রিজ

শুক্রবার সন্ধেবেলা মেলে সুখবর। নতুন মাঝেরহাট ব্রিজ খোলা নিয়ে শুক্রবার সন্ধের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র দিয়ে দিল রেল। মাঝেরহাটের নতুন ব্রিজ চালুতে আর বাধা নেই। রবিবার মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে পারেন মাঝেরহাটের নতুন সেতু। ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বেহালা-কলকাতা সংযোগকারী মাঝেরহাট ব্রিজটি ভেঙে পড়েছিল। আগামী সপ্তাহ থেকেই ফের আগের মতো মাঝেরহাট ব্রিজ ধরে কম সময়ে অনেকটা দূরত্ব পেরতে পারবেন নিত্যযাত্রীরা।
Read More
আজ পাহাড়ে ফিরছেন বিমলপন্থী নেতা রোশন গিরি

আজ পাহাড়ে ফিরছেন বিমলপন্থী নেতা রোশন গিরি

আজ পাহাড়ে ফিরছেন রোশন গিরি। বিমল পন্থী এই নেতার পাহাড়ে ওঠার খবরে পাহাড়ে শীতের শুরুতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা নেতা সত্যবান ছেত্রী জানিয়েছেন আজ বাগডোগরা বিমানবন্দরে নেমে পাহাড়ে উঠছেন রোশন গিরি। তবে তারসঙ্গে বিমল গুরুং পাহাড়ে উঠছেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।পাশাপাশি তিনি আরো জানান আগামী ২৯ এক বিশাল জনসভার আয়োজন করা হচ্ছে কার্শিয়াঙে। জানা গেছে রোশনকে বিমানবন্দরে স্বাগত জানানোর জন্য মোর্চার এক শ্রেণীর কর্মী হাজির থাকবেন। তাদেরকে নিয়েই পাহাড়ে উঠবেন দীর্ঘদিনের পলাতক নেতা রোশন গিরি। প্রায় তিন বছর আগে গোর্খাল্যান্ড আন্দোলনে যে আগুন জ্বলেছিল পাহাড়ে তারপর নানা মামলায় অভিযুক্ত বিমল গুরুং ,…
Read More
বিগ বসের ‘ফিনালে’ আগামী সপ্তাহে

বিগ বসের ‘ফিনালে’ আগামী সপ্তাহে

দেশের সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো বিগ বসের সিজন ১৪-র 'ফিনালে' অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই। ঘোষণা আসে হোস্ট সলমনের তরফ থেকে। এই ঘোষণা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে সকলেই। সলমনের বক্তব্যের ভিতরে রহস্য রয়েছে স্পষ্ট। অক্টোবর মাসে শুরু হয়েছে বিগ বসের চার নম্বর সিজন। গত বছর বিগ বসের জনপ্রিয়তা এতটাই তীব্র ছিল যে শোয়ের মেয়াদ একমাস বাড়িয়ে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। এই সিজনে বিগ বসের টিআরপি রেটিং খুবই নীচের তলায়।
Read More
বাড়ছে উত্তুরে হাওয়া

বাড়ছে উত্তুরে হাওয়া

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমতে পারে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। দ ক্ষিণবঙ্গে উত্তুরে হাওয়ার জোর বেড়েছে। ঘূর্ণিঝড় ‘নীবর’-এর কারণে গত কয়েক দিন ধরেই মেঘ ঢুকছিল রাজ্যে। এর ফলে শীত প্রবল ভাবে বাধাপ্রাপ্ত হয়েছিল। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এমন শীতের আমেজ টের পাবেন বঙ্গবাসী।
Read More
দু’জন রাষ্ট্রমন্ত্রী পেতে পারে বাংলা

দু’জন রাষ্ট্রমন্ত্রী পেতে পারে বাংলা

আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলা দখলকেই পাখির চোখ করেছে বিজেপি। ডিসেম্বর মাসের শুরুর দিকেই একাধিক মন্ত্রিসভার রদবদল সম্ভাবনা রয়েছে। একাধিক মন্ত্রী পেতে পারে বাংলা। একই সঙ্গে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে পূর্ণ মন্ত্রীপদ দেওয়া হবে বলেই জানা গিয়েছে। ভোটের আগে চমক হিসেবে বাংলার কোনও সাংসদকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে।
Read More
হিমালয়ার ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেন

হিমালয়ার ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেন

ভারতের অন্যতম অগ্রণী ওয়েলনেস ব্র্যান্ড দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেনের আওতায় লঞ্চ করল একটি নতুন ফিল্ম। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্টের এই ক্যাম্পেনে গুরুত্ব দেওয়া হয়েছে দাঁত ব্যথা ও ক্ষয় প্রতিরোধে সঠিক টুথপেস্ট ব্যবহার করার উপর। টিভিসি-তে এই টুথপেস্টের উপাদান হিসেবে নিম, ত্রিফলা ও মিসওয়াক থাকার কথা উল্লেখিত হয়েছে। এইসব উপাদান দাঁতব্যথা ও ক্ষয় থেকে সম্পূর্ণ সুরক্ষা জোগায়।  দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির ব্র্যান্ড ম্যানেজার (ওরাল কেয়ার) সইফ আহ্‌মেদ বলেন, ‘অবদাঁতহামেসা ১০/১০’ ক্যাম্পেনের মধ্য দিয়ে তারা জীবনের প্রারম্ভিক বছরগুলির ওরাল কেয়ারের সমস্যাগুলি তুলে ধরে সেগুলির প্রতিকারে সঠিক টুথপেস্টের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। হিমালয়া কমপ্লিট কেয়ার টুথপেস্টে থাকা নিম, ত্রিফলা ও মিসওয়াক…
Read More
বাতিল হল প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ

বাতিল হল প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ

দেশে বর্তমান করোনা আক্রান্তের কথা মাথায় রেখে স্থগিত করা হয়েছে প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগ। শুক্রবারই আলোচনা করে লিগ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। এটি ছিল ষষ্ঠ পর্ব লিগ। মে মাসে চূড়ান্ত বাছাইপর্বের টুর্নামেন্টের মধ্যেই পিবিএলের ষষ্ঠ পর্ব আয়োজন হতে পারে। টুর্নামেন্টের পঞ্চম পর্বটি চলতি বছরের ২০ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চারটি শহরে অনুষ্ঠিত হয়েছিল।
Read More
মরশুমি ফ্লু সারাতে স্টিম ইনহেলেশন থেরাপি

মরশুমি ফ্লু সারাতে স্টিম ইনহেলেশন থেরাপি

আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের এই সময়ে শ্বাসযন্ত্রের সুস্থতা খুবই প্রয়োজন। এজন্য আয়ুষ মন্ত্রকের তরফে রোগপ্রতিরোধ ক্ষমতা, বিশেষকরে শ্বাসযন্ত্রের সুস্থতা বজায় রাখার জন্য কিছু পরামর্শ দেওয়া হয়েছে। ওই পরামর্শে তাজা পুদিনা পাতা বা জোয়ান ব্যবহার করে ইনহেলেশন থেরাপির কথা বলা হয়েছে। এই পদ্ধতি প্রয়োগ করলে মরশুমি সর্দি, কাশি ও ফ্লু থেকে রক্ষা করা ছাড়াও শরীর প্রয়োজনীয় উষ্ণতা পাবে ও শারীরিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। একইসঙ্গে বলা হয়েছে, হলুদ-দুধ পান করা ও যোগ অনুশীলন করার কথা, যা সামগ্রীক স্বাস্থ্যের পক্ষে উপকারী।  এবিষয়ে আয়ুর্বেদ ও পঞ্চকর্মা চিকিৎসক ডাঃ কুণাল মানেক বলেন, স্টিম ইনহেলেশন শুধু শরীরকে উষ্ণতা দেয় তা নয়, এর ফলে নাসারন্ধ্র পরিষ্কার হয় এবং…
Read More
বিয়ে সেরেছেন সানা খান

বিয়ে সেরেছেন সানা খান

‘ধর্মের টানে’ গতমাসেই গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগি সানা খান। এবার চুপিসাড়ে বিয়ে সেরেছেন গুজরাতের মৌলানা মুফতি অনসের সঙ্গে। বিয়ের পর নানা ছবি পোস্ট করে রীতিমতো চর্চায় রয়েছেন সানা খান। তাঁর বিনোদন জগত ছাড়ার ঘোষণায় যেমন অনেকেই অবাক হয়েছিলেন, একইভাবে শুক্রবার তাঁর বিয়ের খবরেও অনেকেই অবাক হয়েছেন।
Read More